IPL 2024, MI vs DC: ১ ওভারে ৩২ রান! ছাপিয়ে গেলেন সকলকে, আইপিএলে লজ্জার রেকর্ড গড়লেন দিল্লির পেসার নরকিয়া
আইপিএলর মানে শুধু চার-ছক্কার বন্যা বা খেতাব জয়ের লড়াই নয়। একইসঙ্গে চলমান থাকে রেকর্ড বুকের খাতাও। রেকর্ড হয় তা ভেঙে যায়। চলতি আইপিএলে নতুন রেকর্ড সৃষ্টি করলেন আনরিখ নরকিয়া, তবে সেটা লজ্জার। দিল্লি দলের নির্ভরযোগ্য এই পেসার রবিবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে বল হাতে নজির সৃষ্টি করলেন। তবে সেটা গৌরবের হল না।
দিল্লির পেসার আনরিখ নরকিয়া রবিবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে তাদের আইপিএল ম্যাচের শেষ ওভারে ৩২ রান খরচ করলেন। নরকিয়া ৪ ওভারে ৬৫ রান দিয়ে ২ উইকেট পেলেন। ফলস্বরূপ চলতি মরশুমের আইপিএলে সবচেয়ে ব্যয়বহুল বোলিং স্পেলটি করলেন দিল্লি দলের পেসার।

এখনও পর্যন্ত চলতি আইপিএলে এক ওভারে সব থেকে ৱান খরচ করা বোলারদের মধ্যে শীর্ষে ছিলেন কেকেআরের ভেঙ্কটেশ আইয়ার। কেকেআর স্পিনার দিল্লির বিরুদ্ধে ২৮ রান দিয়েছিলেন ১ ওভারে। সিএসকের মুকেশ চৌধুরি ১ ওভারে হায়দরাবাদের বিরুদ্ধে ২৭ রান খরচ করেছিলেন। তবে সবাইকে রবিবার ছাপিয়ে গেলে নরকিয়া।
আইপিএলের ইতিহাসে এক ওভারে সবচেয়ে বেশি রান দেওয়ার রেকর্ডটি হর্ষল প্যাটেলের। ২০২১ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) হয়ে খেলার সময় চেন্নাই সুপার কিংসের (সিএসকে) বিপক্ষে ম্যাচে তিনি ৩৭ রান দেন। একইভাবে, প্রশান্ত পরমেশ্বরনও কোচি টাস্কার্স কেরালার হয়ে খেলার সময় আরসিবির এর বিরুদ্ধে ১ ওভারে রান দেন।
অন্যদিকে রেকর্ড গড়েছেন রোহিত শর্মাও।১ রানের জন্য হাফসেঞ্চুরি হাতছাড়া হলেও বিরাট কোহলিকে ছুঁয়ে ফেললেন হিটম্যান। আইপিএলে দিল্লির বিরুদ্ধে মাত্র দু'জন ব্যাটার ১০০০ রানের বেশি করেছেন। এত দিন সেই তালিকায় একাই ছিলেন বিরাট। এ বার যোগ দিলেন রোহিত।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications