IPL 2024: সমালোচনার জবাব দিলেন, সঠিক সময়ে পারফরম্যান্স করে স্টার্ক বুঝিয়ে দিলেন তিনি বড় ম্যাচের ক্রিকেটার

গত বছর ডিসেম্বরের আইপিএলের মিনি নিলামে ঝড় তুলে ছিলেন মিচেল স্টার্ক। ২৪.৭৫ কোটি টাকা দিয়ে অজি তারকাকে দলে নিয়েছিল কেকেআর। কিন্তু আইপিএলের শুরুতে সেইভাবে ছন্দে পাওয়া যাচ্ছিল না কেকেআরের তারকা বোলারকে। ফলে শুরু হয়েছিল সমালোচনা। কিন্তু বড় প্লেয়াররা যে বড় মঞ্চেই জ্বলে উঠেন তার প্রমাণ আরও একবার দি‌লেন স্টার্ক।

বরাবরই স্পিন বোলিং নির্ভর দল কেকেআর। এবারেও কেকেআর দলে আছেন নারিন-বরুণ চক্রবর্তী, সুয়শ শর্মার মতো স্পিনাররা। দলের পেস আক্রমণকে ধারাল করতেই মেন্টর হিসেবে প্রত্যাবর্তন করেই স্টার্ককে নিলামে তুলে নেন গম্ভীর। তার জন্য ২৪.৭৫ কোটি খরচ করতেও ভাবেননি শাহরুখ খান। কিন্তু টুর্নামেন্টের শুরুতে প্রত্যাশা অনুযায়ী বোলিং করতে পারছিলেন না। ফলে শুরু হয়েছিল প্রবল সমালোচনা। এমনকি একটি ম্যাচে বসাতেও হয়েছিল।

তবে বড় তারকা সবসময় বড় মঞ্চে জ্বলে ওঠেন। এটাই প্রমাণ করলেন মিচেল স্টার্ক। হেড হলেন হায়দরাবাদ দলের অন্যতম ব্যাটিং স্তম্ভ। সেই হেডকে ফেরানো দিয়ে শুরু, তারপর স্টার্কের বোলিংয়ে বেসামাল হয়ে গেল হায়দরাবাদের তারকা খচিত ব্যাটিং লাইন আপ। এর আগে কঠিন মুম্বই ম্যাচে নিয়েছিলেন ৪ উইকেট। ফাইনালে উঠার ম্যাচে নিলেন ৩ উইকেট। ১৩ ম্যাচে তার নামের পাশে ১৫ উইকেট।

হায়দরাবাদ কেকেআর ম্যাচের বিরতিতে সাক্ষাৎকারে, 'আমি সৌভাগ্যবশত বেশ কয়েকটি বড় ম্যাচে খেলেছি। এই ম্যাচে দলের হয়ে শুরুটা ভাল করতে পেরে ভালই লাগছে। হায়দরাবাদ যে আমাদের মতোই পাওয়ার প্লেতে আগ্রাসী ব্যাটিং করতে দক্ষ, সেই বিষয়টা আমরা জানি। ওদের (হেড এবং অভিষেক) পার্টনারশিপটা সানরাইজার্সের সাফল্যে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ওদের দুইজনকেই অল্প রানে আউট করতে পারাটা অত্যন্ত তৃপ্তিদায়ক আমার কাছে। '

এই ম্যাচে নজরে ছিলেন দুই অজি তারকা। স্টার্ক এবং কামিন্স। নায়ক হলেন স্টার্কই। ম্যাচের আগে কেকেআরের সোশ্যাল মিডিয়ায় স্টার্কের একটি ভিডিও প্রকাশ করেছে। সেখানে স্টার্ক বলছেন, "এখন কামিন্সের সঙ্গে আমার কথা বন্ধ। না, কোনও সমস্যা হয়নি। কিন্তু এখন আমরা প্রতিপক্ষ। তাই ম্যাচের পরেই ওর সঙ্গে কথা হবে।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+