IPL 2024: ওয়াংখেড়েতে মুম্বই ইন্ডিয়ান্সের প্রতিপক্ষ লখনউ সুপার জায়ান্টস, নিয়মরক্ষার ম্যাচে লক্ষ্য জয়
IPL 2024: আইপিএলে কাল মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে শেষ ম্যাচ খেলতে নামছে মুম্বই ইন্ডিয়ান্স। দুই দলই প্লে-অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে।
ফলে নিয়মরক্ষার ম্যাচটি জিতে কিছুটা মুখরক্ষা করতে চাইবে দুই দলই। আগামী আইপিএলের আগে হবে মেগা নিলাম। ফলে অনেক ক্রিকেটারই নিজেদের ফ্র্যাঞ্চাইজির হয়ে শেষ ম্যাচ খেলবেন।

আইপিলে পারস্পরিক দ্বৈরথে লখনউ সুপার জায়ান্টস এগিয়ে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের চেয়ে। পাঁচটি দ্বৈরথের চারটিতেই জিতে। আইপিএলের পয়েন্ট তালিকায় লখনউ সুপার জায়ান্টসের রয়েছে ১৩ ম্যাচে ১২ পয়েন্ট। মুম্বই ইন্ডিয়ান্সের ১৩ ম্যাচে ৮ পয়েন্ট।
২০২২ সালে দুটি সাক্ষাতেই মুম্বই ইন্ডিয়ান্সকে যথাক্রমে ১৮ ও ৩৬ রানে হারিয়েছিল লখনউ সুপার জায়ান্টস। গত বছর প্রথম সাক্ষাতে লখনউ জেতে ৫ রানে, এলিমিনেটরে ৮১ রানে জেতে মুম্বই। চলতি আইপিএলে ৩০ এপ্রিল ৪ বল বাকি থাকতে চার উইকেটে জিতেছিল লখনউ। ওয়াংখেড়েতে হওয়া দুই দলের একমাত্র ম্যাচেও লখনউ জিতেছিল।
রোহিত শর্মা মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে যে শেষ ম্যাচ খেলতে চলেছেন তা বলার অপেক্ষা রাখে না। টি২০ বিশ্বকাপের আগে তিনি রানে ফিরতে মরিয়া থাকবেন। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে অপরাজিত ১০৫ করেছিলেন। তারপর রোহিতের রান যথাক্রমে ৩৬, ৬, ৮, ৪, ১১, ৪ ও ১৯।
নজর থাকবে বিশ্বের ১ নম্বর টি২০ ব্যাটার সূর্যকুমার যাদবের দিকে। যিনি এবার ১০ ম্যাচে ৩৪৫ রান করেছেন। টি২০ বিশ্বকাপের আগে সকলের নজর থাকবে জসপ্রীত বুমরাহর দিকে। তিনি মুম্বই ইন্ডিয়ান্সের সফলতম বোলার, ১৩ ম্য়াচে ২০ উইকেট নিয়েছেন। হর্ষল প্যাটেল ২২ উইকেট নিয়ে বেগুনি টুপি ছিনিয়ে নিয়েছেন বুমরাহের থেকে।
লোকেশ লখনউ সুপার জায়ান্টস অধিনায়ক হিসেবে শেষ ম্যাচ খেলছেন কিনা তা নিয়ে চর্চা রয়েছে। বিশেষ করে তাঁর সঙ্গে যেভাবে কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা আচরণ করেছেন। লখনউ ছেড়েও দিতে পারে রাহুলকে। তবে তাঁর পাশেই রয়েছেন সহকারী কোচ লান্স ক্লুজনার।
১৩ ম্যাচে ৪৬৫ রান করেছেন রাহুল। ক্লুজনার বলেছেন, রাহুল নিজের পারফরম্যান্স নিয়ে হতাশ হতে পারেন। তবে দেখতে হবে কোন পরিস্থিতিতে তিনি রান করেছেন। এমনও হয়েছে উইকেটের অপর প্রান্তে ক্রমাগত উইকেট পড়ায় রাহুলকে ইনিংস গড়ার কাজ চালাতে হয়েছে। ব্যাটিংয়ে ধারাবাহিকতার অভাবকে ব্যর্থতার কারণ বলে চিহ্নিত করছে লখনউ শিবির।
ওয়াংখেড়ের বাউন্ডারি বড় নয়। ব্যাটিং সহায়ক পিচে হাই স্কোরিং ম্য়াচ হওয়ার সম্ভাবনা রয়েছে। রান তাড়া করতেই পছন্দ করবে টস জেতা দল। তাপমাত্রা থাকতে পারে ৩২-৩৪ ডিগ্রি সেলসিয়াস। ভালো পরিমাণে আপেক্ষিক আর্দ্রতা থাকবে। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।
দুই দলই সমর্থকদের কথা ভেবে সেরা দলই নামাতে পারে। রিজার্ভ বেঞ্চ থেকে খুব বেশি ক্রিকেটার যে একাদশে জায়গা পাবেন তেমন আভাস মেলেনি।
মুম্বই ইন্ডিয়ান্সের সম্ভাব্য দল- ঈশান কিষাণ (উইকেটকিপার), রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, হার্দিক পাণ্ডিয়া (অধিনায়ক), টিম ডেভিড, নেহাল ওয়াধেরা, নমন ধীর, আনশুল কম্বোজ, পীযূষ চাওলা। বোলিংয়ের সময়- নুয়ান তুষারা।
লখনউ সুপার জায়ান্টসের সম্ভাব্য দল- কুইন্টন ডি কক (উইকেটকিপার), লোকেশ রাহুল (অধিনায়ক), মার্কাস স্টইনিস, দীপক হুডা, নিকোলাস পুরান, আয়ুষ বাদোনি, ক্রুণাল পাণ্ডিয়া, আরশাদ খান, যুধবীর সিং, রবি বিষ্ণোই, নবীন উল হক। বোলিংয়ের সময়- মহসীন খান।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications