IPL 2024: ইডেনে লখনউয়ের অস্ত্র সবুজ মেরুন আবেগ, কেকেআরের বিরুদ্ধে নামার আগে দাদার টিপস নিলেন রাহুল!

নববর্ষের দিনেই কলকাতা ময়দানে বঙ্গভঙ্গের আভাস। রবিবার ইডেনে কেকেআরের মুখোমুখি হবে লখনউ সুপার জায়ান্টস। খাতায় কলমে কেএল রাহুলরা উত্তরপ্রদেশের প্রতিনিধি হলেও দলের মালিকের নাম সঞ্জীব গোয়েঙ্কা। তার উপর তিনি মোহনবাগান এসজির চেয়ারম্যান। ইডেনে দল নামানোর আগেই সবুজ মেরুন আবেগ উস্কে দিলেন সঞ্জীব গোয়েঙ্কা।

শুক্রবার ঘরের মাঠে দিল্লি ক্যাপিটালসের কাছে হেরে শনিবার কলকাতায় এসেছে লখনউ দল। রবিবার ইডেনে নামার আগে কোনও রকম প্রস্তুতির সুযোগই পেলেন না কেএল রাহুল-কুইন্টন ডি ককরা। জয়ে ফিরতে দলের প্রথম একাদশে লখনউ বদল ঘটাবে কিনা সেটা জানার জন্য অন্তত টসের সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে। কিন্তু রবিবারের ম্যাচের জন্য বড় বদল ঘটাচ্ছে লখনউ শিবির। সেটা তাদের জার্সিতে।

Lucknow

মোহনবাগান মাঠের ঠিক উল্টোদিকেই রবিবার ক্রুণাল পাণ্ডিয়া-মার্কাস স্টইনিসরা সবুজ মেরুন আবেগে গা ভাসাবেন। রবিবার ইডেনে কেকেআরের বিরুদ্ধে সবুজ-মেরুন জার্সি পরে নামবেন কেএল রাহুলরা। শনিবারই লখনউ দলের সোশ্যাল সাইটে একটি ছবি পোস্ট করা হয়েছে সেখানে দেখা যাচ্ছে কেএল রাহুল সহ লখনউ ক্রিকেটারদের গায়ে সবুজ মেরুন জার্সি। সেই সঙ্গে ছবির ক্যাপশনে লেখা হয়েছে বড় ম্যাচের জন্য জার্সির রঙ বদল।


হোম ম্যাচ হোক কিংবা অ্যাওয়ে, লখনউ সুপার জায়ান্টসকে কিন্তু বরাবরই নীল রংয়ের (গাঢ় এবং আকাশী নীল) জার্সিতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দেখতে পাওয়া গিয়েছেন। তবে গত বছর থেকেই কলকাতায় খেলতে এসে এই উদ্যোগ নিয়েছে লখনউ দল। বিশেষ করে গত বছরতারা যখন আবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে খেলতে নেমে তখনও সবুজ মেরুন জার্সি পরেই খেলতে নেমেছিল।

লখনউ সুপার জায়ান্টসের পক্ষ থেকে শনিবার সোশাল মিডিয়া পোস্টে দলের ক্রিকেটারদের সবুজ-মেরুন জার্সি পরে থাকতে দেখা যায়। দলের অধিনায়ক রাহুলের পাশাপাশি রয়েছেন নিকোলাস পুরান, ক্রুণাল পাণ্ডিয়া, রবি বিষ্ণোই, স্টয়নিস, ডি কক এবং নবীন-উল-হক। ছবির মাঝে লেখা 'কলকাতা, তাড়াতাড়ি দেখা হচ্ছে'। ১৪ এপ্রিল দুপুর সাড়ে তিনটার সময় নাইটদের বিরুদ্ধে নামবে লখনউ। ফলে ইডেনে কিন্তু সবুজ মেরুন ঝড় উঠতেই পারে ররিবারের বিকেলে।


এদিকে কলকাতায় খেলতে নামার আগে দাদার টিপস নিলেন কেএল রাহুল। শুক্রবার ম্যাচ শেষে সৌরভের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন লখনউ অধিনায়ক। এই আলোচনাতে ছিলেন সুনীল গাভাসকরও। কলকাতার বিরুদ্ধে খেলতে নামার আগে নাইটদের প্রাক্তন অধিনায়কের টিপস কিন্তু কার্যকরী হতে পারে লখনউ অধিনায়কের জন্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+