IPL 2024: প্রথমবার ব্যাট করতে নামলেন ৯ নম্বরে, আইপিএলে কতবার শূন্য রানে আউট হয়েছেন ধোনি?
চেন্নাই সুপার কিংসের উইকেটরক্ষক-ব্যাটার এমএস ধোনি পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ম্যাচ চলাকালীন তার টি২০ কেরিয়ারে প্রথমবারের মতো নয় নম্বরে ব্যাট করতে নেমেছিলেন। রবিবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ফিনিশার ধোনি ব্যাট হাতে নামলেন একেবারে ৯ নম্বরে। তবে এই জায়গায় নেমেও একটি রানও করতে পারলেন না। বরং দর্শকদের একরাশ হতাশা উপহার দিয়ে ০ রানে ফিরলেন।
ধোনি ব্যাট হাতে মাঠে নামার সময় শব্দ দূষণ তৈরি হয়। ধরমশালায় একই পরিস্থিতি। ১৮.৪ ওভারে শার্দূল ঠাকুর ফিরতেই ক্রিজে প্রবেশ মহেন্দ্র সিং ধোনির। স্বাভাবিক ভাবেই মাঠের গর্জন বাড়তে থাকে। কিন্তু তা দীর্ঘস্থায়ী হল না। প্রথম বলেই তাঁকে বোল্ড করেন হর্ষল প্যাটেল।

আইপিএলে মাত্র ৪বার প্রথম বলেই আউট হয়েছেন মহেন্দ্র সিং ধোনি। ২০১০ সালে রাজস্থান রয়্যালসের বিপক্ষে শুন্য রানে সাজঘরে ফিরেছিলেন।শেন ওয়াটসনের বলে আউট হয়েছিলেন ধোনি। ২০১০ সালে দিল্লি দলের বিরুদ্ধে ড্রিক নানিসের বলে ০ রানে আউট হয়েছিলে ন ধোনি। ২০১৫ সালে মুম্বই ইন্ডিয়ান্সের বিপক্ষে গোল্ডেন ডাক করেছিলেন। সেই ম্যাচে তাঁকে আউট করেছিলেন হরভজন সিং।
২০২১ সালে দিল্লির বিরুদ্ধে আবেশ খানের বলে ০ রানে আউট হয়েছিলেমন ধোনি। রবিবার ফের একবার গোল্ডেন ডাকের শিকার হলেন ধোনি। এ বারের আইপিএলে এই প্রথম বার শূন্য রানে আউট হলেন ধোনি।চলতি আইপিএলে ধোনি নবম ইনিংস খেলছেন। প্রথম সাত ইনিংসে একবারের জন্যও আউট না হওয়ার পরে, তিনি দুই ম্যাচে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে দু'বার আউট হয়েছেন।এই মরশুমে প্রথমবার এই পাঞ্জাব কিংসের বিরুদ্ধেই আউট হয়েছিলেন মাহি। খেলা ছিল চিপকে।
মহেন্দ্র সিং ধোনির উইকেট নেওয়ার পর অবশ্য তেমন কোনও উচ্ছাস দেখাননি হর্ষল প্যাটেল।সাধারণত উইকেট নেওয়ার পর হর্ষল সেলিব্রেশনের জোয়ারে ভেসে যান।হেসেছিলেন আর দুই হাত উপর দিকে তুলেছিলেন, স্রেফ এইটুকুই। পাঞ্জাবের বোলিং ইনিংস শেষে এই বিষয়ে মুখ খুলেছেন হর্ষল। তাঁর কথায়, মহেন্দ্র সিং ধোনিকে তিনি অত্যন্ত সম্মান করেন, তাই উইকেট নিয়ে কোনওরকম বাড়তি উচ্ছাস দেখাননি।












Click it and Unblock the Notifications