IPL 2024,LSG vs PBKS: লখনউ-পঞ্জাবের জয়ের ফেরার লড়াই, দুই দলের দ্বৈরথে এগিয়ে কারা? জানুন সম্ভাব্য প্রথম একাদশ
শনিবার আইপিএলের ম্যাচে লখনউ সুপার জায়ান্টস মুখোমুখি হচ্ছে পঞ্জাব কিংসের। ঘরের মাঠে প্রথম পয়েন্টের খাতা খুলতে মরিয়া কেএল রাহুলের দল। প্রথম ম্যাচে রাজস্থানের বিরুদ্ধে হার দিয়েই আইপিএল অভিযান শুরু করেছে নবাবের শহরের দল। অন্যদিকে, প্রথম ম্যাচে দিল্লির বিরুদ্ধে জয় দ্বিতীয় ম্যাচেই বিরাটদের বিরুদ্ধে ধাক্কা খেয়েছে প্রীতি জিন্টার দল। ফলে দুটি দলের কাছেই শনিবার জয়ে ফেরার লড়াই।
আইপিএলের সূচনা সবেমাত্র হয়েছে তাই, পয়েন্ট টেবিলে অবস্থানকে খুব গুরুত্ব সহকারে নেওয়ার সময় আসেনি। লখনউ সুপার জায়ান্টস পয়েন্ট তালিকায় সবরা তলানিতে রয়েছে, যদিও তারা কেবলমাত্র একটি খেলা খেলেছে যেখানে তারা রাজস্থান রয়্যালসের কাছে ২০ রানে পরাজয় স্বীকার করেছেন। এদিকে, পাঞ্জাব কিংস দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে মনোবল-বাড়ানোর জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল কিন্তু তারপর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর কাছে কিছুটা ব্যাকফুটে কারা।পঞ্জাবের বর্তমান অবস্থান ৫।

পঞ্জাব দলের অনেক শক্তিশালী বোলিং ইউনিট রয়েছে, কিন্তু আরসিবির বিরুদ্ধে রানকে ডিফেন্স করতে পারেননি রবি বিষ্ণোই, অর্শদীপ সিংরা। ফলে লখনউ দলের বিরুদ্ধে পঞ্জাব বোলারদের বড় পরীক্ষার মুখে পড়তে হবে।
চলতি মরশুমে অটল বিহারী বাজপেয়ী স্টেডিয়ামে প্রছম ম্যাচ হবে। গত মরশুমে প্রথম ইনিংসে ১৪৮ গড় স্কোর সহ লখনউ ছিল সবচেয়ে বোলিং-বান্ধব স্থান। পেসার এবং স্পিনার উভয়ই এই পিচে সাহায্য পান। এখনও পর্যন্ত দুই দল তিন বার মুখোমখি হয়েছে। এরমধ্যে লখনউ জিতেছে ২ বার, একবার জিতেছে পঞ্জাব।
লখনউ দলের সম্ভাব্য প্রথম একাদশ- দেবদত্ত পাডিক্কাল, কুইন্টন ডিকক, দীপক হুডা, কেএল রাহুল, নিকোলাস পোরান, মার্কাস স্টয়নিস, ক্রুণাল পাণ্ডিয়া, রবি বিষ্ণোই, মহসিন খান, শামার জোসেফ অথবা নবীন উল হক, অমিত মিশ্র অথবা শিবম মাভি।
পঞ্জাব কিংসের সম্ভাব্য প্রথম একাদশঃ শিখর ধাওয়ান, জনি বেয়ারস্টো, প্রভসিমরন সিং, লিয়াম লিভিংস্টোন, জিতেশ শর্মা, আশুতোষ শর্মা বা শশাঙ্ক সিং, স্যাম কারান, রাহুল চাহার, হরপ্রীত ব্রার, কাসিগো রাবাদা, হর্ষল প্যাটেল, অর্শদীপ সিং।












Click it and Unblock the Notifications