Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2024: শ্রোতা থেকে বক্তা হলেন, লখনউ ম্যাচ শেষে দলের পারফরম্যান্স কীভাবে মূল্যায়ন করলেন স্টার্ক? দেখুন ভিডিও

আইপিএলে লখনউয়ের বিরুদ্ধে জিতে প্লে-অফের পথ অনেকটাই মসৃণ করে ফেলেছে কেকেআর। পর পর তিন ম্যাচে জয়ের হ্যাটট্রিকও করেছে শ্রেয়স আইয়ারের দল। ১২ বছর পর ওয়াংখেড়েতে মুম্বইয়ের বিরুদ্ধে জয় পাওয়ার পর রবিবার নবাবের শহরের দলের বিরুদ্ধেও দাপুটে জয় পেয়েছে নাইটরা। কেকেআর শিবিরের সাজঘরেও বাড়তি খুশির রোশনাই। হবে নাই বা কেন এবার যেন নাইটরা চ্যাম্পিয়নের মতই খেলছে।

দলের সবথেকে দামি তারকা মিচেল স্টার্ককে নিয়ে অনেক কথা হলেও আসল সময়েই যেন জ্বলে উঠেছেন অজি তারকা। এতদিন সাজঘরে তিনি ছিলেন শ্রোতার ভূমিকায়। অবশেষে বক্তা হলেন মিচেল স্টার্ক। প্রতিটি ম্যাচের পরই কেকেআর সাজঘরের দৃশ্য তু‌লে ধরা সোশ্যাল মিডিয়ায়। গত ১০টি ম্যাচের পরেই কোচ বা কোনও ক্রিকেটার সেই ম্যাচের পারফরম্যান্স বিশ্লেষণ করতেন। লখনউ ম্যাচের পর কোচ চন্দ্রকান্ড পণ্ডিত সেই দায়িত্ব পালনের জন্য বেছে নিলেন স্টার্ককে।

IPL 2024

নাইটদের সমাজ মাধ্যমে যে ভিডিও তুলে ধরা হয়েছে তার শুরুতে কোচ চন্দ্রকান্ত পণ্ডিত বলেন, 'আজ আমাদের দল খুব ভালো পারফরম্যান্স করেছে। শুধু জেতেইনি একইসঙ্গে প্রতিপক্ষ দলের বিরুদ্ধে দাপট দেখিয়ে জয় পেয়েছে। বিগত তিনটি ম্যাচ ম্যাচেই আমরা দাপুটে জয় পেয়েছি। মিডল ওভারে নিজেদের নিয়ন্ত্রন বজায় রাখতে পেরেছি। এরপর লখনউ ম্যাচ নিয়ে বলার জন্য আমি স্টার্ককে বেছে নিচ্ছি।'

ম্যাচ নিয়ে বিশ্লেষণে নিজের বক্তব্যের শুরুতে স্টার্ক বলেন, 'আমি শুরুতেই সল্ট এবং নারিনকে ধন্যবাদ জানাব শুরুতেই একটা বড় ইনিংস খেলার জন্য। কারণ এতে স্কোরবোর্ডে বড় রান উঠছে। শেষ দুটি ম্যাচেই আমাদের শুরুটা ভালো হয়েছে। সানি(নারিন) তোমার ইনিংসটা অসাধারণ। আমাদের পুরো ব্যাটিং ইউনিটই অসাধারণ পারফরম্যান্স করেছে। শুধু চার ছক্কা মারাই নয়, একইসঙ্গে শট রান নিয়ে স্কোরবোর্ডকে সচল রাখার কাজটা করেছে।'


একইসঙ্গে স্টার্ক বলেন, 'রমনদীপের কথা আলাদাভাবে বলতেই হয় গুরুত্বপূর্ণ সময়ে অসাধারণ ক্যাচের জন্য। বরুণ, হর্ষিত বল হাতে দারুণ পারফরম্যান্স করেছে। সানির কথা আলাদাভাবে উল্লেখ করতে হবে। মুম্বইয়েক পর এই ম্যাচেও আমাদের বোলাররা খুব ঊআলো খেলেছেন। তাই এই ফলাফল হয়েছে।'

এই মুহূর্তে আইপিএলের পয়েন্ট টেবলের শীর্ষে কেকেআর। নাইটদের প্লে অফ প্রায় নিশ্চিত। গম্ভীরের মন্ত্রেই সাফল্যের সিঁড়িতে উঠেছে কেকেআর। এর আগে লখনউ সুপার জায়ান্টসের মেন্টর ছিলেন গৌতম গম্ভীর।ব্যাট হাতে তো অনেক ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে জিতিয়েছেন। এ বার মাঠের বাইরে বসেও দলকে জেতানো শুরু করেছেন গৌতম গম্ভীর।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+