IPL 2024, MI vs RCB Updates: বুমরাহর দুরন্ত বোলিংয়ের পর ভরসা দিলেন ব্যাটাররা, আরসিবি বধ মুম্বইয়ের
IPL 2024, MI vs RCB Updates: আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্স নামছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে।
আজ যারা হারবে তাদের কাছে কঠিন হয়ে যাবে প্লে-অফের রাস্তা। পারস্পরিক দ্বৈরথে এগিয়ে মুম্বই ইন্ডিয়ান্স। ম্যাচের স্কোর, টাটকা তথ্য় ও পরিসংখ্যানের জন্য চোখ রাখুন ওয়ানইন্ডিয়া বাংলায়।

মুম্বইয়ের জয়
মুম্বই ইন্ডিয়ান্সের ওপেনিং জুটিতে এদিন ওঠে ১০১ রান। ৮.৫ ওভারে ১০১ রানের ওপেনিং জুটি ভাঙে ঈশান কিষাণ আউট হলে। সাতটি চার ও পাঁচটি ছয়ের সাহায্যে তিনি করেন ৩৪ বলে ৬৯। রোহিত শর্মা আউট হন ১১.২ ওভারে ১৩৯ রানের মাথায়।
তিনটি করে চার ও ছয় মেরে রোহিত করেন ২৪ বলে ৩৮। এরপর তিনে নেমে ১৭ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন সূর্যকুমার যাদব। তিনি পাঁচটি চার ও চারটি ছয়ের সাহায্যে ১৯ বলে ৫২ রান করে যান। বাকি কাজটা সারেন অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া ও তিলক বর্মা।
১৫.৩ ওভারেই সাত উইকেটে জয় নিশ্চিত করে ফেলে মুম্বই ইন্ডিয়ান্স। আকাশ দীপের বলে ছয় মেরে ম্যাচ জেতান অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া। তিনটি ছয়ের সাহায্যে ৬ বলে ২১ রান করে তিনি অপরাজিত থাকেন। ১০ বলে ১৬ রানে অপরাজিত থাকেন তিলক বর্মা।
আকাশ দীপ এদিন ঈশান কিষাণকে আউট করলেও ৩.৩ ওভারে দেন ৫৫ রান। বিজয়কুমার ভিশাক ৩ ওভারে ৩২ ও উইল জ্যাকস ২ ওভারে ২৪ রান দিয়ে ১টি করে উইকেট নেন। রিস টপলি ৩ ওভারে ৩৪, মহম্মদ সিরাজ ৩ ওভারে ৩৭, গ্লেন ম্যাক্সওয়েল ১ ওভারে ১৭ রান দিয়ে কোনও উইকেট পাননি।
মুম্বইয়ের টার্গেট ১৯৭
আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের সামনে জয়ের জন্য রানের টার্গেট দিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আজ মুম্বইয়ে টস জিতে ফিল্ডিং নিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে আরসিবি তোলে ১৯৬ রান। চারটি চার ও তিনটি ছয়ের সাহায্যে ৪০ বলে সর্বাধিক ৬১ রান করেন অধিনায়ক ফাফ দু প্লেসি। ২৬ বল ৩০ রান রজত পাটীদারের।
২২ বলে কেরিয়ারের ২১তম আইপিএল অর্ধশতরান পূর্ণ করে ২৩ বলে ৫৩ রানে অপরাজিত থাকেন দীনেশ কার্তিক। ৫টি চার ও চারটি ছয় মারেন। বিরাট কোহলি ৩, উইল জ্যাকস ৮, গ্লেন ম্যাক্সওয়েল ০, মহীপাল লোমরর ০, সৌরভ চৌহান ৯, বিজয়কুমার ভিশাক ০ রানে আউট হন। জসপ্রীত বুমরাহ ৪ ওভারে মাত্র ২১ রান খরচ করে পাঁচ উইকেট নেন। জেরাল্ড কোয়েটজি, আকাশ মাধওয়াল ও শ্রেয়স গোপাল ১টি করে উইকেট নিয়েছেন।
জ্যাকসের অভিষেক, নেতৃত্বে বিরাট?
ফিটনেসজনিত কারণে আজ ফাফ দু প্লেসির খেলার সম্ভাবনা কম। অভিষেক হতে পারে উইল জ্যাকসের। আরসিবির সোশ্যাল মিডিয়াতেও দেওয়া হলো ইঙ্গিত। অধিনায়কত্ব করতে পারেন বিরাট কোহলি।
Will Jacks Play Button ✅#PlayBold #ನಮ್ಮRCB #IPL2024 #MIvRCB @Wjacks9 pic.twitter.com/RmkMdsVjDw
— Royal Challengers Bengaluru (@RCBTweets) April 11, 2024
পারস্পরিক দ্বৈরথের ফলাফল
আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স ও আরসিবি মোট ৩২টি ম্যাচে পরস্পরের মুখোমুখি হয়েছে। তার মধ্যে ১৮টিতে মুম্বই ও ১৩টিতে জিতেছে বেঙ্গালুরু। ১টি ম্যাচ টাই হয়েছিল। দুই দলের সর্বশেষ সাক্ষাতে গত বছর মুম্বই ইন্ডিয়ান্স মুম্বইয়ে ৬ উইকেটে হারায় আরসিবিকে। যদিও দুই দলের শেষ পাঁচটি সাক্ষাতে চারটিতে জিতেছে আরসিবি, একটিতে মুম্বই ইন্ডিয়ান্স। গত বছর দুই দলই একটি করে ম্যাচ জিতেছিল।












Click it and Unblock the Notifications