IPL 2024, KKR vs LSG: লখনউয়ের বিরুদ্ধে প্রথম জয়ের সন্ধানে কেকেআর, ইডেনে দুই দলে থাকবেন কারা?

IPL 2024, KKR vs LSG: আইপিএলে কাল ডাবল হেডার। বাংলা নববর্ষের বিকেলে ইডেনে কলকাতা নাইট রাইডার্স খেলতে নামবে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে।

দুইয়ে থাকা কেকেআরের রয়েছে চার ম্যাচে ৬ পয়েন্ট। চারে রয়েছে লখনউ সুপার জায়ান্টস, তাদের ৫ ম্যাচে ৬ পয়েন্ট।

IPL 2024 KKR vs LSG

কেকেআর চলতি আইপিএলে টানা তিনটি ম্যাচ জেতার পর আগের ম্যাচে চেন্নাইয়ে চেন্নাই সুপার কিংসের কাছে পরাস্ত হয়েছে। গতকাল লখনউ সুপার জায়ান্টস নিজেদের মাঠে দিল্লি ক্যাপিটালসের কাছে হেরে কলকাতায় পা রেখেছে।

আইপিএলে কখনও লখনউ সুপার জায়ান্টসকে হারাতে পারেনি কেকেআর। ২০২২ সালের প্রথম সাক্ষাতে লখনউ সুপার জায়ান্টস জয় পেয়েছিল ৭৫ রানে। ফিরতি সাক্ষাতে জেতে ২ রানে। গত বছরের মতো এবারও সবুজ-মেরুন জার্সি পরে নামবে LSG, ইডেনে একমাত্র দ্বৈরথ ১ রানে জিতেছিল লখনউ।

ময়াঙ্ক যাদব হিপ ইনজুরি ও মহসীন খান কাঁধের চোটের কারণে খেলতে পারবেন না। কেকেআর অবশ্য চলতি আইপিএলের দ্রুততম বোলারের না থাকা নিয়ে ভাবছে না। গৌতম গম্ভীর সাফ জানিয়ে দিয়েছেন, চ্যাম্পিয়ন সাইড হওয়ার লক্ষ্যে আমরা সব সময় চাইব প্রতিপক্ষ দলগুলি সেরা একাদশ নামাক।

দেবদত্ত পাড়িক্কল, দীপক হুডাদের ফর্মে না থাকা সমস্যা বাড়িয়েছে লখনউ সুপার জায়ান্টসের। আরশিন কুলকার্নি, যুধবীর সিং, প্রেরক মাঁকড়দের মধ্যে কাউকে কাল ইডেনে দেখা যেতেই পারে। বোলার শামার জোসেফকেও নামানো হতে পারে। এম সিদ্ধার্থ ও কুইন্টন ডি ককের মধ্যে ইমপ্যাক্ট প্লেয়ারের রদবদল হতে পারে।

কলকাতা নাইট রাইডার্সের হয়ে এই ম্যাচেও খেলতে পারবেন না সহ অধিনায়ক নীতীশ রানা। তাঁর হাতের চোট পুরো সারেনি। হর্ষিত রানা অবশ্য অনুশীলন শুরু করেছেন, তিনি দলে ফিরতে পারেন। কেকেআর কাল ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে সুযশ শর্মাকে খেলাবে কিনা তা নিয়ে চর্চা থাকলেও ব্যাটিং দক্ষতার নিরিখে এগিয়ে অনুকূল রায়।

কাল বিকেলে ম্যাচ। ফলে টস যখন হবে তখন ৩৬ ডিগ্রি সেলসিয়াসের কাছে তাপমাত্রা থাকতে পারে। পরের দিকে কিছুটা তা কমবে। ইডেনে হাই স্কোরিং ম্যাচ হতে পারে। টস জিতলে সংশ্লিষ্ট দলের অধিনায়ক রান তাড়া করতেই পছন্দ করবেন।

কেকেআরের সম্ভাব্য একাদশ- ফিল সল্ট (উইকেটকিপার), সুনীল নারিন, অঙ্গকৃষ রঘুবংশী, ভেঙ্কটেশ আইয়ার, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), রামনদীপ সিং, আন্দ্রে রাসেল, রিঙ্কু সিং, মিচেল স্টার্ক, বৈভব অরোরা, বরুণ চক্রবর্তী। ইমপ্যাক্ট সাব- অনুকূল রায় বা সুযশ শর্মা।

লখনউ সুপার জায়ান্টসের সম্ভাব্য একাদশ- কুইন্টন ডি কক, লোকেশ রাহুল (অধিনায়ক ও উইকেটকিপার), দেবদত্ত পাড়িক্কল বা প্রেরক মাঁকড়, মার্কাস স্টইনিস, নিকোলাস পুরান, ক্রুণাল পাণ্ডিয়া, আয়ুষ বাদোনি, রবি বিষ্ণোই, আর্শাদ খান, নবীন উল হক, যশ ঠাকুর। ইমপ্যাক্ট সাব- এম সিদ্ধার্থ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+