IPL 2024: মুম্বই ইন্ডিয়ান্সকে ফের হারিয়ে প্লে-অফ পাকা করার লক্ষ্যে কেকেআর, বৃষ্টির সম্ভাবনা কি আছে?

IPL 2024: চলতি আইপিএলে ইডেনে কালই শেষ ম্যাচ হতে চলেছে। কলকাতা নাইট রাইডার্সের প্রতিপক্ষ মুম্বই ইন্ডিয়ান্স। কেকেআর রয়েছে পয়েন্ট তালিকার শীর্ষে।

মুম্বই ইন্ডিয়ান্স প্লে-অফের দৌড় থেকে ছিটকে গেলেও পাঁচবারের চ্যাম্পিয়নদের হাল্কাভাবে নিচ্ছে না কেকেআর। হার্দিক পাণ্ডিয়ার নেতৃত্বাধীন দলে একঝাঁক তারকা থাকায় শহরে টিকিটের হাহাকার।

IPL 2024 -

দুই দলের শেষ পাঁচটি দ্বৈরথের নিরিখে কেকেআর এগিয়ে রয়েছে ৪-১ ব্যবধানে। গত ৩ মে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে হার্দিকদের ২৪ রানে হারিয়েছিল শ্রেয়স আইয়ারের নেতৃত্বাধীন দল। কলকাতা নাইট রাইডার্স টানা পঞ্চম জয় ছিনিয়ে নেওয়ার লক্ষ্যে মাঠে নামবে।

কেকেআরের তিনটি ম্যাচ বাকি। একটিতেই জিতলেই প্লে-অফ পুরোপুরিভাবে নিশ্চিত হয়ে যাবে। কারণ, সেক্ষেত্রে নাইটরা পৌঁছে যাবে ১৮ পয়েন্টে। জোড়া অ্যাওয়ে ম্যাচ খেলতে যাওয়ার আগে প্লে-অফ নিশ্চিত করতে বদ্ধপরিকর কেকেআর। তবে সব ম্যাচকেই তারা সমান গুরুত্ব সহকারে দেখছে।

মুম্বই ইন্ডিয়ান্সের কালকের ম্যাচের পর আর ১টি ম্যাচ বাকি থাকবে। কালকের ম্যাচে হার্দিকরা পূর্ণশক্তি নিয়ে নামবেন কিনা সেটা প্রশ্ন। কেন না, রোহিত শর্মা, জসপ্রীত বুমরাহ, হার্দিক পাণ্ডিয়া ও সূর্যকুমার যাদব রয়েছেন টি২০ বিশ্বকাপের দলে। তাঁদের ঘুরিয়ে-ফিরিয়ে বিশ্রাম দেওয়ার কথাও উঠছে।

যদিও মুম্বই ইন্ডিয়ান্স শেষ ম্য়াচ খেলার পর পর্যাপ্ত সময় থাকবে বিশ্বকাপ শুরুর আগে। তাছাড়া বিসিসিআই সচিব জয় শাহও জানিয়ে দিয়েছেন, আইপিএলে খেলা বর্তমানে টি২০ বিশ্বকাপের জন্য ভালো ম্য়াচ প্র্য়াকটিস। ক্রিকেটারদের ক্লান্তি কোনও প্রতিবন্ধকতা নয়।

ইডেনে গতকাল বৃষ্টিতে অনুশীলন করতে না পারলেও আজ দুই দলই প্র্যাকটিস সেরেছে। ইডেনের উইকেট ব্যাটিং সহায়ক। তবে কলকাতায় কয়েকদিন ধরে বৃষ্টি হওয়ায় আউটফিল্ড কিছুটা মন্থর হলেও হতে পারে। যদিও ইডেনের পুরো মাঠই ঢেকে রাখা হয়।

কলকাতায় গরম অনেকটাই কমেছে। তবে আপেক্ষিক আর্দ্রতার চ্যালেঞ্জ থাকবে। কাল ঝড়-বষ্টির পূর্বাভাসও রয়েছে। তবে ইডেনে যা ব্যবস্থাপনা তাতে বৃষ্টি থামলে ম্যাচ শুরু করতে বেশি সময় লাগে না। যদিও ওভার কমা বা পুরো ম্যাচ ভেস্তে যাওয়ার আশঙ্কাও থাকছে। তবে তাতে ক্রিকেটপ্রেমীদের উৎসাহে ঘাটতি নেই।

কলকাতা নাইট রাইডার্স উইনিং কম্বিনেশনই ধরে রাখতে পারে। মুম্বই ইন্ডিয়ান্স যদি জসপ্রীত বুমরাহকে বিশ্রাম দেয় সেক্ষেত্রে আকাশ মাধওয়াল খেলতে পারেন। পারস্পরিক দ্বৈরথের নিরিখে মুম্বই কলকাতার চেয়ে ২৩-১০ ব্যবধানে এগিয়ে। ইডেনে ফলাফলের নিরিখে এগিয়ে ৭-৩-এ। যদিও কাল ফেভারিট হিসেবেই নামবে নাইটরা।

কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য দল- ফিল সল্ট (উইকেটকিপার), সুনীল নারিন, অঙ্গকৃষ রঘুবংশী বা নীতীশ রানা, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), ভেঙ্কটেশ আইয়ার, আন্দ্রে রাসেল, রামনদীপ সিং, রিঙ্কু সিং, মিচেল স্টার্ক, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা। বোলিংয়ের সময়- বৈভব অরোরা।

মুম্বই ইন্ডিয়ান্সের সম্ভাব্য দল- রোহিত শর্মা, ঈশান কিষাণ (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, নমন ধীর, তিলক বর্মা, হার্দিক পাণ্ডিয়া (অধিনায়ক), টিম ডেভিড, নেহাল ওয়াধেরা, আনশুল কম্বোজ, জসপ্রীত বুমরাহ বা আকাশ মাধওয়াল, নুয়ান তুষারা। বোলিংয়ের সময়- পীযূষ চাওলা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+