IPL 2024: লখনউ কি পাচ্ছে স্পিডস্টার ময়াঙ্ককে? প্লে-অফ নিশ্চিত করতে মুখিয়ে রাজস্থান

IPL 2024: আইপিএলে প্রথম দল হিসেবে কালই প্লে-অফে জায়গা পাকা করে ফেলতে পারে রাজস্থান রয়্যালস। লখনউয়ের একানা স্টেডিয়ামে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়ে।

উল্লেখ্য, চলতি আইপিএলে গত মাসে জয়পুরে লখনউ সুপার জায়ান্টসকে ২০ রানে হারিয়ে দিয়েছিল রাজস্থান রয়্যালস।

IPL 2024

আইপিএলে দুই দলের পারস্পরিক দ্বৈরথ হয়েছে চারটি। তিনটিতেই জিতেছে রাজস্থান রয়্যালস, একটিতে লখনউ সুপার জায়ান্টস। ২০২২ সালে রাজস্থান জেতে যথাক্রমে ৩ ও ২৪ রানে। গত বছর জয়পুরে লখনউ ১০ রানে হারিয়েছিল রাজস্থানকে। এবার জয় পেয়েছেন সঞ্জু স্য়ামসনরা।

লখনউ সুপার জায়ান্টসের স্পিডস্টার ময়াঙ্ক যাদব লাগাতার ঘণ্টায় ১৫০ কিলোমিটার বেগে বল করতে পারদর্শী। এবারের আইপিএলে ঘণ্টায় ১৫৫ থেকে ১৫৬ কিলোমিটার বেগে সবচেয়ে জোরে বল করে চমকেও দিয়েছেন, নিজেই ভেঙেছেন নিজের রেকর্ড।

লখনউয়ের হয়ে মরশুমের দ্বিতীয় ম্যাচ থেকে খেলেন। অভিষেক ম্য়াচ ও তার পরের ম্যাচে সেরার পুরস্কার জেতেন। গুজরাত টাইটান্স ম্যাচে বল করতে গিয়ে চোট পান। তারপর চারটি ম্যাচে খেলেননি। লখনউয়ের সহকারী কোচ এস শ্রীরাম জানিয়েছেন, ময়াঙ্ক নেটে বল করেছেন। খেলার মতো পরিস্থিতিতে প্রায় পৌঁছে গিয়েছেন।

আজ নেটে বোলিংয়ের পর ময়াঙ্ক কী অবস্থায় থাকেন তা দেখেই তাঁকে রাজস্থান রয়্যালস ম্যাচে খেলানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান শ্রীরাম। ময়াঙ্ক ফিরলে তা নিশ্চিতভাবেই লোকেশ রাহুলের দলের বোলিং শক্তি জোরদার করবে। লখনউ সুপার জায়ান্টস চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে পরপর ২টি জয় ছিনিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে।

লখনউয়ের একানা স্টেডিয়ামের উইকেটে বোলাররা সহায়তা পাচ্ছেন। মন্থর উইকেটই হয়ে থাকে। এই স্টেডিয়ামে কোনও ম্যাচেই কোনও দল ২০০ করতে পারেনি। লখনউ সর্বাধিক ৮ উইকেটে ১৯৯ করেছিল প্রথম ম্য়াচে। লখনউ চারটি হোম ম্যাচের তিনটিতেই জিতেছে, হেরেছে শুধু দিল্লির কাছে।

লখনউয়ে গরম বেশ ভালোরকমই রয়েছে। কাল সন্ধ্যায় ম্যাচ। তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকতে পারে ২১ শতাংশ। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। লখনউ ও রাজস্থান দলে খুব বেশি রদবদলের সম্ভাবনা নেই। দুই দল উইনিং কম্বিনেশন ধরে রাখতে পারে।

লখনউ সুপার জায়ান্টসের সম্ভাব্য দল- কুইন্টন ডি কক, লোকেশ রাহুল (অধিনায়ক ও উইকেটকিপার), মার্কাস স্টইনিস, দেবদত্ত পাড়িক্কল, নিকোলাস পুরাণ, দীপক হুডা, আয়ুষ বাদোনি, ক্রুণাল পাণ্ডিয়া, ম্যাট হেনরি, রবি বিষ্ণোই, মহসীন খান। বোলিংয়ের সময়- যশ ঠাকুর।

রাজস্থান রয়্যালসের সম্ভাব্য দল- যশস্বী জয়সওয়াল, জস বাটলার, সঞ্জু স্যামসন (অধিনায়ক ও উইকেটকিপার), রভম্যান পাওয়েল, রিয়ান পরাগ, শিমরন হেটমায়ার, ধ্রুব জুরেল, রবিচন্দ্রন অশ্বিন, ট্রেন্ট বোল্ট, আবেশ খান, সন্দীপ শর্মা। বোলিংয়ের সময়- যুজবেন্দ্র চাহাল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+