IPL 2024: ১২ বছর পর মুম্বইয়ে জয়ের খরা মেটাতে মরিয়া কেকেআর, গম্ভীর-নারিন জুটিই ফ্যাক্টর হতে চলেছে?

IPL 2024: আইপিএলের প্লে-অফের দৌড় থেকে ছিটকেই গিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। অনেক যদি-কিন্তু, অঙ্কের জটিল সমীকরণেই টিকে হার্দিক পাণ্ডিয়ার দল।

কাল ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্স খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে। জিতলে প্লে-অফের দিকে আরও এক ধাপ এগিয়ে যাবে নাইটরা।

IPL 2024

আইপিএলে এখনও অবধি মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ১০টি ম্যাচ খেলেছে কেকেআর। হেরেছে ৯টিতেই। ২০১২ সালে একমাত্র জয়টি পেয়েছিল কেকেআর। ১৫ রানে চার উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছিলেন সুনীল নারিন। অধিনায়ক ছিলেন গৌতম গম্ভীর।

গম্ভীর মেন্টর হয়ে কেকেআরে ফেরার পর ওপেনার হিসেবে নিজেকে দারুণ উচ্চতায় নিয়ে গিয়েছেন নারিন। ফলে বোলিংয়ের পাশাপাশি নজর থাকবে তাঁর ব্যাটিংয়ের দিকে। কেকেআরের সহকারী কোচ অভিষেক নায়ার বলেন, গম্ভীরের সঙ্গে নারিনের অনেক দিনের সম্পর্ক, অনেক স্মৃতি। তাতে বোঝাপড়া ভালো তৈরি হয়েছে। হাত খুলে খেলার স্বাধীনতা পেয়েই নারিন ব্যাট হাতে ভরসা দিচ্ছেন।

ইডেনে আগের ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে পারফরম্যান্সে বোলিং বিভাগ নিয়ে স্বস্তি ও আত্মবিশ্বাস ফিরে পেয়েছে কেকেআর। নায়ার এদিনও মিচেল স্টার্কের পাশেই দাঁড়িয়েছেন। হর্ষিত রানাকে কালকের ম্যাচে পাবে না কেকেআর। ফলে স্বাভাবিকভাবেই বোলিং বিভাগে পরিবর্তন আসবে।

অভিষেক নায়ার বলেছেন, টস জিতলে কোনও দলই ওয়াংখেড়েতে পরে বোলিং করার সিদ্ধান্ত নেবে না। যদিও টি২০ ফরম্যাটে টস গুরুত্বপূর্ণ নয়। পরিবেশ ও পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতেই ম্যাচের আগে পর্যাপ্ত সময় হাতে নিয়ে মুম্বই পৌঁছেছে কেকেআর। আগ্রাসী ক্রিকেট খেলার লক্ষ্যে।

মুম্বইয়ে ২০২১ সাল থেকে পরিসংখ্যান ধরলে ৪২টি ম্যাচের মধ্যে ২৬টিতেই জিতেছে রান তাড়া করা দল। গত বছরের আইপিএল থেকে এখনও অবধি ওয়াংখেড়েতে ১১টির মধ্যে রান তাড়া করে জয় সাতটিতে। হাই স্কোরিং ম্যাচ হওয়ার মতোই উইকেট। তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আপেক্ষিক আর্দ্রতাও ভালো পরিমাণেই রয়েছে।

মুম্বই ইন্ডিয়ান্সের সম্ভাব্য দল- ঈশান কিষাণ (উইকেটকিপার), রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, হার্দিক পাণ্ডিয়া (অধিনায়ক), নেহাল ওয়াধেরা, টিম ডেভিড, মহম্মদ নবি, পীযূষ চাওলা, জেরাল্ড কোয়েটজি, জসপ্রীত বুমরাহ। বোলিংয়ের সময়- নুয়ান তুষারা।

কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য দল- ফিল সল্ট (উইকেটকিপার), সুনীল নারিন, অঙ্গকৃষ রঘুবংশী, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রামনদীপ সিং, মিচেল স্টার্ক, বরুণ চক্রবর্তী, বৈভব অরোরা। বোলিংয়ের সময়- অনুকূল রায় বা সুযশ শর্মা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+