IPL 2024: আইপিএলের শুরুতেই হারের হ্যাটট্রিক, কঠিন সময়ে রোহিতরা চলে এলেন জামনগরে
আইপিএলের সূচনাটা একেবারেই ভালো হয়নি মুম্বই ইন্ডিয়ান্সের। পর পর তিন ম্যাচে হেরে লিগের লাস্ট বয় এখন হার্দিক পাণ্ডিয়ারা। মুম্বই দলের মধ্যে আভ্যন্তরীণ কোন্দলও নিয়েও চর্চা শুরু হয়েছে। মুম্বই ইন্ডিয়ান্সের পরের ম্যাচ আগামী ৭ এপ্রিল ঘরের মাঠে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। মাঝের সময়টা একটু অন্যভাবে কাটাচ্ছে রোহিত শর্মারা।
অনুশীলনের এক ঘেয়েমি কাটাতে মুম্বই ছাড়লেন রোহিতরা। মুম্বই থেকে প্রায় ৮০০ কিলোমিটার দূরে গুজরাতের জামনগরে গিয়েছে গোটা দল। রোহিতদের জামনগরে যাওয়ার ভিডিও ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। সেখানে দেখা যাচ্ছে, স্ত্রী ঋতিকা ও কন্যা সামাইরাকে নিয়ে হোটেলে ঢুকছেন রোহিত। বাকি ক্রিকেটারেরাও সেখানে গিয়েছেন।

বিতর্ক ধাওয়া করছে মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক হার্দিক পাণ্ডিয়াকে। ঘরের মাঠেও তাঁর দিকে ধেয়ে এসেছে কটাক্ষ, উড়ে এসেছে বাছাই করা সব বিশেষণ।চলতি আইপিএলের আগে রোহিতকে সরিয়ে হার্দিককে অধিনায়ক করার পর থেকে মুম্বইয়ের সমর্থকেরাও বিভক্ত। এক অংশ রোহিতকেই অধিনায়ক মানছেন। রোহিতের সমর্থনে পোস্টার পড়ছে।ঘরের মাঠে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে হারের পরে দেখা যায় ডাগ আউটে একাই বসে রয়েছেন হার্দিক।
Captain Rohit Sharma spotted at Jamnagar with his family and other MI player before their big match at Wankhede Stadium against DC. Source close to MI reveals it's a planned break, part of their schedule.
— 𝐑𝐮𝐬𝐡𝐢𝐢𝐢⁴⁵ (@rushiii_12) April 2, 2024
What will Do mumbai Indians in Jamnagar now?
pic.twitter.com/zfbwVXXwqV
দলকে পাঁচবার চ্যাম্পিয়ন করলেও এবার শুধু ব্যাটার হিসাবে খেলছেন রোহিত। কিন্তু তাঁর সময়টাও একেবারেই ভালো যাচ্ছে না। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে এক নজির গড়ে ফেললেন রোহিত শর্মা। তবে সেটা গৌবরেব নয়, বরং লজ্জার। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ইতিহাসে সবচেয়ে বেশি ডাক করার নজির গড়েছেন রোহিত। হিটম্যান আইপিএলে ১৭তম বার শূন্য রানে আউট হলেন।এরইমধ্যে গুঞ্জন তৈরি হয়েছে মুম্বই ইন্ডিয়ান্স ছাড়তে পারেন রোহিত শর্মা। যদিও বিষয়টি জল্পনার স্তরেই রয়েছে।
এদিকে কঠিন সময়ে সুখবর মুম্বই শিবিরে। এনসিএ থেকে ফিট সার্টিফিকেট পেয়েছেন সূর্যকুমার যাদব। ফলে পরের ম্যাচের আগেই দলের সঙ্গে যোগ দিতে পারেন তারকা এই ব্যাটার। তিন মাসের বেশি মাঠের বাইরে ছিলেন সূর্য। স্পোর্টস হার্নিয়ায় অস্ত্রোপচার হয়েছিল তাঁর। সূর্যকে নিয়ে কোনও ঝুঁকি নিয়ে চায়নি বিসিসিআই। বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে ছিলেন তিনি।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications