IPL 2024, MI vs CSK: আইপিএলে সফলতম দুই দলের লড়াই, মুম্বই বনাম চেন্নাই দ্বৈরথে এগিয়ে কারা?

IPL 2024, MI vs CSK: রবিবাসরীয় সন্ধ্যায় আরব সাগরের তীরে আইপিএলের দুই সফলতম দলের দ্বৈরথ। রোহিত শর্মার নেতৃত্বে মুম্বই ইন্ডিয়ান্স ও মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে চেন্নাই সুপার কিংস ৫ বার করে আইপিএল খেতাব জিতেছে।

যদিও দুজনের কেউই কালকের দ্বৈরথে নিজেদের দলকে নেতৃত্ব দেবেন না। পারস্পরিক দ্বৈরথে পিছিয়ে থাকলেও এবার পয়েন্ট তালিকায় ভালো পজিশনে গতবারের চ্যাম্পিয়নরা।

IPL 2024 MI vs CSK

আইপিএলে মুম্বই ও চেন্নাইয়ের দ্বৈরথ হয়েছে ৩৮টিতে। যার মধ্যে মুম্বই ইন্ডিয়ান্স জিতেছে ২১টিতে, চেন্নাই সুপার কিংসের জয় ১৭টিতে। দুই দলের শেষ পাঁচটি দ্বৈরথে অবশ্য চেন্নাই সুপার কিংস ৪-১ ব্যবধানে এগিয়ে। গত বছরের আইপিএলে দুবারই জিতেছে সিএসকে। ২০২২ সালের আইপিএলে ফিরতি সাক্ষাতে জিতেছিল MI।

কাল ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস করতে যাবেন হার্দিক পাণ্ডিয়া ও ঋতুরাজ গায়কোয়াড়। এই স্টেডিয়ামে দুই দলের ১২টি ম্যাচের মধ্যে সাতটিতে জিতেছে মুম্বই ইন্ডিয়ান্স। পাঁচটিতে জিতেছে চেন্নাই সুপার কিংস। সর্বশেষ সাক্ষাতে চেন্নাই সুপার কিংস জয় ছিনিয়ে নিয়েছিল ৭ উইকেটে।

দুই দলই এবার খেলেছে পাঁচটি করে ম্যাচ। ৬ পয়েন্ট নিয়ে তিনে রয়েছে চেন্নাই সুপার কিংস। মুম্বই ইন্ডিয়ান্স চার পয়েন্ট নিয়ে রয়েছে সাতে। দুই দলেই তেমন রদবদলের সম্ভাবনা নেই। ডেথ ওভার বিশেষজ্ঞ মাথিশা পাথিরানাকে কাল সিএসকে পাবে কিনা সেটা দেখার।

দীপক চাহারের চোট ছিল। ফিট হলে তাঁকে কাল মাঠে দেখা যেতেই পারে। মুম্বই ইন্ডিয়ান্স অপরিবর্তিত একাদশ রাখতে পারে। শ্রেয়স গোপাল আগের ম্যাচে পীযূষ চাওলার জায়গায় সুযোগ পেয়ে ভরসা দিয়েছেন। আকাশ মাধওয়ালের সঙ্গে ইমপ্যাক্ট সাব হিসেবে অদলবদল হতে পারে সূর্যকুমার যাদবের।

চলতি আইপিএলে ওয়াংখেড়ে স্টেডিয়ামে তিনটি ম্যাচের দুটিতেই রান তাড়া করে সংশ্লিষ্ট দল জিতেছে। ফলে কালও টস জিতলে রান তাড়া করার সিদ্ধান্ত নিতে পারেন হার্দিক ও ঋতুরাজের মধ্যে যিনি জয়ী হবেন।

প্রথম ম্যাচটি লো স্কোরিং ছিল, রাজস্থান রয়্যালস ১২৬ রানের টার্গেটে পৌঁছে গিয়েছিল। পরের দুটি ম্যাচে মোট ৮৩৪ রান উঠেছে। কালও হাই স্কোরিং ম্যাচের পূর্বাভাস। পিচ থেকে ফায়দা আদায় করে নিতে পারেন পেসাররা। বৃষ্টিতে ম্যাচ ভণ্ডুল হওয়ার আশঙ্কা নেই।

মুম্বই ইন্ডিয়ান্সের সম্ভাব্য দল- ঈশান কিষাণ (উইকেটকিপার), রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ডিয়া (অধিনায়ক), তিলক বর্মা, টিম ডেভিড, মহম্মদ নবি, রোমারিও শেফার্ড, শ্রেয়স গোপাল, জসপ্রীত বুমরাহ, জেরাল্ড কোয়েটজি। বোলিংয়ের সময়- আকাশ মাধওয়াল।

চেন্নাই সুপার কিংসের সম্ভাব্য দল- ঋতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), রাচিন রবীন্দ্র, অজিঙ্ক রাহানে, শিবম দুবে, ড্যারিল মিচেল, রবীন্দ্র জাদেজা, সমীর রিজভি, মহেন্দ্র সিং ধোনি (উইকেটকিপার), দীপক চাহার, তুষার দেশপাণ্ডে, মাথিশা পাথিরানা বা মাহিশ থিকশানা। বোলিংয়ের সময়- মুস্তাফিজুর রহমান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+