IPL 2024: দিল্লির বিরুদ্ধে ম্যাচে বিশেষ উদ্যোগ মুম্বইয়ের, হার্দিকদের জয়ে ফিরতে অনুপ্রেরণা দেবে ১৮ হাজার শিশু

ওয়াংখেড়েতে আজ মুম্বই ইন্ডিয়ান্সের প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস। দাদার দলের বিরুদ্ধে খেলতে ‌নামার আগে একটি বিশেষ সামাজিক উদ্যোগ নিয়েছে মু্ম্বই ইন্ডিয়ান্স।আইপিএল দলগুলি শুধুমাত্র কাপ জয়ের জন্যই লড়াই করে না, সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকেও প্রতিশ্রুতি পূরণ করে দলগুলি।রবিবারের মেগা ম্যাচে এমনই একটি মহৎ উদ্যোগ নিয়েছে মুন্বই ইন্ডিয়ান্সের টিম ম্যানেজমেন্ট।

রবিবার হার্দিকরা ওয়াংখেড়ে স্টেডিয়ামে মাঠে নামলে তখন স্ট্যান্ড থেকে ১৮ হাজার শিশু ব্লু আর্মির জন্য গলা ফাঁটাবে।মুম্বই ইন্ডিয়ান্স এবং তাদের পরিচালনাধীন সংস্থা রিলায়েন্স ফাউন্ডেশনের সকলের জন্য শিক্ষা ও ক্রীড়া (ESA) এই প্রকল্পের একটি অংশ হিসাবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

MI vs DC

এই দিনটি মুম্বই ইন্ডিয়ান্স এবং রিলায়েন্স ফাউন্ডেশ শাখার সকলের জন্য শিক্ষা ও ক্রীড়া (ESA) প্রচারের একটি অংশ। শহর জুড়ে এনজিওর বাচ্চাদের এই ম্যাচে গ্যালারিতে বসে খেলা দেখার ব্যবস্থা করা হয়েছে। তারা এই বিশেষ দিনে তাদের প্রিয় ক্রিকেট খেলোয়াড়দের সমর্থন করবে। যা বাড়তি অ‌নুপ্রেরণা দেবে হার্দিকদের।

এই প্রসঙ্গে দলের অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া বলেছেন, "আমাদের এবং মুম্বই ইন্ডিয়ান্সের জন্য ১৮ হাজার বাচ্চাদের মাঠে এসে উল্লাস করা দেখতে সবসময়ই উত্তেজনাপূর্ণ। আমরা তাদের দিনটি স্পেশ্যাল করে দিতে চাইব, একটি জয়ের মাধ্যমে। আমি এই ম্যাচটির একটি অংশ হতে এবং তাদের জীবনকে একটি ছোট উপায়ে প্রভাবিত করতে পেরে খুব সৌভাগ্য বোধ করছি।"


মম্বই ইন্ডিয়ান্স প্রথম তিন ম্যাচ হেরে লিগের লাস্ট বয় মুম্বই।এ বার হারের হ্যাটট্রিকে মরসুম শুরু হয়েছে। অস্বস্তি বাড়ছে ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়াকে নিয়ে। হার্দিক পাণ্ডিয়ার দলের কাছে বড় স্বস্তি, দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচের আগে দলে যোগ দিয়েছেন সূর্যকুমার যাদব। সূর্যের প্রত্যাবর্তনই এখন এমআই-এর কাছে বড় অক্সিজেন। কারণ এতে ব্যাটিং লাইনআপের শক্তি বাড়বে।

এ মরসুমে মাত্র একটি ম্যাচ জিতেছেন ঋষভ পন্থরা। পাঁচ বারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসকে হারিয়ে হারের হ্যাটট্রিক আটকেছিল দিল্লি। যদিও গত ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের কাছে ১০৬ রানের বিশাল ব্যবধানে হার। ৪ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে রয়েছে দিল্লিও। ফলে দুই দলই বেশ চাপে থেকেই রবিবারের ম্যাচ খেলতে নামবে।

মাঠের বাইরে ডাগ আউটে নজর থাকবে দুই ক্রিকেট মহারথীর দিকে। সচিন তেন্ডুলকর ও সৌরভ গঙ্গোপাধ্যায়। একই মাঠে ভারতীয় ক্রিকেটের দুই কিংবদন্তি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+