IPL 2024: ময়াঙ্ককে নিয়ে দুঃসংবাদে ছারখার লখনউ, কেকেআর চ্যালেঞ্জ সামলাতে রাহুলদের কোন রণকৌশল?

IPL 2024: আইপিএলে কাল লখনউয়ের একানা স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে মধুর প্রতিশোধ নেওয়ার লক্ষ্যে নামছে লখনউ সুপার জায়ান্টস। যদিও তার আগেই দুঃসংবাদ।

স্পিডস্টার ময়াঙ্ক যাদবকে এবারের আইপিএলে আর পাওয়া যাবে না বলে ইঙ্গিত দিলেন লখনউ সুপার জায়ান্টস হেড কোচ জাস্টিন ল্যাঙ্গার। আজ লখনউ পৌঁছেছে কেকেআর।

IPL 2024

দুই দলের মধ্যে আইপিএলে মোট চারটি দ্বৈরথ হয়েছে। তার মধ্যে প্রথম তিনটিতে জিতেছিল লখনউ। চলতি আইপিএলে ইডেনে প্রথমবার লখনউয়ের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছে কেকেআর। কাল ফের পুরানো দলের বিরুদ্ধে পরীক্ষা গৌতম গম্ভীরের স্ট্র্যাটেজির। কেন না, তিনি লখনউয়ের মেন্টর ছিলেন গত বছরেও।

ল্যাঙ্গার এদিন জানিয়েছেন, স্ক্যান করানো হয়েছিল ময়াঙ্কের। যেখানে তাঁর আগে চোট লেগেছিল, ফের সেখানেই চোট লেগেছে। 'স্মল টিয়ার' ধরা পড়ায় লখনউ শিবির তাঁর মাঠে ফেরার প্রার্থনা করলেও, বাস্তবের মাটিতে দাঁড়িয়ে এই স্পিডস্টারের প্লে-অফে খেলাও সম্ভব নয় বলে উপলব্ধি ল্যাঙ্গারের।

ইডেনে কলকাতা নাইট রাইডার্সের কাছে হারার পর চারটি ম্যাচের তিনটিতেই জিতে প্লে-অফে ওঠার সম্ভাবনা উজ্জ্বল করেছে লখনউ সুপার জায়ান্টস। লখনউ ও কলকাতা দুই দলই নিজেদের শেষ ম্য়াচটি জিতেছে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। কাল কেকেআরকে হারিয়ে পয়েন্টের নিরিখে তাদের ছুঁতে চাইছেন রাহুলরা।

আজ কলকাতা নাইট রাইডার্স মুম্বই থেকে লখনউ গিয়েছে। অনুশীলন করেনি। কেকেআর দলে পরিবর্তনের সম্ভাবনা নেই বললেই চলে। যদি না আগের ম্যাচে সাসপেন্ড থাকা হর্ষিত রানাকে খেলানো হয়। ময়াঙ্ক না থাকায় যশ ঠাকুরকে নামাতে পারে লখনউ।

একানা স্টেডিয়ামে এখনও অবধি কোনও দলই ২০০ রানে পৌঁছতে পারেনি। লখনউ বনাম কলকাতা ম্যাচে তা হবে কিনা বলা যাচ্ছে না। এমনিতে লখনউয়ের পিচ স্লো হয়ে থাকে। ফলে ব্যাটারদের কাজ যেমন সহজ হয়, তেমনই স্পিনাররা সাফল্য পেতে পারেন। স্পিন বা পেস- শক্তির নিরিখে এবং ছন্দের কথা মাথায় রাখলে ফেভারিট কেকেআর।

কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য একাদশ- ফিল সল্ট (উইকেটকিপার), সুনীল নারিন, অঙ্গকৃষ রঘুবংশী, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, মণীশ পাণ্ডে, আন্দ্রে রাসেল, রামনদীপ সিং, মিচেল স্টার্ক, বৈভব অরোরা। বোলিংয়ের সময়- হর্ষিত রানা।

লখনউ সুপার জায়ান্টসের সম্ভাব্য একাদশ- কুইন্টন ডি কক, লোকেশ রাহুল (অধিনায়ক ও উইকেটকিপার), আরশিন কুলকার্নি, মার্কাস স্টইনিস, দীপক হুডা, নিকোলাস পুরান, আয়ুষ বাদোনি, ক্রুণাল পাণ্ডিয়া, নবীন উল হক, রবি বিষ্ণোই, মহসীন খান। বোলিংয়ের সময়- যশ ঠাকুর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+