IPL 2024: দিল্লির কাছে হারায় ঘোর বিপাকে মুম্বই ইন্ডিয়ান্স, হার্দিকদের প্লে-অফে ওঠার সমীকরণ কী?

IPL 2024: আইপিএলে আরও একটি দ্বৈরথ সাক্ষী থাকল দুই ইনিংস মিলিয়ে পাঁচ শতাধিক রানের। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালস ১০ রানে জিততেই বিপদ বাড়ল মুম্বই ইন্ডিয়ান্সের।

দিল্লি ক্যাপিটালস তুলেছিল ৪ উইকেটে ২৫৭ রান। জবাবে মুম্বই ইন্ডিয়ান্স ৯ উইকেটে ২৪৭ রানের বেশি এগোতে পারেনি।

IPL 2024

ম্যাচের শেষে মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া বলেন, যেভাবে বিভিন্ন ম্যাচ চলছে, বোলাররা চাপে থাকছেন তাতে বিশ্বাস ছিল এই রান সফলভাবে তাড়া করতে পারব। মাঝের ওভারগুলিতে আরেকটু ঝুঁকি নিলে ভালো হতো। জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক যেভাবে হিসেব কষে আগ্রাসী ব্যাটিং করেছেন, তেমনটা না করতে পারার আক্ষেপ হার্দিকদের।

রোহিত শর্মাকে সরিয়ে হার্দিক পাণ্ডিয়াকে অধিনায়ক করার পর থেকেই মুম্বই ইন্ডিয়ান্সের সমর্থকরা দ্বিধাবিভক্ত। মুম্বই ইন্ডিয়ান্সের ড্রেসিংরুমের পরিস্থিতি নিয়েও চর্চা চলছে। তার মধ্যে আজকের ম্যাচ হারার ফলে মুম্বই ইন্ডিয়ান্স এমন জায়গায় এসে পড়ল তাতে কার্যত ডু-অর-ডাই পরিস্থিতি।

৯ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার নবম স্থানে মুম্বই ইন্ডিয়ান্স। মুম্বইয়ের জয় বলতে প্রথম সাক্ষাতে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে, আরসিবি ম্যাচে এবং পাঞ্জাব কিংসের বিরুদ্ধে। মুম্বই হেরেছে রাজস্থান রয়্যালের কাছে ২ বার, গুজরাত টাইটান্স, সানরাইজার্স হায়দরাবাদ, চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালসের কাছে ১ বার করে।

মুম্বই ইন্ডিয়ান্সের বাকি ৫টি ম্যাচের মধ্যে তিনটি হোম ম্যাচ। ৩০ এপ্রিল লখনউ সুপার জায়ান্টস (লখনউ), ৩ মে কলকাতা নাইট রাইডার্স (মুম্বই), ৬ মে সানরাইজার্স হায়দরাবাদ (মুম্বই), ১১ মে কলকাতা নাইট রাইডার্স (কলকাতা) ও ১৭ মে লখনউ সুপার জায়ান্টসের (মুম্বই) বিরুদ্ধে।

পাঁচ ম্যাচের সব কটি জিতলে সর্বাধিক ১৬ পয়েন্টে পৌঁছতে পারবে মুম্বই ইন্ডিয়ান্স। ১৪ পয়েন্টে থেকে প্লে-অফে ওঠা বর্তমান পরিস্থিতিতে কার্যত অসম্ভব, এমনকী সেক্ষেত্রে অন্যান্য ম্যাচের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে মুম্বই ইন্ডিয়ান্সকে।

যে তিনটি ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে মুম্বইয়ের ম্যাচ বাকি, তাদের তিনটি দলই প্রথম চারে রয়েছে। কেকেআর, সানরাইজার্স ও লখনউয়ের রয়েছে ৮ ম্যাচে ১০ পয়েন্ট করে। লখনউ আজ জিতে গেলে পৌঁছে যাবে ১২ পয়েন্টে। ফলে পাঁচবারের চ্যাম্পিয়নদের প্লে-অফে ওঠার কাজটা কিন্তু কঠিন, খুবই কঠিন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+