Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2024: প্রিয় দলের পারফরম্যান্সে চূড়ান্ত হতাশ, আরসিবিকে বিক্রি করার বিস্ফোরক দাবি মহেশ ভূপতির

আইপিএলে প্রতি মরশুমেই তারকা খচিত দল গড়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কিন্তু প্রতিবারই এক রাশ হতাশাই উপহার পান আরসিবি ভক্তরা। এবারও আইপিএলে সাত ম্যাচের মধ্যে ছয়টিতে হেরে খাদের কিনারায় আরসিবি, প্রিয় দলের এমন পারফরম্যান্সে হতাশ বেঙ্গালুরুর ভূমিপুত্র তথা টেনিস কিংবদন্তি মহেশ ভূপতি।

সোমবার সানরাইজার্সদের ২৮৭ রানের রেকর্ড পুঁজি তাড়া করতে গিয়ে ২৬২ পর্যন্ত করতে পারে বেঙ্গালুরু।
মহেশেরও শহর বেঙ্গালুরু, এই দলের প্রতি তাঁরও বাড়তি ভালবাসা রয়েছে। কিন্তু যেভাবে কোহলিরা টানা ব্যর্থ হচ্ছেন, তাতে তিনিও হতাশ ও অভিমানীও। তাই কিছুটা অভিমানের সুরেই আরসিবি দল নিয়ে বিস্ফোরণ ঘটিয়েছেন ভারতীয় টেনিসের এই প্রাক্তন তারকা।

Mahesh Bhupathi

তিনি আরসিবি দল বিক্রি করে দেওয়ার প্রস্তাব দিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে। মহেশ ভূপতি জানিয়েছেন, বিসিসিআইয়ের উচিত আরসিবি বিক্রি করে দেওয়া। নতুন কোনও মালিক যত্ন নিয়ে একটা স্পোর্টস ফ্র্যাঞ্চাইজি তৈরি করবে। যেটা আইপিএলের অন্য টিমগুলো করতে পেরেছে।

হায়দরাবাদের কাছে বেঙ্গালুরু হারার পর সোশাল মিডিয়ায় মহেশ ভূপতি লেখেন, "আমি মনে করি, ক্রিকেটের স্বার্থে, আইপিএলের স্বার্থে, সমর্থকদের জন্য, এমনকী ক্রিকেটারদের জন্য বিসিসিআইয়ের উচিত নতুন মালিকের কাছে আরসিবি-কে বিক্রি করে দেওয়া। যিনি এই ফ্র্যাঞ্চাইজিকে অন্য দলগুলোর মতো যত্ন করে সাজিয়ে তুলবেন।"

বিরাট কোহলি প্রতি বারই চেষ্টা করেন। এ বারও করছেন। কিন্তু বাকি টিম চরম ব্যর্থ। ফাফ ডুপ্লেসি আর দীনেশ কার্তিককে বাদ দিলে কেউ হাফসেঞ্চুরিও করতে পারেননি। এই প্রসঙ্গে ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন বলেন, "ক্রিকেট যে একা খেলা যায় না, সেটা বার বার প্রমাণ করে আরসিবি। আমার এই জন্য দলটাকে ভাল লাগে। কেউ চাইলে সেরা সেরা ক্রিকেটারদের কিনতেই পারে। কিন্তু সেটা করলেই যে ম্যাচ জেতা যাবে এমন নয়। সেটাই আরসিবি প্রমাণ করে দিয়েছে।

এবারও চলতি আইপিএলে সাতটি ম্যাচের মধ্যে ছ'টি ম্যাচেই হেরেছেন বিরাট কোহলিরা। ক্যামেরন গ্রিন, আলজারি জোসেফ, গ্লেন ম্যাক্সওয়েল এবং মহম্মদ সিরাজ-এই চার তারকাকে ডাগ আউটে রেখে খেলতে নেমেছিল আরসিবি। ফলে আরসিবির দল গঠন নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।

আরসিবি টানা ৬টি ম্যাচ হেরেছে। এখন বেঙ্গালুরুর পক্ষে প্লে অফে পৌঁছানো বেশ কঠিন কাজ। কোহলি, কার্তিক, ডুপ্লেসিসের মতো অভিজ্ঞ খেলোয়াড় থাকা সত্ত্বেও আরসিবি শেষ স্থানে রয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+