IPL 2024: এবারের আইপিএলেও মহেন্দ্র সিং ধোনি নাম লেখাতে পারেন রেকর্ড বুকে, মাহির সামনে একাধিক নজিরের হাতছানি
IPL 2024: আইপিএলে মহেন্দ্র সিং ধোনির রয়েছে প্রচুর রেকর্ড। এবারের আইপিএলেই ক্রিকেটার ধোনিকে শেষবার দেখা যাবে বলে জল্পনা রয়েছে। যদিও সরকারিভাবে কিছুই জানানো হয়নি।
ধোনির নেতৃত্বে চেন্নাই সুপার কিংস নামবে খেতাব দখলে রাখার লড়াই। মাথায় বড় চুল নিয়ে নয়া লুকের ধোনি আইপিএলের প্রস্তুতি শিবিরেও ছন্দে থাকারই ইঙ্গিত দিয়েছেন।

অধিনায়ক হিসেবে ধোনি রয়েছেন বড় মাইলস্টোনের সামনে। আইপিএলে সবচেয়ে বেশিবার দলকে নেতৃত্ব দিয়ে খেতাব জেতার নিরিখে একই আসনে রয়েছেন রোহিত শর্মা ও ধোনি। রোহিত আইপিএলে অধিনায়কত্ব হারিয়েছেন। ফলে ষষ্ঠবার আইপিএল খেতাব জিতে রোহিতকে পিছনে ফেলতে পারেন ক্যাপ্টেন কুল।
আইপিএলে সবচেয়ে বেশি ২৫০টি ম্যাচ খেলার ঈর্ষণীয় রেকর্ড রয়েছে ধোনির। এবার তিনি আইপিএলে ২৫০টি ছক্কা মারারও নজির গড়তে পারেন। ১১টি ছক্কা মারলেই এই লক্ষ্যে পৌঁছে যেতে পারবেন ধোনি। আইপিএলে অধিনায়ক হিসেবে ৫ হাজার রান পূর্ণ করার খুব কাছাকাছিও রয়েছেন ধোনি।
আইপিএলে উইকেটকিপার হিসেবে সবচেয়ে বেশি ক্যাচ ধরার নজির রয়েছে ধোনির। তিনি আর ৮টি ক্যাচ তালুবন্দি করলে ১৫০ ক্যাচের মাইলস্টোন ছুঁয়ে ফেলবেন। ৪২টি স্টাম্পিং করেছেন কিপার ধোনি। ফলে আর ৮টি স্টাম্পিং এই ফিগারকে পৌঁছে দেবে ঈর্ষণীয় পঞ্চাশে।
আইপিএলে ধোনি ২৫০টি ম্যাচ খেলে ৮৭টি ইনিংসে অপরাজিত থেকে ৫০৮২ রান করেছেন। সর্বাধিক স্কোর অপরাজিত ৮৪। গড় ৩৮.৭৯, স্ট্রাইক রেট ১৩৫.৯২। ২৪টি অর্ধশতরান রয়েছে।












Click it and Unblock the Notifications