IPL 2024: লখনউ সুপার জায়ান্টসের ডেরায় নামছে চেন্নাই সুপার কিংস, দুই দলের দ্বৈরথের খুঁটিনাটি একনজরে

IPL 2024: আইপিএলে কাল লখনউয়ের একানা স্টেডিয়ামে লখনউ সুপার জায়ান্টস খেলতে নামছে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে। পয়েন্ট তালিকায় তিনে রয়েছে চেন্নাই সুপার কিংস, লখনউ রয়েছে পাঁচে।

কালকের ম্যাচে জিতলেই চলতি আইপিএলে দ্বিতীয় দল হিসেবে দশ পয়েন্টে পৌঁছে যাবে সিএসকে, কেকেআরকে টেক্কা দিয়ে। লখনউ জিতলে পয়েন্টের নিরিখে ধরে ফেলবে চেন্নাই সুপার কিংসকে, তবে নেট রান রেটে এগিয়ে যাওয়া কঠিন।

IPL 2024

লখনউ সুপার জায়ান্টস এবারের আইপিএলে প্রথম ম্য়াচে হেরেছিল রাজস্থান রয়্যালসের কাছে। এরপর পাঞ্জাব কিংস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও গুজরাত টাইটান্সকে পরপর হারায়। যদিও শেষ দুটি ম্যাচে যথাক্রমে কলকাতা নাইট রাইডার্স ও দিল্লি ক্যাপিটালসের কাছে পরাস্ত হয়েছেন লোকেশ রাহুলরা।

চলতি আইপিএলে হোম ম্যাচে লখনউ সুপার জায়ান্টস তিনটি ম্যাচের মধ্যে জিতেছে ২টিতে। পাঞ্জাব কিংসকে ২১ রানে ও গুজরাত টাইটান্সকে ৩৩ রানে হারায়। যদিও ১২ এপ্রিল, অর্থাৎ আগের ম্যাচে দিল্লি ক্যাপিটালসের কাছে তারা হেরে গিয়েছে ৬ উইকেটে।

চেন্নাই সুপার কিংস প্রথম দুটি ম্যাচে হারিয়েছিল আরসিবি ও গুজরাত টাইটান্সকে। এরপর দিল্লি ক্যাপিটালস ও সানরাইজার্স হায়দরাবাদের কাছে হেরে গিয়েছিল। লখনউ ম্যাচে ঋতুরাজ গায়কোয়াড়রা নামছেন কলকাতা নাইট রাইডার্স, মুম্বই ইন্ডিয়ান্সকে হারানোর পর জয়ের হ্যাটট্রিক নিশ্চিতের লক্ষ্যে।

২০২২ সালে দুই দলের পারস্পরিক দ্বৈরথে মুম্বইয়ে লখনউ সুপার জায়ান্টস ৩ বল বাকি থাকতে ৬ উইকেটে হারিয়েছিল চেন্নাই সুপার কিংসকে। গত বছর চেন্নাইয়ে সিএসকে ১২ রানে হারিয়েছিল লখনউকে। লখনউয়ে ফিরতি সাক্ষাতে অবশ্য কেউই জিততে পারেনি, বৃষ্টিতে ম্যাচটি পরিত্যক্ত হয়ে গিয়েছিল।

কালকের ম্যাচটি হবে কালো মাটির পিচে। ফলে পেস ও বাউন্স থাকায় জোরে বোলাররা সুবিধা আদায় করে নিতে পারবেন। স্পিনারদের জন্য এই উইকেট খুব সহায়তা প্রদান করবে না বলেই মনে করা হচ্ছে। লখনউয়ে বেশ ভালো গরম রয়েছে। সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ৪১ ডিগ্রি সেলসিয়াস। যদিও ম্যাচ শুরুর সময় তা কমবে কিছুটা।

লখনউ সুপার জায়ান্টসের স্বস্তির খবর ময়াঙ্ক যাদব অনুশীলন শুরু করেছেন। তিনি একাদশে এলে নিশ্চিতভাবেই শক্তি বাড়বে লখনউয়ের। চেন্নাই সুপার কিংসের দীপক চাহারের অবস্থার উন্নতি হলেও তিনি কাল খেলবেন কিনা তা স্পষ্ট করেননি সিএসকে হেড কোচ স্টিফেন ফ্লেমিং। দুই দলেই বড় রদবদল হবে না।

লখনউ সুপার জায়ান্টস সম্ভাব্য দল- কুইন্টন ডি কক, লোকেশ রাহুল (অধিনায়ক ও উইকেটকিপার), দীপক হুডা, মার্কাস স্টইনিস, নিকোলাস পুরান, আয়ুষ বাদোনি, ক্রুণাল পাণ্ডিয়া, রবি বিষ্ণোই, যশ ঠাকুর, শামার জোসেফ, মহসীন খান। বোলিংয়ের সময়- ময়াঙ্ক যাদব বা আর্শাদ খান।

চেন্নাই সুপার কিংসের সম্ভাব্য দল- ঋতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), রাচিন রবীন্দ্র, অজিঙ্ক রাহানে, শিবম দুবে, ড্যারিল মিচেল বা মঈন আলি, রবীন্দ্র জাদেজা, সমীর রিজভি, মহেন্দ্র সিং ধোনি (উইকেটকিপার), শার্দুল ঠাকুর, তুষার দেশপাণ্ডে, মাথিশা পাথিরানা। বোলিংয়ের সময়- মুস্তাফিজুর রহমান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+