IPL 2024: এক ফ্রেমে তিন মহারথী, মুম্বই-সিএসকে ম্যাচের আগে নেট দুনিয়ায় ঝড় তুললেন সচিন-ধোনি-রোহিত

রবিবাসরীয় আইপিএলে ডাবল হেডার। ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে মুম্বই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংস। দুই দলেই তারকার ছড়াছড়ি। অধিনায়কত্ব থেকে যতই দূরে থাকুন না কেন এই ম্যাচে ফোকাসে সেই ধোনি এবং রোহিত। আইপিএলের ইতিহাসে সফলতম দুই দল মুখোমুখি হচ্ছে। নববর্ষের সন্ধ্যায় হাই টিআরপির ম্যাচ।

ম্যাচের আগেই যেন ঝড় উঠল সোশ্যাল মিডিয়ায়। এক ফ্রেমে ধরা দিলেন দুই দলের তিন মহারথী, ভারতীয় ক্রিকেটের তিন কিংবদন্তি। সচিন তেন্ডুলকর, মহেন্দ্র সিং ধোনি, রোহিত শর্মা, একই ফ্রেমে দেখা গেল তিন তারকাকে। হাই টিআরপি ম্যাচের উত্তাপ যা কয়েকগুণ বাড়িয়ে দিল।

MS Dhoni Sachin Tendulkar Rohit Sharma

সোশ্যাল মিডিয়ায় ফাঁস হাওয়া ছবিতে বিশ্ব ক্রিকেটের তিন কিংবদন্তিকে কোনও রেস্তোঁরায় দেখা যাচ্ছে এবং মনে করা হচ্ছে এটি কোনও বিজ্ঞাপনের শ্যুটের সেট। সোশ্যাল মিডিয়ায় ছবিটি ভাইরাল হওয়ার সাথে সাথে ভক্তরা ভারতীয় ক্রিকেটের পুনর্মিলনের কথা তুলে ধরেছেন।

মুম্বই ইন্ডিয়ান্সের মেন্টর সচিন। মাস্টার ব্লাস্টার ডাগ আউট বসে দলের জয়ের পরিকল্পনা সাজান। আর ধোনি ও রোহিত দু'জনই এখন সিএসকে এবং মুম্বইয়ের অধিনায়কত্বের দায়িত্বে নেই। এই মরশুমে তাঁরা দু'জনই নিজ নিজ ফ্র্যাঞ্চাইজিতে ক্রিকেটার হিসাবেই খেলছেন। কিন্তু নেতা না হলেও তাঁরা যে দলের অন্যতম চালিকা শক্তি।


ছবিতে দেখা যাচ্ছে এক ফ্রেমে তিন তারকা কোনও বিষয় নিয়ে আলোচনা করছেন। সচিন-ধোনি-রোহিতের আলোচনা যে বিষয় নিয়েই হোক না কেন, নেটিজ়েনরা তাঁদের একসঙ্গে দেখে বিরাট খুশি হয়েছেন। সোশ্যাল মিডিয়ায় তাঁদের একসঙ্গে এক টেবলে বসে থাকার ছবি ভাইরাল হয়েছে। সেই ছবিতে সকলে কমেন্টে ভরিয়েছেন। একজন লিখেছেন, 'যদি বিরাট কোহলি ওখানে থাকতেন, তা হলে এটা এক্কেবারে পারফেক্ট ছবি হত।'

রোহিতের দলবদল নিয়ে জল্পনার অন্ত নেই।।এর মধ্যেই ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার মাইকেল ভন সেই জল্পনা উসকে দিলেন। তিনি বলেন, "রোহিত শর্মা কি সিএসকেতে যাবেন? ধোনির জায়গা নেবেন? এই বছর গায়কোয়াড় নেতৃত্ব দিচ্ছে। পরের বছর রোহিতকে হয়তো এই জায়গায় দেখা যেতে পারে। আমি ওকে সিএসকে দলে দেখতে চাই।"

চলতি বছরের পর রোহিত আর মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলতে নামবেন না বলে জানানো হয়েছে সেই রিপোর্টে। কারণ হিসেবে জানানো হয়েছে, হার্দিকের অধিনায়কত্বে খুশি নন রোহিত শর্মা। এই প্রেক্ষাপটে জল্পনা উস্কে দিলেন প্রাক্তন ইংরেজ ক্রিকেটার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+