IPL 2024: ১২ বছর পর মুম্বইকরের নেতৃত্বেই ওয়াংখেড়েতে শাপমুক্তি নাইটদের, গম্ভীরের মগজাস্ত্রেই কেকেআরের বাজিমাত
কেকেআর বনাইম মুম্বই ম্যাচে মানেই আইপিএলের প্রেস্টিজ ফাইট। ম্যাচ যদি হয় ওয়াংখেড়েতে তাহলে উত্তেজনার মাত্রা কয়েক গুণ বৃদ্ধি পাবে। শাহরুখের নিজের শহর মুম্বই। কিন্তু আইপিএলে নিজের শহরের দল নয় কিং খান বেছে নিয়েছিলেন ভালোবাসার শহর কলকাতাকেই। মুম্বইয়ের মাটিতে নিজের দলকে সব সময় জিততে দেখতে চান বাদশা।
কিন্তু গত ১ যুগ সেই বাসনা অপূর্ণ ছিল। অবশেষে ১২ বছর সেই ওয়াংখেড়েতেই শাপমুক্তি ঘটল নাইটদের। মুম্বইয়ের ডেরায় শেষবার নাইটরা জয় পেয়েছিল ১২ বছর আগে। শুক্রবার মাত্র ১৬৯ রানের পুঁজি নিয়েই জিতল কেকেআর। দীর্ঘ এক যুগ পর ওয়াংখেড়েতে উড়ল কেকেআরের বিজয় কেতন।

ওয়াংখেডে় স্টেডিয়াম ও শাহরুখ খান যেন একটা মন্দ গল্পের কাহিনী।নিরাপত্তাকর্মীদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে আরব সাগরের তীরে এই স্টেডিয়ামে পাঁচ বছর নির্বাসিত ছিলেন বলিউড বাদশা। আইপিএলের ইতিহাসে কলকাতা নাইট রাইডার্স মালিকের কাছে নিজের শহর মুম্বইয়ের মাঠ যেন বিভীষিকা। বেশ কয়েক বছর হল নির্বাসন অবশ্য উঠে গিয়েছে। তবে অভিমানী শাহরখ এই ম্যাচে মাঠে আসেননি।
এই ম্যাচের আগে পর্যন্ত মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ১০টি ম্যাচ খেলেছিল কেকেআর। হেরেছে ৯টিতেই। ১১ ম্যাচ শেষে পরিসংখ্যান হল ৯-২। তবে চাকা ঘুরল।শেষবার এখানে নাইটরা জিতেছিল ২০১২ সালে। সে বার ১৫ রানে ৪ উইকেট নিয়ে বাজিমাত করেছিলেন সুনীল নারিন। এই ম্যাচেও গুরুত্বপূর্ণ ২ উইকেট নিলেন।
তবে বৃত্তটা পূরণ করলেন যেন গৌতম গম্ভীর। অধিনায়ক হিসেবে এই মাঠে প্রথম কেকেআরকে জয় এনে দেন , এবার মেন্টর হিসেবে। ম্যাচের বিরতিতে বার বারে দেখা যাচ্ছিল আগ্রাসী গম্ভীরকে। আর নিজের সেই আগ্রাসনটাই যেন মাঠে গিয়ে বার বার ছড়িয়ে দিচ্ছিলেন ক্রিকেটারদের মধ্যে।
এক মুম্বইকরের (শ্রেসয় আইয়ার) নেতৃত্বেই ওয়াংখেড়ে মুম্বই বধ করল কেকেআর। এ যেন কাঁটা দিয়ে কাঁটা তোলা।












Click it and Unblock the Notifications