IPL 2024: ইংল্যান্ডের ক্রিকেটারদের দেশে ফেরানোর সিদ্ধান্ত, আইপিএল প্লে-অফে ধাক্কা খাবে কোন দলগুলি?

IPL 2024: টি২০ বিশ্বকাপ শুরু আগামী মাসে। তার আগে আজই ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড দল ঘোষণা করল। সেই সঙ্গে জানিয়ে দিল এমন এক সিদ্ধান্ত যা চিন্তা বাড়াল আইপিএল দলগুলির।

টি২০ বিশ্বকাপ দলে থাকা ইংল্যান্ডের কোনও ক্রিকেটারকেই আইপিএল প্লে-অফে পাবে না ফ্র্যাঞ্চাইজিগুলি। এতে বড়় ধাক্কা খেতে চলেছে বেশ কয়েকটি দল।

IPL 2024

২২ মে দেশের মাটিতে পাকিস্তানের বিরুদ্ধে চার ম্যাচের টি২০ আন্তর্জাতিক সিরিজ খেলবে ইংল্যান্ড। এরপরই উড়ে যাবে বিশ্বকাপ খেলতে। ফলে এই সিরিজে টি২০ বিশ্বকাপ দলে থাকা ক্রিকেটারদের খেলানো হবে। সেই সিরিজের আগেই ডেকে পাঠানো হবে ক্রিকেটারদের।

আইপিএলের ফাইনাল-সহ প্লে-অফের ম্যাচগুলি চলবে ২১ মে থেকে ২৬ মে পর্যন্ত। ক্রিকেটারদের আইপিএলের আসর ছেড়ে যে পাকিস্তান সিরিজের আগেই ফিরতে হবে তা জানিয়ে দিয়েছেন ইংল্যান্ডের পুরুষ দলের ম্যানেজিং ডিরেক্টর রব কি। এই সিদ্ধান্ত সবচেয়ে ধাক্কা দেবে মূলত তিনটি দলকে।

রাজস্থান রয়্যালসে রয়েছেন জস বাটলার, কলকাতা নাইট রাইডার্সে দুরন্ত ছন্দে রয়েছেন ফিল সল্ট এবং চেন্নাই সুপার কিংসে থাকা মঈন আলিকে প্লে-অফে পাওয়া যাবে না। এই দলগুলি প্লে-অফে যোগ্যতা অর্জন করার পথে অনেকটাই এগিয়ে রয়েছে। এ ছাড়া অন্যান্য দলগুলিতেও ইংল্যান্ডের প্লেয়ার রয়েছেন, যাঁরা টি২০ বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছেন।

পাঞ্জাব কিংসে রয়েছেন জনি বেয়ারস্টো, স্যাম কারান ও লিয়াম লিভিংস্টোন। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে রয়েছেন উইল জ্যাকস, রিস টপলি। পাঞ্জাব কিংস ৯ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে আটে ও আরসিবি ১০ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দশে রয়েছে। তাদের প্লে-অফে যাওয়ার সম্ভাবনা ক্ষীণ।

ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদনে উল্লেখ, ইংল্যান্ডের ক্রিকেটারদের ১৮ বা ১৯ মে-র মধ্যে দেশে ফিরতে হবে। ফলে আইপিএলের কিছু ফ্র্যাঞ্চাইজি তাদের দলে থাকা ইংল্যান্ডের ক্রিকেটারদের লিগ পর্বের শেষ ম্যাচে পাবে না। আইপিএলের লিগের খেলা চলবে মে-র ১৯ তারিখ অবধি। ইংল্যান্ড গত ডিসেম্বরের পর টি২০ আন্তর্জাতিক খেলেনি। ফলে বিশ্বকাপের আগে তারা চাইছে পাকিস্তান সিরিজ শুরুর আগে ক্রিকেটাররা কয়েকটা দিন একসঙ্গে থাকুন।

ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার অনেক আগেই ইসিবিকে সম্মতি দিয়েছেন দেশে ফেরার বিষয়ে। তিনি তৃতীয়বার পিতা হতে চলেছেন সামনের মাসেই। ফলে বাটলার পাকিস্তান সিরিজের প্রথম থেকে নাও খেলতে পারেন।

টি২০ বিশ্বকাপে ইংল্যান্ডের প্রথম ম্যাচ জুনের ৪ তারিখ স্কটল্যান্ডের বিরুদ্ধে। ইংল্যান্ডের টিম ম্যানেজমেন্ট চাইছে পাকিস্তান সিরিজেই ক্রিকেটারদের নিজেদের ভূমিকা সম্পর্কে অবহিত করে দেওয়ার জন্য। সেই সঙ্গে যাতে চোট বা ক্লান্তি অন্তরায় না হয় সে বিষয়টিতেও নজর রাখা হচ্ছে।

নিউজিল্যান্ড অবশ্য তাদের ক্রিকেটারদের পুরো আইপিএল খেলার অনুমতি দিয়েছে। ফলে পাকিস্তান সফরে দ্বিতীয় সারির দল পাঠিয়েছে। আইপিএল প্লে-অফে পাওয়া যাবে দক্ষিণ আফ্রিকার টি২০ বিশ্বকাপ দলে থাকা ক্রিকেটারদেরও। তবে বাংলাদেশ আগামী মাসের শুরুতেই দেশে ফেরাচ্ছে মুস্তাফিজুর রহমানকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+