IPL 2024: সৌরভ-পন্টিংদের দিল্লি ক্যাপিটালস ঢেলে সাজছে, ছাঁটাই হতে চলেছেন কোন তারকারা?

IPL 2024: আগামী আইপিএলের জন্য দিল্লি ক্যাপিটালস দল ঢেলে সাজানো হচ্ছে। কাদের ধরে রাখা হবে এবং কাদের ছেড়ে দেওয়া হবে, সেই তালিকা চূড়ান্ত করে ফেলতে হবে রবিবারের মধ্যেই।

বিশ্বকাপের সময়ই কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মাঠে বসেছিল দিল্লি ক্যাপিটালস শিবির। সেখানে স্থানীয় ক্রিকেটারদের পাশাপাশি দেখে নেওয়া হয় মূল দলের কারা কেমন পরিস্থিতিতে আছেন।

IPL 2024: সৌরভ-পন্টিংদের দিল্লি ক্যাপিটালস ঢেলে সাজছে

শিবির শেষে ওয়ানইন্ডিয়া বাংলাকে দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অব ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায় জানান, রিকি পন্টিং, ঋষভ পন্থদের সঙ্গে দল গঠন নিয়ে কথা হলো। দুর্ঘটনার কবলে পড়ার পর থেকে পন্থ মাঠের বাইরে। তাঁর অনুপস্থিতিতে গত মরশুমে ডেভিড ওয়ার্নার নেতৃত্ব দিলেও সাফল্য আসেনি।

পন্থের খেলার সম্ভাবনা এবারও ক্ষীণ। সেক্ষেত্রে ওয়ার্নারই নেতৃত্ব দেবেন। তবে হেড কোচ রিকি পন্টিং, সহকারী কোচ প্রবীণ আমরেদের সঙ্গে কথা বলে নিলামের স্ট্র্যাটেজি সৌরভ চূড়ান্ত করে ফেলেছেন বলেই খবর। সেখানেই স্থির হয়েছে, বেশ কয়েকজনকে ছেড়ে দিয়ে নতুনভাবে দল সাজানোর। গত মরশুমে মাত্র পাঁচটি ম্যাচ জিতে, পয়েন্ট তালিকার নয়ে ছিল দিল্লি।

বিপর্যয়ের মূল কারণ ছিল ব্যাটিং। পন্থের পাশাপাশি ওয়ার্নার, মিচেল মার্শ, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেলকে ধরে রাখা হবে। পৃথ্বী শ, মণীশ পাণ্ডেদের মতো ক্রিকেটারদের ছেড়ে দেওয়া হতে পারে। ক্যাপিটালস শিবিরে যোগ দেওয়া প্রত্যেককে সৌরভ বলেছেন, যত বেশি সম্ভব ম্যাচ খেলতে। ফিটনেসেও জোর দেওয়ার পরামর্শ দিয়েছেন।

পৃথ্বী শ-র হাঁটুতে চোট রয়েছে। চলতি বছর প্রতিযোগিতামূলক ক্রিকেটে খেলতে পারবেন না। ফলে তাঁকে বাদ দিয়েই পরিকল্পনা সাজাতে পারে দিল্লি। বাংলাদেশের ক্রিকেটারদের আইপিএল খেলা নিয়ে নানা টানাপোড়েন থাকে। ফলে মুস্তাফিজুর রহমানকেও ছেড়ে দেওয়া হতে পারে। রাইলি রুসো যাদবপুরের শিবিরে ছিলেন।

রুসোকে ধরে রাখা হতে পারে। দেশে ফেরার আগে তিনি সৌরভ গঙ্গোপাধ্যায়দের সঙ্গে আলিঙ্গন সেরে গিয়েছেন। খলিল আহমেদকে রেখে দেওয়া হবে। সৌরভ নিজে খলিলকে নিয়ে অনেকক্ষণ সময় পড়ে ছিলেন ক্যাপিটালসের ক্যাম্পে। বেশ কিছু পরামর্শ দেন। ওয়ানইন্ডিয়াকে সৌরভ সেদিন জানান, খলিল আমাদের প্লেয়ার। ওঁকে কিছু বিষয়ে জোর দিতে বলেছি।

বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে সরফরাজ খান, মুস্তাফিজুর রহমান, চেতন সাকারিয়া, রিপল প্যাটেল, রভম্যান পাওয়েল, প্রবীণ দুবে, লুঙ্গি এনগিডি, ভিকি অস্টওয়াল, ফিল সল্ট, মণীশ পাণ্ডে, প্রিয়ম গর্গ, পৃথ্বী শ-কে ছাড়া হতে পারে। রাইলি রুসোকে ধরে রাখা হবে কিনা সেটাও দেখার।

অক্ষর প্যাটেল, আনরিখ নরকিয়া, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, ঋষভ পন্থ, যশ ঢুল, মুকেশ কুমার, কুলদীপ যাদব, খলিল আহমেদ, ললিত যাদব, আমন খান, অভিষেক পোড়েল ও ইশান্ত শর্মা দলে থাকবেন বলে মনে করা হচ্ছে। বাংলার সুদীপ ঘরামি, কৌশিক মাইতি, ঋত্ত্বিক রায়চৌধুরী, অভিমন্য়ু ঈশ্বরণদের দেখা গিয়েছে ক্যাপিটালস ক্যাম্পে। তাঁদের কেউ সুযোগ পাবেন কিনা সেটা দেখার। সাকিব নামের এক বোলারকেও দীর্ঘক্ষণ অনুশীলন করান মহারাজ। ফলে কে চমক হবেন সেটা স্পষ্ট হবে আগামী মাসের নিলামেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+