IPL 2024, LSG vs KKR Updates: কেকেআর-লখনউ ম্যাচে পাঁচে পাঁচ গম্ভীরের! প্লে-অফ পাকা করে শীর্ষে শ্রেয়সরা
IPL 2024, LSG vs KKR Updates: আইপিএলে আজ লখনউয়ের একানা স্টেডিয়ামে লখনউ সুপার জায়ান্টসের সামনে কলকাতা নাইট রাউইডার্স। চলতি আইপিএলে প্রথম সাক্ষাতে ইডেনে দাপুটে জয় পেয়েছিল কেকেআর।
কেকেআর জিতলে ১১ ম্যাচে পয়েন্ট হবে ১৬, দখলে আসবে শীর্ষস্থান। লখনউ সুপার জায়ান্টস যদি জেতে তাহলে তারা পয়েন্টের নিরিধে ধরে ফেলবে নাইটদের। ম্যাচের স্কোর, নিউজ আপডেট ও পরিসংখ্যান জানতে চোখ রাখুন ওয়ানইন্ডিয়া বাংলায়।

নাইটরা শীর্ষে
লখনউ সুপার জায়ান্টসকে ৯৮ রানে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান দখল করল কলকাতা নাইট রাইডার্স। এদিন রেকর্ড রান তাড়া করতে নেমে হিসেব কষে শুরু করলেও চাপেই ছিল লখনউ সুপার জায়ান্টস। দ্বিতীয় ওভারের শেষ বলে আরশিন কুলকার্নি ৭ বলে ৯ রানে আউট হন। মিচেল স্টার্কের বলে অনেকটা পিছনে দৌড়ে দিয়ে রামনদীপ যে ক্যাচ ধরেন, তা আইপিএলের সেরা ক্যাচের মধ্যে অন্যতম হতে পারে বলে উল্লেখ করেন রবি শাস্ত্রী।
লোকেশ রাহুল ২১ বলে ২৫ রান করে হর্ষিত রানার বলে রামনদীপের হাতেই ক্যাচ দেন। এ ক্ষেত্রে শ্রেয়সের ফিল্ড প্লেসিংয়ের প্রশংসা করেছেন বিশেষজ্ঞরা। দীপক হুডা ৫ রান করে বরুণ চক্রবর্তীর বলে লেগ বিফোর হন। এরপর দুটি মূল্যবান উইকেট তুলে নিয়ে লখনউকে কার্যত ম্যাচ থেকে ছিটকে দেন আন্দ্রে রাসেল।
নিকোলাস পুরান ১০ ও মার্কাস স্টইনিস ২১ বলে ৩৬ করে রাসেলের শিকার হন। ১২ বলে ১৫ করা আয়ুষ বাদোনিকে ফেরান সুনীল নারিন। ৯ বলে ১৬ রান করে অ্যাশটন টার্নার বরুণ চক্রবর্তীর বলে তাঁর হাতেই ক্য়াচ দিয়ে ফেরেন। ক্রুণাল পাণ্ডিয়া ৫ রান করে হর্ষিত রানার বলে কট বিহাইন্ড হন।
যুধবীর সিং ৭ রান করে বরুণ চক্রবর্তীর তৃতীয় শিকার। ১৬.১ ওভারে রবি বিষ্ণোই ৩ বলে ২ রান করে হর্ষিত রানার বলে লেগ বিফোর হতেই ১৩৭ রানে গুটিয়ে যায় লখনউ সুপার জায়ান্টস। কেকেআরের জয় ৯৮ রানে। হর্ষিত রানা ৩.১ ওভারে ২৪ ও বরুণ চক্রবর্তী ৩ ওভারে ৩০ রান খরচ করে তিনটি করে উইকেট নেন।
আন্দ্রে রাসেল ২ ওভারে ১৭ রান দিয়ে নেন ২ উইকেট। মিচেল স্টার্ক ও সুনীল নারিন নেন ১টি করে উইকেট। কেকেআরের ১১ ম্যাচে হলো ১৬ পয়েন্ট, নেট রান রেট ১.৪৫৩। যার ফলে দুইয়ে নেমে গেল রাজস্থান রয়্যালস। রাজস্থানের রয়েছে ১০ ম্যাচে ১৬ পয়েন্ট। ১১ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে পাঁচে লখনউ, নেট রান রেট মাইনাস (-)০.৩৭১।
লখনউয়ের টার্গেট ২৩৬
চলতি আইপিএলে কলকাতা নাইট রাইডার্স প্রথম দল হিসেবে একানা স্টেডিয়ামে দুশো রান পার করল। লখনউ সুপার জায়ান্টসের সামনে রাখল ২৩৬ রানের টার্গেট। টস হেরে ব্যাট করতে নেমে কেকেআর তুলল ৬ উইকেটে ২৩৫। ৬টি চার ও সাতটি ছয়ের সাহায্যে সুনীল নারিন করেন ৩৯ বলে ৮২। ফিল সল্ট ১৪ বলে ৩২, অঙ্গকৃষ রঘুবংশী ২৬ বলে ৩২, আন্দ্রে রাসেল ৮ বলে ১২, রিঙ্কু সিং ১১ বলে ১৬, অধিনায়ক শ্রেয়স আইয়ার ১৫ বলে ২৩ রান করেন। ৬ বলে ২৫ রানে অপরাজিত থাকেন রামনদীপ সিং, ১ বলে ১ রানে অপরাজিত থাকেন ভেঙ্কটেশ আইয়ার। ৪ ওভারে ৪৯ রান দিয়ে তিন উইকেট নেন নবীন উল হক। রবি বিষ্ণোই ৪ ওভারে ৩৩, যশ ঠাকুর ৪ ওভারে ৪৬ ও যুধবীর সিং ২ ওভারে ২৪ রান দিয়ে ১টি করে উইকেট নেন।
পারস্পরিক দ্বৈরথের ফলাফল
আইপিএলে চারবার এই দুই দল পরস্পরের মুখোমুখি হয়েছে। ২০২২ সালের দুটি সাক্ষাতে লখনউ সুপার জায়ান্টস জিতেছিল ৭৫ ও ২ রানে। গত বছর ইডেনে লখনউ কেকেআরকে হারায় ১ রানে। এই তিনটি ম্যাচেই গৌতম গম্ভীর ছিলেন লখনউয়ের মেন্টর। তিনি এখন একই ভূমিকায় কেকেআরে। এবারের আইপিএলে প্রথম সাক্ষাতে লখনউকে হারিয়েছে নাইট বাহিনী। ফলে গম্ভীর কখনও কলকাতা-লখনউ দ্বৈরথে হারেননি।
More From
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications