IPL 2024, LSG vs RR Updates: সঞ্জু ও ধ্রুবর অপরাজিত অর্ধশতরান, লখনউকে চূর্ণ করে প্লে-অফে রাজস্থান রয়্যালস

IPL 2024: আইপিএলে আজ লখনউয়ের একানা স্টেডিয়ামে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে খেলতে নামছে রাজস্থান রয়্যালস। জিতলেই প্লে-অফ নিশ্চিত হয়ে যাবে সঞ্জু স্যামসনদের।

চলতি আইপিএলে গত মাসে জয়পুরে লখনউ সুপার জায়ান্টসকে ২০ রানে হারিয়েছিল রাজস্থান রয়্যালস। পারস্পরিক দ্বৈরথেও তারাই এগিয়ে। আজকের ম্যাচের স্কোর, নিউজ আপডেট, পরিসংখ্যান একনজরে ওয়ানইন্ডিয়া বাংলায়।

IPL 2024  LSG vs RR Updates

Apr 27, 2024, 11:17 pm IST

রাজস্থানের দাপুটে জয়

লখনউ সুপার জায়ান্টসকে ফের হারাল রাজস্থান রয়্যালস। এবার জয় ১ ওভার বাকি থাকতে ৭ উইকেটে। ১৯৭ রানের টার্গেট তাড়া করতে নেমে ৬ ওভারে ১ উইকেটে ৬০ রান তুলে ফেলে রাজস্থান রয়্যালস। ৫.৫ ওভারে জস বাটলার ১৮ বলে ৩৪ রান করে আউট হন দলের ৬০ রানের মাথায়। সপ্তম ওভারের প্রথম বলে যশস্বী জয়সওয়াল ফেরেন ১৮ বলে ২৪ রান করে। ৬০ রানেই পড়ে দ্বিতীয় উইকেট। ৮.৪ ওভারে পড়ে তৃতীয় উইকেট, স্কোর তখন ৭৮। রিয়ান পরাগ ইমপ্যাক্ট সাব হয়ে নেমে ১১ বলে ১৪ রান করেন। এরপর দলকে লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যেতে থাকেন অধিনায়ক সঞ্জু স্যামসন ও ধ্রুব জুরেল। এই জুটি আর ভাঙতে পারেননি লখনউ সুপার জায়ান্টসের বোলাররা। সাতটি চার ও তিনটি ছয়ের সাহায্যে ৩৩ বলে ৭১ করে অপরাজিত থাকলেন স্যামসন। ধ্রুব জুরেল ৩৪ বলে ৫২ রানের ইনিংস খেলে অপরাজিত থাকলেন, মেরেছেন পাঁচটি চার ও ২টি ছয়। যশ ঠাকুর ৪ ওভারে ৫০, মার্কাস স্টইনিস ১ ওভারে ৩ ও অমিত মিশ্র ২ ওভারে ২০ রান দিয়ে একটি করে উইকেট নেন। রাজস্থান রয়্যালস ৯ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে লিগ টেবলের শীর্ষে। ৯ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে চারে লখনউ সুপার জায়ান্টস।
Apr 27, 2024, 9:18 pm IST

রাজস্থানের টার্গেট ১৯৭

রাজস্থান রয়্যালসের সামনে জয়ের জন্য ১৯৭ রানের লক্ষ্যমাত্রা রাখল লখনউ সুপার জায়ান্টস। টস জিতে ফিল্ডিং নিয়েছিল রাজস্থান রয়্যালস। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৯৬ রান তুলেছে লখনউ। ৮টি চার ও ২টি ছয়ের সাহায্যে ৪৮ বলে সর্বাধিক ৭৬ রান অধিনায়ক লোকেশ রাহুলের। সাতটি চারের সৌজন্যে ৩১ বলে ৫০ করেন দীপক হুডা। কুইন্টন ডি কক ৮, মার্কাস স্টইনিস ০, নিকোলাস পুরান ১১ রান করেন। আয়ুষ বাদোনি ১৩ বলে ১৮ ও ক্রুণাল পাণ্ডিয়া ১১ বলে ১৫ রানে অপরাজিত থাকেন। সন্দীপ শর্মা ২টি, ট্রেন্ট বোল্ট, আবেশ খান ও রবিচন্দ্রন অশ্বিন ১টি করে উইকেট দখল করেন।
Apr 27, 2024, 7:10 pm IST

রাজস্থান রয়্যালস দল

রাজস্থান রয়্যালস- যশস্বী জয়সওয়াল, জস বাটলার, সঞ্জু স্যামসন (অধিনায়ক ও উইকেটকিপার), রভম্যান পাওয়েল, শিমরন হেটমায়ার, ধ্রুব জুরেল, রবিচন্দ্রন অশ্বিন, ট্রেন্ট বোল্ট, আবেশ খান, সন্দীপ শর্মা, যুজবেন্দ্র চাহাল।
Apr 27, 2024, 7:07 pm IST

লখনউ সুপার জায়ান্টস দল

লখনউ সুপার জায়ান্টস- কুইন্টন ডি কক, লোকেশ রাহুল (অধিনায়ক ও উইকেটকিপার), মার্কাস স্টইনিস, দেবদত্ত পাড়িক্কল, নিকোলাস পুরাণ, দীপক হুডা, আয়ুষ বাদোনি, ক্রুণাল পাণ্ডিয়া, ম্যাট হেনরি, রবি বিষ্ণোই, মহসীন খান।
Apr 27, 2024, 7:05 pm IST

দুই দলের একাদশই অপরিবর্তিত

রাজস্থান রয়্যালস ও লখনউ সুপার জায়ান্টসের একাদশ অপরিবর্তিত।
Apr 27, 2024, 7:02 pm IST

টস জিতল রাজস্থান

টস জিতে লখনউ সুপার জায়ান্টসকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানাল রাজস্থান রয়্যালস। সঞ্জু স্যামসন হেড কল করেছিলেন। তিনিই টস জেতেন। কিন্তু তারপরও কে টস জিতলেন তা নিয়ে সংশয় দেখা যায়। যদিও কয়েক সেকেন্ড পর তা কেটে যায়। রাজস্থানের প্রথম একাদশ অপরিবর্তিত।
Apr 27, 2024, 6:28 pm IST

ফেভারিট রাজস্থান রয়্যালস

আইপিএলে দুই দলের পারস্পরিক দ্বৈরথ হয়েছে চারটি। তিনটিতেই জিতেছে রাজস্থান রয়্যালস, একটিতে লখনউ সুপার জায়ান্টস। ২০২২ সালে রাজস্থান জেতে যথাক্রমে ৩ ও ২৪ রানে। গত বছর জয়পুরে লখনউ ১০ রানে হারিয়েছিল রাজস্থানকে। এবার জয় পেয়েছেন সঞ্জু স্য়ামসনরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+