IPL 2024, RR vs GT: পাঁচে পাঁচ করতে বদ্ধপরিকর রাজস্থান রয়্যালস, দ্বৈরথের নিরিখে এগিয়ে গুজরাত টাইটান্স

IPL 2024, RR vs GT: আইপিএলে কাল জয়পুরে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলতে নামছে গুজরাত টাইটান্স। চার ম্যাচের চারটিতে জিতে পয়েন্ট তালিকার শীর্ষে সঞ্জু স্যামসনের রাজস্থান।

রাজস্থানের পাঁচে পাঁচ আটকানোর কাজ অবশ্য সহজ হবে না শুভমান গিলের গুজরাত টাইটান্সের। ৫ ম্যাচে চার পয়েন্ট নিয়ে গতবারের রানার-আপরা রয়েছে সপ্তম স্থানে।

IPL 2024 RR vs GT

এই দুই দলের পারস্পরিক দ্বৈরথে এখনও অবধি দাপট বেশি গুজরাত টাইটান্সেরই। পাঁচটি ম্যাচের মধ্যে জিতেছে চারটিতেই। ২০২২ সালে তিনটি দ্বৈরথেই শেষ হাসি হেসেছিল টাইটান্স। প্রথম সাক্ষাতে জেতে ৩৭ রানে, ফিরতি সাক্ষাতে ৩ বল বাকি থাকতে ৭ উইকেটে এবং ফাইনালে জয় পায় ১১ বল বাকি থাকতে ৭ উইকেটে।

গত বছরের আইপিএলে প্রথম সাক্ষাতে গুজরাত টাইটান্সকে আমেদাবাদে ৪ বল বাকি থাকতে ৩ উইকেটে হারিয়ে মধুর প্রতিশোধ নিয়েছিল রাজস্থান রয়্যালস। যদিও জয়পুরে নিজেদের মাঠে ফিরতি সাক্ষাতে রাজস্থান ৩৭ বল বাকি থাকতে ৯ উইকেটে পরাস্ত হয়েছিল টাইটান্সের কাছে।

কলকাতা নাইট রাইডার্স গতকাল চেন্নাই সুপার কিংসের কাছে পরাস্ত হওয়ায় এবারের আইপিএলে রাজস্থান রয়্যালসই এখনও অবধি অপরাজেয়। সেই তকমা ধরে রাখতে পারবে কিনা তার উত্তর মিলবে কাল। জয়পুরের পিচ হাই স্কোরিং হবে বলে মনে করা হচ্ছে। শেষ ৬ ইনিংসে চারবার ১৮০-র বেশি রান উঠেছে। স্পিনাররাও সাহায্য পাবেন। তাপমাত্রা থাকতে পারে ২৭ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।

গুজরাত টাইটান্সের হয়ে কাল ঋদ্ধিমান সাহা খেলতে পারবেন কিনা তা স্পষ্ট নয়। ব্যাক স্প্যাজমের কারণে আগের ম্যাচে ঋদ্ধি ছিলেন না। ডেভিড মিলারও আজ অনুশীলন করেছেন, তবে তাঁর ফিটনেস নিয়েও জল্পনা রয়েছে। বিজয় শঙ্কর ফর্মে নেই।

বিজয়ের জায়গায় শাহরুখ খান বা অভিনব মনোহরকে খেলানোর কথা ভাবা হচ্ছে। কেন উইলিয়ামসনের জায়গায় ম্যাথু ওয়েডকেও দেখা যেতে পারে। ওয়েড উইকেটকিপিং করতে পারেন। ফলে একজন ব্যাটার বা বোলার নিতে পারবে টাইটান্স। রাজস্থান রয়্যালস দলে চোট সারিয়ে ফিরতে পারেন সন্দীপ শর্মা।

রাজস্থান রয়্যালসের সম্ভাব্য দল- জস বাটলার, যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন (অধিনায়ক ও উইকেটকিপার), রিয়ান পরাগ, সিমরন হেটমায়ার, ধ্রুব জুরেল, রবিচন্দ্রন অশ্বিন, ট্রেন্ট বোল্ট, আবেশ খান, নান্দ্রে বার্গার, যুজবেন্দ্র চাহাল। ইমপ্যাক্ট সাব- শুভম দুবে।

গুজরাত টাইটান্সের দল- শুভমান গিল (অধিনায়ক), সাই সুদর্শন, কেন উইলিয়ামসন বা ম্যাথু ওয়েড, বিআর শরৎ (উইকেটকিপার), বিজয় শঙ্কর বা অভিনব মনোহর, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, দর্শন নালকণ্ডে, নূর আহমেদ, উমেশ যাদব, স্পেনসার জনসন। বোলিংয়ের সময় নামবেন মোহিত শর্মা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+