Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2024: ধোনি ধামাকার মধ্যেও রেকর্ড গড়লেন রাহুলই, উইকেটরক্ষকদের তালিকায় শীর্ষে লখনউ অধিনায়ক

চোট আঘাতের সমস্যা কাটিয়ে আইপিএলের মঞ্চে দুরন্ত প্রত্যাবর্তন করেছেন কেএল রাহুল। দাস্তানা হাতে যেমন উইকেটরক্ষকের ভূমিকা পালন করছেন তেমনই ব্যাট হাতেও রান পাচ্ছেন লখনউ অধিনায়ক। শুক্রবার ঘরের মাঠে ‌লখনউয়ের হয়ে সিএসকের বিরুদ্ধে লখনউয়ের হয়ে রাহুল ৮২ রানের মূল্যবান ইনিংস খেলেন। সেইসঙ্গে রেকর্ডের নিরিখে মহেন্দ্র সিং ধোনিকেও ছাপিয়ে গেলেন রাহুল।

শুক্রবার আইপিএলে ২৫তম ৫০ রান করলেন কেএল রাহুল। একজন স্পেশ্যালিষ্ট উইকেটরক্ষক হিসাবে সব থেকে বেশি ৫০-র বেশি রান করার কৃতিত্ব অর্জন করলেন লখনউ অধিনায়ক। ভেঙে দিলেন মহেন্দ্র সিং ধোনির রেকর্ড। এরআগে উইকেটরক্ষক ব্যাটার হিসাবে আইপিএলে ২৪টি ৫০-র বেশি রান করেছিলেন মাহি। এবার ক্যাপ্টেন কুলকে ছাপিয়ে শীর্ষে উঠলেন রাহুলই।

KL Rahul

যদিও এই ম্যাচেও সচল ছি‌ল ধোনির ব্যাট। ফের শেষ ওভারে দেখা গেল মাহি ধামাকা। এ বার দলের ইনিংসের শেষ ওভারে এখনও পর্যন্ত ১৬ বল খেলে ৫৭ রান করেছেন। ধোনির ব্যাট থেকে এসেছে চারটি চার এবং ছ'টি ছয়। ইনিংসের শেষ ওভারে ধোনির স্ট্রাইক রেট ৩৫৬.২৫। সব মিলিয়ে আইপিএলের শেষ ওভারে ধোনি ৩১৩ বল খেলে করেছেন ৭৭২ রান। ৫৩টি চার এবং ৬৫টি ছক্কা হাঁকিয়েছেন। স্ট্রাইক রেট ২৪৬.৬৪। ধোনি মাত্র ৯ বলে ২৮ রান করেন।

তবে রেকর্ড গড়েও শাস্তির মুখে পড়লেন কেএল রাহুল। তিনি শুধু একা নন একই শাস্তি হয়েছে সিএসকে অধিনায়কেরও। স্লো ওভার রেটের জন্য লখনউ অধিনায়ক লোকেশ রাহুল ও চেন্নাই ক্যাপ্টেন ঋতুরাজ গায়কোয়াড়কে জরিমানা করল বিসিসিআই। ১২ লাখ টাকা দিতে হবে দুদলের অধিনায়ককে।

ম্যাচ শেষে ধোনি প্রসঙ্গে রাহুল হলেন 'মাহি ভাই মাঠে নামতেই বোলারদের উপর চাপ বাড়ে। প্রতিপক্ষ বোলারদের ভুল করতে বাধ্য করে মাহি ভাই। সমর্থকরাও এত উচ্ছ্বসিত ছিল ধোনিকে ব্যাটিংয়ে নামতে দেখে, আমাদের তরুণ বোলাররা চাপে পড়েছিল। সে কারণেই চেন্নাই ১৫-২০ রান বাড়তি করতে পেরেছে। পরিস্থিতি বোঝার চেষ্টা করছিলাম, যদিও সে সময় কোনও পরিকল্পনাই কাজে দেয়নি।দিনের শেষে ভালো লাগে, যখন তুমি জিতবে, মনে হবে তুমি সব সিদ্ধান্ত ঠিক করেছ,'

ম্যাচ হারের জন্য দলের খারাপ বোলিং পারফরম্যান্সকেই দায়ী করলেন ঋতুরাজ। সিএসকে অধিনায়ক বলছেন, 'পাওয়ার প্লে বোলিংয়ের ক্ষেত্রে আমাদের আরও উন্নতি করতে হবে। পাওয়ার প্লে-তে উইকেট পেলে প্রতিপক্ষকে চাপে ফেলা যায়। এই ম্যাচ অতীত। আরও হোমওয়ার্ক করে পরবর্তী ম্যাচে নামতে হবে।'

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+