IPL 2024: রোহিতের দলবদল! নবাবের শহরের দলের নজরেও হিটম্যান, বড় আপডেট দিল লখনউ

চলতি আইপিএলের শুরু থেকেই রোহিত শর্মার সঙ্গে মুম্বই ইন্ডিয়ান্স টিম ম্যানেজমেন্টের সম্পর্ক নিয়ে চর্চা শুরু হয়েছে। এমনকি সম্প্রতি বিভিন্ন রিপোর্টে উল্লেখ করা হয়েছে মুম্বই দল ছাড়তে পারেন হিটম্যান। চলতি বছরের পর রোহিত আর মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলতে নামবেন না বলে জানানো হয়েছে সেই রিপোর্টে। কারণ হিসেবে জানানো হয়েছে, হার্দিকের অধিনায়কত্বে খুশি নন রোহিত শর্মা। এই প্রেক্ষাপটে জল্পনা উস্কে দিল ‌লখনউ সুপার জায়ান্টস দলও।

আইপিএল নিমালের পর অধিনায়ক বদলের পথে হেঁটেছিল মুম্বই ইন্ডিয়ান্স। হার্দিক পাণ্ডিয়াকে ফিরিয়ে তাঁকে অধিনায়ক করা হয়। রোহিতের নেতৃত্বে পাঁচবার আইপিএল জিতেছে মুম্বই ইন্ডিয়ান্স। বর্তমানে তিনিই ভারতীয় দলের অধিনায়ক। তাঁর হাত থেকে নেতৃত্ব চলে যাওয়াটা খুব একটা শোভন হয়নি। রোহিত নিজে মুখ না খুললেও বিষয়টি নিয়ে সরব হয়েছেন তাঁর স্ত্রী। আগামী বছর আইপিএলের মেগা নিলাম। সেই নিলামেই রোহিতের দলবদল নিয়ে জল্পনা শুরু হয়েছে।

Rohit Sharma

জল্পনা শোনা যাচ্ছিল হার্দিক পান্ডিয়ার সঙ্গে ক্রমেই দূরত্ব বাড়ছে রোহিত শর্মার। শুধু তাই নয় এমনকী সাজঘরেও সমর্থন হারিয়েছেন হার্দিক পান্ডিয়া।হার্দিক-রোহিত সম্পর্কের টানা পোড়েনের মধ্যেই আরও একটি জল্পনা শুরু হয়েছে মুম্বই ইন্ডিয়ান্স ছেড়ে কোন দলে যেতে পারেন ৫ বারের আইপিএল জয়ী অধিনায়ক।এই প্রেক্ষাপেচ সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ভিডিওতে রোহিতকে নিয়ে বড় আপডেট দিয়েছে লখনউ দল।

ভিডিও-তে দেখা যাচ্ছে এলএসজি কোচ জাস্টিন ল্যাঙ্গারকে একজন প্রশ্ন করছেন, যদি একজন খেলোয়াড়কে নিতে হয়, তাহলে কোন ক্রিকেটারকে নেওয়া হবে? প্রশ্নকর্তাকে ল্যাঙ্গারের জবাব, "রোহিত শর্মা? মুম্বই থেকে আমরা রোহিত শর্মাকে পাব? তাহলে তুমিই আলাপ আলোচনা শুরু কর।"

রোহিতকে নিতে আগ্রহী আরও একাধিক দল।তার মধ্যে রয়েছে গুজরাত, পাঞ্জাব এবং দিল্লি ক্যাপিটালস। তবে লখনউ দলও যে রোহিতের প্রতি সমান আগ্রহী তা এই ভিডিও থেকেই স্পষ্ট হয়ে গেল।২০২৫ সালের মেগা নিলামে রোহিতের জন্য ঝাঁপাবে তারা।


পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের সাজঘরে যে আর সুখের সংসার নেই, তা ভালোমতোই বোঝা যাচ্ছে। আইপিএলে প্রথম তিন ম্যাচে হারের পর দিল্লি ম্যাচে জয় পায় হার্দিক পাণ্ডিয়া ব্রিগেড।মুম্বই ওয়াংখেড়ে স্টেডিয়ামে দিল্লিকে ২৯ রানে পরাজিত করে এই মরশুমে প্রথম পয়েন্টের খাতা খুলেছেন। রোহিত দ‌লের একজন তারকা-পারফর্মার ছিলেন, ২৭ বলে ৪৯ রান করেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+