Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2024, RR vs RCB Updates: কোহলিকে বিরাট জবাব বাটলারের শতরান, আরসিবিকে হারাল রাজস্থান রয়্যালস

IPL 2024: আইপিএলে আজ জয়পুরের সওয়াই মান সিং স্টেডিয়ামে রাজস্থান রয়্যালস খেলতে নামছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে। রাজস্থান রয়্যালস এখনও অবধি অপরাজেয়।

অন্যদিকে, আরসিবি যে কোনও মূল্যে জয়ের সরণিতে ফিরতে বদ্ধপরিকর। পারস্পরিক দ্বৈরথেও এগিয়ে আরসিবি। এই ম্যাচের স্কোর, নিউজ আপডেট ও পরিসংখ্যান জানতে চোখ রাখুন ওয়ানইন্ডিয়া বাংলায়।

IPL 2024  RR vs RCB Updates

Apr 06, 2024, 11:15 pm IST

বাটলারের শতরানে রাজস্থানের জয়

জয়ের জন্য ১৮৪ রানের টার্গেট তাড়া করতে নেমে ইনিংসের দ্বিতীয় বলেই শূন্য রানে প্রথম উইকেট হারায় রাজস্থান রয়্যালস। ২ বলে কোনও রান না করে রিস টপলির শিকার হয়ে সাজঘরে ফেরেন যশস্বী জয়সওয়াল। এরপর দ্বিতীয় উইকেট জুটিতে ১৪৮ রান যোগ করেন জস বাটলার ও সঞ্জু স্যামসন। বাটলার ৩০ ও অধিনায়ক সঞ্জু ৩৩ বলে অর্ধশতরান পূর্ণ করেন। ১০.৫ ওভারেই ১০০ রান তুলে ফেলে রাজস্থান। ১৪.৪ ওভারে মহম্মদ সিরাজের শিকার হন সঞ্জু। তিনি ৮টি চার ও ২টি ছয়ের সাহায্যে ৪২ বলে ৬৯ রান করেন। ৪ বলে ৪ রান করে আউট হন রিয়ান পরাগ। ধ্রুব জুরেল ফেরেন ৩ বলে ২ রান করে। শেষ ওভারে জেতার জন্য ১ রান দরকার ছিল রাজস্থান রয়্যালসের। ক্যামেরন গ্রিনের প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে উইনিং শট নেন বাটলার, যাতে নিশ্চিত হয় তাঁর শতরান। ৯টি চার ও ৪টি ছয়ের সাহায্যে ৫৮ বলে ১০০ রানে অপরাজিত থাকলেন বাটলার। সিমরন হেটমায়ার ৬ বলে ১১ রানে অপরাজিত থাকেন। রিস টপলি ২টি এবং মহম্মদ সিরাজ ও যশ দয়াল একটি করে উইকেট পেলেন।
Apr 06, 2024, 9:17 pm IST

কোহলির শতরান, আরসিবি ১৮৩

টস হেরে ব্যাট করতে নেমে আরসিবি ২০ ওভারে তুলল ৩ উইকেটে ১৮৩ রান। বিরাট ১২টি চার ও চারটি ছয়ের সাহায্যে ৭২ বলে ১১৩ রানে অপরাজিত রইলেন। ফাফ দু প্লেসি ৩৩ বলে ৪৪, গ্লেন ম্যাক্সওয়েল ১, সৌরভ চৌহান ৯ রান করেন। ক্যামেরন গ্রিন ৫ রানে অপরাজিত থাকেন। যুজবেন্দ্র চাহাল ২টি ও নান্দ্রে বার্গার ১টি উইকেট পেয়েছেন।
Apr 06, 2024, 7:10 pm IST

