IPL 2024: হাঁটুর অস্ত্রোপচারের পর আইপিএলে কি আর খেলবেন? বড় বার্তা দিলেন মহেন্দ্র সিং ধোনি

IPL 2024: বিগত কয়েক বছর ধরেই জল্পনা চলছে মহেন্দ্র সিং ধোনি আর আইপিএল খেলবেন কিনা। প্রতি বছরই তাঁকে নিয়ে যাবতীয় সংশয় দূর করে এসেছেন মাহি। তাঁর নেতৃত্বে চলতি বছর চেন্নাই সুপার কিংস চ্যাম্পিয়নও হেছে।

এবারের আইপিএলের পরেই হাঁটুতে অস্ত্রোপচার হয়েছিল ধোনির। স্বাভাবিকভাবেই চর্চা চলতে থাকে, আগামী বছরের আইপিএলে ধোনি মাঠে নামবেন কিনা তা নিয়েই। যদিও এক অনুষ্ঠানে এই বিষয়ে বিরাট ইঙ্গিত দিলেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক।

IPL 2024: হাঁটুর অস্ত্রোপচারের পর আইপিএলে ধোনি কি আর খেলবেন?

চলতি বছরের আইপিএলে ধোনিকে আগাগোড়া ভুগিয়েছে হাঁটুর চোট। যদিও সেই চোট দমাতে পারেনি ধোনিকে। উইকেটকিপিংয়ে যেমন ক্ষিপ্রতা দেখিয়েছেন, তেমনই ব্যাট হাতে কিছু গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন। চোটের কারণে রান নেওয়ার সময় দৌড়াতে কিছুটা সমস্যা হলেও স্বভাবসিদ্ধভাবেই সেই সমস্যার কাছে মাথায় নোয়াননি মাহি।

IPL 2024: হাঁটুর অস্ত্রোপচারের পর আইপিএলে ধোনি কি আর খেলবেন?

বেঙ্গালুরুতে একটি অনুষ্ঠানে ধোনি জানিয়েছেন, চিকিৎসকরা তাঁকে আশ্বস্ত করেছেন আগামী মাসের মধ্যেই তিনি ফিটনেসের দিক দিয়ে অনেক ভালো জায়গায় চলে আসবেন। হাঁটুর অস্ত্রোপচারের পর রিহ্যাব চলাকালীন তাঁর কোনও সমস্যা হচ্ছে না বলেও জানান ধোনি। যা তাঁর সমর্থকদের কাছে নিশ্চিতভাবেই স্বস্তির খবর।

ওই অনুষ্ঠানে সঞ্চালক ধোনিকে বলেন, আপনি তো অবসর নিয়েছেন। যদিও মুহূর্তে ভুল শুধরে তিনি বলেন, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। এরপরই দর্শকমণ্ডলী উচ্ছ্বাস প্রকাশ করে। ধোনিও হাবেভাবে বুঝিয়ে দেন, আগামী আইপিএলে খেলবেন। তিনি বলেন, আমি বরাবরই বলে আসি আমাকে শুধু ক্রিকেটার হিসেবে নয়, ভালো মানুষ হিসেবে সকলে মনে রাখুক। আমৃত্যু তিনি এই লক্ষ্যে অবিচল থাকবেন বলেও জানান ধোনি।

গুজরাত টাইটান্সকে হারিয়ে আইপিএল খেতাব জয়ের পর ধোনি বলেছিলেন, অবসর ঘোষণার এটাই সেরা সময়। কিন্তু সিএসকে ফ্যানদের কাছ থেকে যে পরিমাণ ভালোবাসা পেয়েছি, তাতে আরেকটা বছর খেলতে পারা তাঁদের জন্য আমার তরফে বড় উপহার হতেই পারে। এবার বেঙ্গালুরুর অনুষ্ঠানেও ধোনি ইঙ্গিত দিলেন আগামী মরশুমেও মাঠে নামার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+