IPL 2024: লখনউ সুপার জায়ান্টস জয়ের সরণিতে ফিরতে মরিয়া, মরণ-বাঁচন লড়াই মুম্বই ইন্ডিয়ান্সের

IPL 2024: আইপিএলে কাল লখনউয়ের একানা স্টেডিয়ামে লখনউ সুপার জায়ান্টস খেলতে নামছে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। এই ম্যাচ হারলেই ছুটি হয়ে যাবে হার্দিক পাণ্ডিয়াদের।

এই প্রতিবেদন লেখার সময় লখনউ সুপার জায়ান্টস ৯ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে রয়েছে পঞ্চম স্থানে। ৯ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে নবম স্থানে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স।

IPL 2024

আইপিএলে পারস্পরিক দ্বৈরথের নিরিখে ৩-১ ব্যবধানে এগিয়ে রয়েছে লখনউ সুপার জায়ান্টস। ২০২২ সালে দুটি সাক্ষাতে লখনউ যথাক্রমে ১৮ ও ৩৬ রানে হারিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্সকে। গত বছর লখনউয়ে প্রথম সাক্ষাতে লখনউ সুপার জায়ান্টস জিতেছিল ৫ রানে। যদিও এলিমিনেটরে চেন্নাইয়ে ৮১ রানে পরাস্ত হয় মুম্বইয়ের কাছে।

মুম্বইয়ের কাছে হেরেই লখনউ ছিটকে গিয়েছিল ফাইনালে ওঠার লড়াই থেকে। ফলে এবার ঘরের মাঠে মধুর প্রতিশোধ নিয়ে এবারের আইপিএল থেকে মুম্বই ইন্ডিয়ান্সকে ছিটকে দেওয়ার সুযোগ লখনউয়ের। কেন না, সেক্ষেত্রে বাকি চারটি ম্যাচেও মুম্বই জিতলে ১৪ পয়েন্টের বেশি যেতে পারবে না, তা প্লে-অফে ওঠার ক্ষেত্রেও যথেষ্ট হবে না।

রাজস্থান রয়্যালসের কাছে আগের ম্যাচে হেরেছে লখনউ সুপার জায়ান্টস। তবে তাদের পক্ষে খুশির খবর, স্পিডস্টার ময়াঙ্ক যাদব কালকের ম্য়াচে খেলার জন্য তৈরি। ম্যাট হেনরির জায়গায় ময়াঙ্ক আসবেন। দেবদত্ত পাড়িক্কলের জায়গায় খেলানো হতে পারে অ্যাশটন টার্নারকে।

মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে প্রত্যাশা পূরণে ব্যর্থ পরিবর্ত হিসেবে সুযোগ পাওয়া লুক উড, কোয়েনা মাফাকা। জসপ্রীত বুমরাহর সঙ্গে অন্য প্রান্ত থেকে ভরসা দিতে ব্যর্থ নুয়ান তুষারা, জেরাল্ড কোয়েটজিরা। একানা স্টেডিয়ামের পিচের চরিত্র বুঝে স্পিনার কুমার কার্তিকেয়কে খেলানো হতে পারে।

লখনউয়ের এই স্টেডিয়ামে যে পাঁচটি ম্যাচ হয়েছে তাতে কোনও দলই ২০০ পার করতে পারেনি। মুম্বই ইন্ডিয়ান্সের চেয়ে লখনউ সুপার জায়ান্টসের স্পিন আক্রমণ শক্তিশালী। ফলে কালকের ম্যাচেও স্লো টার্নিং ট্র্যাক থাকতে পারে। লখনউয়ে বেশ ভালো গরম রয়েছে। দিনে ৪১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকলেও খেলা শুরুর সময় তাপমাত্রা থাকতে পারে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বৃষ্টির সম্ভাবনা নেই।

লখনউ সুপার জায়ান্টসের সম্ভাব্য দল- কুইন্টন ডি কক, লোকেশ রাহুল (অধিনায়ক ও উইকেটকিপার), মার্কাস স্টইনিস, দীপক হুডা, নিকোলাস পুরান, অ্যাশটন টার্নার, আয়ুষ বাদোনি, ক্রুণাল পাণ্ডিয়া, ময়াঙ্ক যাদব, রবি বিষ্ণোই, মহসীন খান। বোলিংয়ের সময়- যশ ঠাকুর।

মুম্বই ইন্ডিয়ান্সের সম্ভাব্য দল- ঈশান কিষাণ (উইকেটকিপার), রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, হার্দিক পাণ্ডিয়া (অধিনায়ক), নেহাল ওয়াধেরা, টিম ডেভিড, মহম্মদ নবি, পীযূষ চাওলা, কুমার কার্তিকেয়, জসপ্রীত বুমরাহ। বোলিংয়ের সময়- নুয়ান তুষারা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+