আরসিবির একাদশ

আরসিবি- বিরাট কোহলি, ফাফ দু প্লেসি (অধিনায়ক), রজত পাটীদার, গ্লেন ম্যাক্সওয়েল, ক্যামেরন গ্রিন, দীনেশ কার্তিক (উইকেটকিপার), সৌরভ চৌহান, রিস টপলি, ময়াঙ্ক ডাগর, মহম্মদ সিরাজ, যশ দয়াল। ইমপ্যাক্ট সাব- সুযশ প্রভুদেশাই, মহীপাল লোমরর, হিমাংশু শর্মা, বিজয়কুমার ভাইশাক, স্বপ্নিল সিং।
Apr 06, 2024, 7:09 pm IST

রাজস্থান রয়্যালস দল অপরিবর্তিত

রাজস্থান রয়্যালস- যশস্বী জয়সওয়াল, জস বাটলার, সঞ্জু স্যামসন (অধিনায়ক ও উইকেটকিপার), রিয়ান পরাগ, সিমরন হেটমায়ার, রবিচন্দ্রন অশ্বিন, ট্রেন্ট বোল্ট, আবেশ খান, নান্দ্রে বার্গার, যুজবেন্দ্র চাহাল। ইমপ্যাক্ট সাব- রভম্যান পাওয়েল, তনুশ কোটিয়ান, কুলদীপ সেন, শুভম দুবে, আবিদ মুস্তাক।
Apr 06, 2024, 7:06 pm IST

আরসিবি দলে সৌরভ

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলে নেওয়া হলো সৌরভ চৌহানকে। তিনি আইপিএলে প্রথম ম্যাচ খেলবেন। সৌরভের ব্যাটিং দক্ষতার প্রশংসা ফাফ দু প্লেসির।
Apr 06, 2024, 7:03 pm IST

টস জিতে ফিল্ডিং নিল রাজস্থান রয়্যালস

টস জিতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানাল রাজস্থান রয়্যালস। সন্দীপ শর্মা আজকের ম্যাচেও খেলছেন না। রাজস্থান রয়্যালস দল অপরিবর্তিত।
Apr 06, 2024, 6:54 pm IST

অপ্রতিরোধ্য রাজস্থান

রাজস্থান রয়্যালস জয়পুরেই নিজেদের প্রথম দুটি ম্যাচ খেলেছে। ১৯৩ রানের পুঁজি নিয়ে ২০ রানে হারিয়েছে লখনউ সুপার জায়ান্টসকে। এর পরের ম্যাচে ১৮৫ রানের পুঁজি নিয়ে ১২ রানে জয় পায় দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। নিজেদের তৃতীয় তথা প্রথম অ্যাওয়ে ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে ৬ উইকেটে হারিয়ে এসেছেন সঞ্জু স্যামসনরা।
Apr 06, 2024, 6:54 pm IST

চলতি আইপিএলে আরসিবি

এবারের আইপিএলে উদ্বোধনী ম্যাচে চেন্নাই সুপার কিংসের কাছে ৬ উইকেটে হার দিয়ে অভিযান শুরু করেছিল আসসিবি। যদিও দ্বিতীয় ম্যাচেই ৪ উইকেটে জয় পায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে। কিন্তু জয়ের ধারা বজায় রাখতে পারেনি আরসিবি। কলকাতা নাইট রাইডার্সের কাছে ৭ উইকেটে ও লখনউ সুপার জায়ান্টসের কাছে ২৮ রানে পরাস্ত হয় ফাফ দু প্লেসির দল।
Apr 06, 2024, 6:53 pm IST

জয়পুরে মহারণ, দ্বৈরথে এগিয়ে কারা?

আইপিএলে রাজস্থান রয়্যালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পারস্পরিক সাক্ষাৎ হয়েছে ৩০ বার। ১৫টিতে জিতেছে আরসিবি, ১২টিতে রাজস্থান রয়্যালস। তিনটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। গত বছরের আইপিএলে প্রথম সাক্ষাতে সাত রান ও ফিরতি সাক্ষাতে জয়পুরে ১১২ রানে রাজস্থান রয়্যালসকে হারিয়েছিল আরসিবি। রাজস্থান শেষবার আরসিবিকে হারিয়েছে ২০২২ সালে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+