IPL 2024: ম্যাচ হেরে হতাশ ধোনি, বিরাটদের সঙ্গে হাতই মেলালেন না মাহি, দেখুন ভিডিও
আরসিবির বিরুদ্ধে খেলা ধোনির ক্রিকেট কেরিয়ারে শেষ ম্যাচ হয়ে থাকলো কিনা সেটা সময়ই বলবে। তবে এটা যদি ধোনির ক্রিকেট জীবনের শেষ ম্যাচ হয় তাহলেই অবশ্যই বিদায়টা মধুর হল না ধোনির জন্য। একে দলের হার তার উপর আবার প্রতিপক্ষ ক্রিকেটারদের সঙ্গে করমর্দন না করে বিতর্কে জড়ালেন, যা ধোনির নামের সঙ্গে একে বারেই বেমানান।
সুবিধাজনক জায়গায় থেকেও আইপিএল থেকে ছিটকে যেতে হবে ভাবতে পারেননি পাঁচ বারের চ্যাম্পিয়ন দলের অধিয়নায়ক। আরসিবির বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচে কঠিন পরিস্থিতিতে ব্যাট হাতে নেমেছিলেন,সিএসকে ভক্তরা ফিনিশার দারুণ একটা ম্যাচ ফিনিশ করবেন। যশ দয়ালের প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে সেই স্বপ্নটা আরও একবার উস্কেও দিয়েছিলেন। কিন্তু দ্বিতীয় বলেই আউট হলেন ধোনি। এরপর ম্যাচেও হারতে হয় চেন্নাইকে।

হারের পর মাঠের মধ্যে সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে ছিলেন সিএসকে দলের ক্রিকেটার থেকে সাপোর্ট স্টাফরা। তাঁদের সামনে ছিলেন ধোনি। সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, প্রতিপক্ষ দলের ক্রিকেটার বা সাপোর্ট স্টাফদের সঙ্গে হাত না মিলিয়ে, আচমকা সাজঘরের দিকে হাঁটা দেন চেন্নাইয়ের প্রাক্তন অধিনায়ক। বেঙ্গালুরুর সাপোর্ট স্টাফ ও অন্যান্য ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি ধোনি।
দ্রুত ভিতরে চলে যান। কিন্তু মাঠের ক্রিকেটারদের একপ্রকার এড়িয়ে যান ধোনি।
Dhoni should learn how to handle loss with grace from Kohli. Handshake is one of the great things about our game. If it was Kohli, many would have called him egoistic.
— ABHI (@Abhi_kiccha07) May 19, 2024
- @MichaelVaughan @msdhoni We are not expected THIS from you😑#RCBvsCSK #Bengaluru #MSD pic.twitter.com/MKL1FOLlGS
চেন্নাইয়ের ক্রিকেটারদের সঙ্গে করমর্দন করার সময় ধোনির খোঁজ করেন কোহলিও। কিন্তু ততক্ষণে তিনি চলে গিয়েছেন সাজঘরে। সকলের চোখের আড়ালে। ধোনি এবং আরসিবি-এর প্লেয়িং ইলেভেনের মধ্যে করমর্দন পরে হয়েছিল কিনা তা এখনও জানা যায়নি, তবে মাঠের মধ্যে সিএসকে দলের উইকেট-রক্ষক ব্যাটার প্রতিপক্ষ দলের খেলোয়াড়দের সঙ্গে সৌজন্য দেখাননি। বিদায় বেলায় ক্যাপ্টেন কুলও কি মেজাজ হারিয়ে বিতর্কে জড়ালেন?
অন্য একটি ভিডিওতে দেখা যায় যে বিরাট কোহলি পরে ধোনিদের ড্রেসিংরুমে গিয়েছিলেন, সম্ভবত মাঠে না হাওয়ায় পরে তারঁ সাথে হাত মেলাতে যান কোহলি। তবে সেই সময় দুই তারকা হাত মিলিয়েছিলেন কিনা তা জানা নেই।
এদিকে বিরাটের পরামর্শেই শেষ ওভারে বাজিমাৎ করলেন যশ দয়াল। শেষ ওভারে যশের হাতেই বল তুলে দেন ফাফ দু প্লেসিস। কিন্তু প্রথম বলেই মাহি বিশাল বড় ছক্কা হাঁকান। সেই ছয়ের পরে দেখা যায় বাউন্ডারি লাইন থেকে ছুটে আসেন বিরাট কোহলি। চাপে পড়া দয়ালকে তিনি ইয়র্কারের বলে স্লোয়ার দিতে বলেন, "ইয়র্কার নেহি, স্লোয়ার ডাল।" কোহলির এই উপদেশের পরেই বদলে যায় ম্যাচের ভাগ্য, শেষ পাঁচ বলে মাত্র ১ রান করে চেন্নাই।
এদিকে কোহলিদের শুভেচ্ছা জানিয়ে প্রাক্তন মালিক বিজয় মালিয়া সোশ্যাল মিডিয়ায় লেখেন,'শীর্ষ চার মানে আইপিএল প্লে অফে পৌঁছনোর জন্য আরসিবি-কে আন্তরিক অভিনন্দন। হতাশাজনক শুরুর পরেও সংকল্প, দক্ষতা এই দুর্দান্ত জয়ের গতি তৈরি করেছে। ট্রফির দিকে এগিয়ে দিয়েছে।'
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications