IPL 2024 Mini Auction: আইপিএলের নিলামে চমক দেখাতে পারেন কোন ৫ আনক্যাপড ক্রিকেটার?

IPL 2024 Mini Auction: আইপিএলের মিনি নিলামের আসর বসছে দুবাইয়ে। আগামী মঙ্গলবার। অখ্যাত ক্রিকেটারকে খ্যাতির শিখরে পৌঁছে দেওয়ার অন্যতম বড় মঞ্চ এই আইপিএল।

দেশের হয়ে খেলেছেন এমন ক্রিকেটারদেরও দরের নিরিখে টেক্কা দিতে দেখা গিয়েছে আনক্যাপড ক্রিকেটারদের। অর্থাৎ যাঁরা রাজ্য দলের হয়ে খেললেও দেশের হয়ে এখনও খেলার সুযোগ পাননি।

IPL 2024 Mini Auction: আইপিএলের নিলামে চমক দেখাতে পারেন কোন ৫ আনক্যাপড ক্রিকেটার?

ভারতের অনূর্ধ্ব ১৯ দলের বেশ কয়েকজন ক্রিকেটার এবারের নিলামে চমকপ্রদ দর পেতে পারেন। আকৃষ্ট করতে পারেন একাধিক দলকে।যে পাঁচজন আনক্যাপড ক্রিকেটার এবার বাকিদের চেয়ে এগিয়ে রয়েছেন তাঁরা হলেন আরশিন কুলকার্নি, শুভম দুবে, মুশির খান, সমীর রিজভি ও কুমার কুশাগ্র।

ভারতীয় অনূর্ধ্ব ১৯ দলের আরশিন দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় বিশ্বকাপের দলে রয়েছেন। বড় শট খেলতে পারদর্শী। মহারাষ্ট্র প্রিমিয়ার লিগে ঈগল নাসিক টাইটান্সের হয়ে টি ২০ শতরানও করেছেন। সৈয়দ মুস্তাক আলি টি ২০-তে মহারাষ্ট্রের হয়ে খেলেছেন।

ঋতুরাজ গায়কোয়াড় তাঁকে চেন্নাই সুপার কিংসের ট্রায়ালে যেতে বললেও অনূর্ধ্ব ১৯ দলের শিবির থাকায় যেতে পারেননি। তবে তাঁকে ঘিরে আগ্রহ রয়েছে পাঞ্জাব কিংসের। মহারাষ্ট্রের সোলাপুরের আরশিন বোলিংও করেন। টি ২০-তে ৪টি উইকেটও রয়েছে এই মিডিয়াম পেসারের। ভারতীয় অলরাউন্ডার হিসেবে তাঁকে ঘিরে ভালো চাহিদা থাকতে পারে।

মিডল বা লোয়ার অর্ডারে ফিনিশারের কথা ভেবে বিদর্ভের শুভম দুবের জন্য ঝাঁপাতে পারে কয়েকটি ফ্র্যাঞ্চাইজি। সৈয়দ মুস্তাক আলি টি ২০ চলাকালীন শুভম কয়েকজন ট্যালেন্ট স্কাউটের নজর কেড়েছেন। বাঁহাতি দুবে ৭ ইনিংসে ২২১ রান করেছেন। স্ট্রাইক রেট ১৮৭.২৮। বাংলার বিরুদ্ধে ২১৩ রান তাড়া করে বিদর্ভকে ১৩ বল বাকি থাকতে জেতানোর পিছনে অবদান রাখেন। ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে পাঁচে নেমে ২০ বলে অপরাজিত ৫৮ করে।

৮ বছরের মুশির খান যুবরাজ সিংকে আউট করছে, এমন ভিডিও ভাইরাল হয়েছিল। ভারতের হয়ে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ দলে যে দুজনের প্রথম শ্রেণির ক্রিকেট খেলার অভিজ্ঞতা আছে মুশির তাঁদের অন্যতম। কোচবিহার ট্রফিতে মুম্বইকে নেতৃত্ব দিয়ে ফাইনালে তোলা মুশির ৬৩২ রান করার পাশাপাশি ৩২ উইকেট নেন। রঞ্জিও খেলেছেন। অলরাউন্ডার হিসেবে ভালো দর পেতে পারেন আইপিএলে।

২০ বছরের সমীর রিজভি ইউপি টি ২০ লিগে কানপুর সুপারস্টারসের হয়ে সবচেয়ে বেশি ছয় মারার নজির গড়েছেন। দুটি ঝোড়ো শতরান-সহ ৯ ইনিংসে ৪৫৫ রান করেছেন। পাঞ্জাব কিংস-সহ তিনটি ফ্র্যাঞ্চাইজিতে ট্রায়াল দেওয়ার সুযোগ পান। কিন্তু উত্তরপ্রদেশের অনূর্ধ্ব ২৩ দলে থাকার কারণে যেতে পারেননি। তবে ফাইনাল-সহ বেশ কয়েকটি ইনিংসে নজর কাড়েন। টুর্নামেন্টের সর্বাধিক রান সংগ্রহকারীও হন।

অনেকগুলি দল ভালো উইকেটকিপারের সন্ধানে থাকবে। তারা ঝাঁপাতে পারে কুমার কুশাগ্রর জন্য। ঝাড়খণ্ডের এই উইকেটকিপার-ব্যাটার বিজয় হাজারে ট্রফিতে মহারাষ্ট্রের বিরুদ্ধে জেতাতে অবদান রাখেন। ছয়ে নেমে ৩৭ বলে ৬৭ রান করেছিলেন। ঈশান কিষাণ এখন ভারতীয় দলেই থাকেন বেশিরভাগ সময়। ফলে কুশাগ্র ঝাড়খণ্ডের হয়ে নিয়মিত খেলছেন। অনেক স্কাউটের নজর কেড়েছেন। কুশাগ্রকে নিতে ঝাঁপাতে পারে দিল্লি ক্যাপিটালস ও কলকাতা নাইট রাইডার্স।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+