RCB vs PBKS In IPL 2024: প্রথম জয়ের সন্ধানে আরসিবি, বিপক্ষে পাঞ্জাব কিংস, পরিসংখ্যানে কারা এগিয়ে?

RCB vs PBKS In IPL 2024: চলতি আইপিএলের ষষ্ঠ ম্যাচে কাল বেঙ্গালুরুতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু খেলতে নামছে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে। আরসিবির এটিই প্রথম হোম ম্যাচ।

প্রথম ম্যাচে আরসিবি হেরেছে চেন্নাই সুপার কিংসের কাছে। অন্যদিকে, দিল্লি ক্যাপিটালসকে পরাস্ত করে অভিযান শুরু করেছে শিখর ধাওয়ানের পাঞ্জাব কিংস।

RCB vs PBKS In IPL 2024

আইপিএলে বেঙ্গালুরু ও পাঞ্জাব দলের দ্বৈরথ হয়েছে ৩১টি, ১৪টিতে জিতেছে আরসিবি, ১৭টিতে পাঞ্জাব কিংস (পূর্বতন কিংস ইলেভেন পাঞ্জাব)। শেষ পাঁচটি দ্বৈরথের নিরিখে ৩-২ ব্যবধানে এগিয়ে পাঞ্জাব। গত বছর মোহালিতে আরসিবি ২৪ রানে হারিয়েছিল পাঞ্জাব কিংসকে। ২০২২ সালে অবশ্য দুটি সাক্ষাতেই জয় পায় পাঞ্জাব।

২০১৯ সালের পর এই প্রথম আরসিবি পাঞ্জাবের বিরুদ্ধে হোম ম্যাচ খেলবে। দুই দলের মধ্যে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে যে ১১টি খেলা হয়েছে তার মধ্যে ৬টিতে জিতেছে আরসিবি। পাঁচটিতে পাঞ্জাব। ফলে পারস্পরিক দ্বৈরথের পরিসংখ্যান এগিয়েই রাখছে আরসিবিকে।

চিন্নাস্বামীর পিচ ব্যাটিং সহায়ক হয়। ম্যাচগুলিও বেশিরভাগ হাই স্কোরিং হয়। ২০১৮ সাল থেকে দেখলে, আইপিএলের অন্তত ৫টি ম্যাচ হয়েছে এমন স্টেডিয়ামগুলির মধ্যে এখানে ওভারপিছু রান ওঠার গড় ৯.৪২, যা সর্বাধিক। কালও তার ব্যতিক্রম হওয়ার সম্ভাবনা নেই। তাপমাত্রা ঘোরাফেরা করবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। ফ্যাক্টর হবে না ডিউ।

পাঞ্জাব কিংস উইনিং কম্বিনেশন ধরে রাখতে পারে। আরসিবি দলে আলজারি জোসেফের জায়গায় আসতে পারেন রিস টপলি। আরসিবি ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে অদলবদল সারতে পারে দীনেশ কার্তিক ও যশ দয়ালের মধ্যে। পাঞ্জাব কিংসের ক্ষেত্রে তা হতে পারে প্রভসিমরণ সিং ও অর্শদীপ সিংয়ের মধ্যে।

আরসিবি প্রথমে ব্যাট করলে সম্ভাব্য একাদশ- বিরাট কোহলি, ফাফ দু প্লেসি (অধিনায়ক), রজত পাটীদার, গ্লেন ম্যাক্সওয়েল, অনুজ রাওয়াত (উইকেটকিপার), দীনেশ কার্তিক, রিস টপলি বা আলজারি জোসেফ, কর্ণ শর্মা, ময়াঙ্ক ডাগর, মহম্মদ সিরাজ। বোলিংয়ের সময় ইমপ্যাক্ট প্লেয়ার- যশ দয়াল।

পাঞ্জাব কিংস প্রথমে ব্যাট করলে সম্ভাব্য একাদশ- শিখর ধাওয়ান (অধিনায়ক), জনি বেয়ারস্টো, প্রভসিমরণ সিং, স্যাম কারান, জিতেশ শর্মা (উইকেটকিপার), লিয়াম লিভিংস্টোন, শশাঙ্ক সিং, হরপ্রীত ব্রার, হর্ষল প্যাটেল, কাগিসো রাবাডা, রাহুল চাহার। পরে বোলিংয়ের সময় ইমপ্যাক্ট প্লেয়ার অর্শদীপ সিং।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+