IPL 2024: বৃষ্টিতে পণ্ড কেকেআর-রাজস্থান ম্যাচ, দুই নম্বর স্থান দখলের স্বপ্ন অধরাই থাকল সঞ্জুদের

বৃষ্টিতে ভেস্তে গেল কেকেআর বনাম রাজস্থান ম্যাচ। নির্ধারিত সময়ের সাড়ে তিন ঘণ্টা পর টস হয়। সাত ওভারের ম্যাচ হওয়ার কথা থাকলেও গুয়াহাটিতে ভিলেন হল বৃষ্টি। শেষ পর্যন্ত ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়।

সকাল থেকেই ভালোই ছিল গুয়াহাটির আবহাওয়া। নির্ধারিত সময়ে দুই দল মাঠে পৌঁছেও যায়। টসের মিনিট দশেক আগে থেকে শুরু হয় বৃষ্টি। ফলে ক্রিকেটাররা ওয়ার্ম আপে যাওয়ার পরিকল্পনা বাতিরল করে দেন। প্রথমে হালকা বৃষ্টি হওয়ায় টস কিছুক্ষণ পিছিয়ে দেওয়া হয়। কিন্তু বৃষ্টির পারদ ক্রমশ বাড়তে থাকে। কখনও হালকা আবার কখনও তীব্রতা বাড়তে থাকে। বর্ষাপাড়ার মাঠ পুরো কভার দিয়ে ঢেকে রাখার সুযোগ নেই। ফলে শুধু মাত্র পিচ এবং সার্কলের অংশটাই ঢেকে রাখা হয়েছিল।

KKR vs RR

প্রথম দিকে মনে করা হয়েছিল ওভার কমিয়ে ম্যাচ শুরু করা যাবে। কিন্তু বৃষ্টি থামার কোনও লক্ষ্ণণ দেখা যায়নি নির্ধারিত সময়ের প্রথম দুই ঘণ্টাতে। ফলে টস পর্যন্ত করা সম্ভব হয়নি। এমনকি বৃষ্টি থামলেও মাঠকে পুরোপুরি খেলার জায়গায় নিয়ে আসা যাবে কিনা সেটা নিয়েও প্রশ্ন উঠে। কারণ বৃষ্টিতে কভার না থাকায় আউট ফিল্ড পুরো ভিজে ছিল।

গুয়াহাটিতে বৃষ্টি হয়েই চলে ম্যাচের সময়ে । কখনও কমে, কখনও বাড়ে। মাঠআবরণে ঢাকা থাকে। বজ্রপাতও হয়েছে বেশ কয়েক বার। রাত ৯.১৫ মিনিটে ম্যাচ শুরু হলে ১৬ ওভারের ম্যাচ করা সম্ভব হতো। টস হয় রাত ১০.৩০ মিনিটে। সাত ওভারের ম্যাচ হবে। টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত কেকেআরের। শেষ চার ম্যাচে হেরেছে রাজস্থান। ম্যাচ শুরু হওয়ার কথা ছি‌ল রাত ১০.৪৫ মিনিটে। কিন্তু ম্যাচ শুরুর আগে ফের বৃষ্টি শুরু হয়।

এরপর মাঠ পরিদর্শনে যান ম্যাচ অফিসিয়ালরা। কিন্তু ৫ ওভারের ম্যাচ করতে হলেও তা শুরু করতে হত রাত ১০.৫৬ মিনিটের মধ্যে। কিন্তু সেটাও সম্ভব না হওয়ায় ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়। দুই দল এক পয়েন্ট করে পেল।

রবিবার প্রথম ম্যাচে পাঞ্জাব কিংসকে হারিয়ে দু'নম্বরে উঠে আসে সানরাইজার্স হায়দরাবাদ। ১৪ ম্যাচে ১৭ পয়েন্ট কামিন্সদের। তিন নম্বরে নেমে গেল রাজস্থান রয়্যালস।১৪ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে থেকেই শেষ করল কেকেআর। রাজস্থান ১৪ ম্যাচে ১৭ পয়েন্ট এবং প্লাস ০.২৭৩ রান রেট নিয়ে তৃতীয় স্থানে শেষ করল। হায়দরাবাদ ১৭ পয়েন্ট পেলেও প্লাস ০.৪১৪ রান রেট নিয়ে দ্বিতীয় স্থানে থাকল।

এরফলে আগামী মঙ্গলবার(২১ মে) কোয়ালিফায়ারের প্রথম ম্যাচে কেকেআরের মুখোমুখি হবে হায়দরাবাদের। এলিমিনেটরের ম্যাচ খেলবে রাজস্থান ও আরসিবি আগামী বুধবার( ২২ মে)। ২৪ মে কোয়ালিফায়ারের পরাজিত দল এলিমিনেটরের জয়ীর সঙ্গে খেলবে। আগামী ২৬ মে হবে ফাইনাল ম্যাচ।

ইডেনে মুম্বইয়ের বিরুদ্ধে জয়ের পর আর কোনও ম্যাচ খেলতে পারেনি নাইটরা। বৃষ্টির জন্য গুজরাট ম্যাচ ভেস্তে যায়। আহমেদাবাদ থেকে ফিরে একদিন কলকাতায় অনুশীলন করে গুয়াহাটি উড়ে যায় দল। প্লে অফে নামার আগে এই ম্যাচটাকে মহড়া হিসেবে নেয় কেকেআর , কিন্তু বৃষ্টি নাইটদের পরিকল্পনায় জল ঢেলে দিল। ফিল সল্ট দেশে ফিরে যাওয়ায় ওপেনিংয়ে সুনীল নারিনের সঙ্গে রহমতুল্লাহ গুরবাজকে নামিয়ে দেখে নেওয়ার সুযোগও হাতছাড়া হল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+