Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2024: মার্কাস স্টইনিসের অপরাজিত শতরান, লখনউ ফের হারাল চেন্নাইকে, ডোবালেন মুস্তাফিজুর

IPL 2024: ঋতুরাজ গায়কোয়াড়ের পাল্টা শতরান হাঁকালেন মার্কাস স্টইনিস। চেন্নাইয়ের চিপকে চেন্নাই সুপার কিংসকে কচুকাটা করে মাঠ ছাড়লেন।

ডেথ ওভারের বোলিং ডোবাল চেন্নাই সুপার কিংসকে। চলতি আইপিএলে টানা দ্বিতীয়বার লখনউ সুপার জায়ান্টসের কাছে পর্যুদস্ত চেন্নাই সুপার কিংস।

IPL 2024

শেষ ৬ ওভারে লখনউ সুপার জায়ান্টসের জিততে দরকার ছিল ৮৭ রান। মুস্তাফিজুর রহমান ১৫তম ওভারে দেন ১৩। ফলে শেষ পাঁচ ওভারে প্রয়োজন ছিল ৭৪। ষোড়শ ওভারে শার্দুল ঠাকুর ২০ রান দেন। ১৭তম ওভারে মাথিশা পাথিরানার ওভারে পড়ে এক উইকেট, আসে ৭ রান।

শেষ তিন ওভারে দরকার হয়ে পড়ে ৪৭। মুস্তাফিজুর ১৮তম ওভারে ১৫ রান খরচ করেন। ১৯তম ওভারে পাথিরানা দেন ১৫। শেষ ওভারে ১৭ রানের পুঁজি নিয়েও জঘন্য বোলিং বাংলাদেশের তারকা পেসারের। বাংলাদেশের ক্রিকেট কর্তারা বলছিলেন, মুস্তাফিজের নাকি আইপিএলে থেকে শেখার কিছু নেই। সেই দাবি অন্তঃসারশূন্য করলেন মুস্তাফিজুর।

প্রথম বলে ছয়, দ্বিতীয় বলে চার। তৃতীয় ডেলিভারি নো, তাতেও তার। এরপরের ডেলিভারিতে চার মেরে তিন বল বাকি থাকতে লখনউ সুপার জায়ান্টসকে ৬ উইকেটে জয় এনে দেন মার্কাস স্টইনিস। আইপিএল কেরিয়ারে প্রথম শতরান হাঁকিয়ে তিনি অপরাজিত থাকলেন ৬৩ বলে ১২৪ রানে। মেরেছেন ১৩টি চার, ৬টি ছয়।

চলতি আইপিএলে অষ্টম ব্যাটার হিসেবে টুর্নামেন্টের নবম শতরানটি হাঁকালেন অজি অলরাউন্ডার। আইপিএলে প্রথম ৩৯টি ম্যাচের মধ্যে এর আগে ৯টি শতরান কখনও হয়নি। দীপক হুডা ৬ বলে ১৭ রানে অপরাজিত থাকেন। কুইন্টন ডি কক ০, অধিনায়ক লোকেশ রাহুল ১৬, দেবদত্ত পাড়িক্কল ১৩ রান করেন। নিকোলাস পুরান ১৫ বলে ৩৪ রান করে আউট হন।

১১তম ওভারে ৮৮ রানে তৃতীয় উইকেট পড়েছিল লখনউয়ের। এরপর স্টইনিস ও পুরান ৫.৩ ওভারে ৭০ রানের পার্টনারশিপ গড়েন। পাথিরানা ৪ ওভারে ৩৫ রান দিয়ে নেন ২ উইকেট। ১টি করে উইকেট দীপক চাহার ও মুস্তাফিজুরের। মুস্তাফিজ ৩.৩ ওভারে দেন ৫১!

এর আগে, টস জিতে ফিল্ডিং নিয়েছিল লখনউ। ঋতুরাজ গায়কোয়াড়ের ৬০ বলে অপরাজিত ১০৮ ও শিবম দুবের ২৭ বলে ৬৬ চেন্নাই সুপার কিংসকে পৌঁছে দিয়েছিল ৪ উইকেটে ২১০ রানে। ম্যাট হেনরি, মহসীন খান ও যশ ঠাকুর ১টি করে উইকেট দখল করেন।

চিপক চেন্নাইয়ের দুর্গ। সেখানেই আজ আঘাত হানল লখনউ। চেন্নাই সুপার কিংস এই ম্যাচটি হেরে ছিটকে গেল প্রথম চার থেকে। ৮ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে লখনউ সুপার জায়ান্টস উঠে এলো চতুর্থ স্থানে। ৮ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে পাঁচে নেমে গেল সিএসকে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+