IPL 2024: নাইটদের পথে হল দেরি, লখনউ-গুয়াহাটি-বারাণসী হয়ে অবশেষে কলকাতায় শ্রেয়সরা
নাইটদের পথে হল দেরি। লখনউয়ের বিরুদ্ধে ম্যাচ খেলে সোমবার কলকাতায় ফেরার কথা ছিল নাইটদের। সন্ধে ৭.৩০-এ লখনউ থেকে কলকাতায় নামার কথা ছিল নাইট রাইডার্সের ক্রিকেটারদের। শ্রেয়স আইয়ারদের কলকাতা ফিরে হোটেলে ঢুকতে মঙ্গলবার বিকেল গড়িয়ে গেল। সৌজন্যে কলকাতার কালবৈশাখী।
লখনউ-গুয়াহাটি-বারাণসী- কলকাতা। গত ২৪ ঘণ্টার বেশি সময়ে এটাই ছিল নাইটদের সফরসূচি।লখনউ থেকে সরাসরি সোমবার সন্ধ্যায় কলাকাতায় নামার কথা ছিল কেকেআরক দলের।লখনউ থেকে চার্টার্ড ফ্লাইটে রওনা হয়েছিল কেকেআর টিম। কলকাতায় বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টি। মন্দ আবহাওয়ার কারণে ফ্লাইট ল্যান্ড করার অনুমতি মেলেনি। উড়িয়ে নিয়ে যাওয়া হয় গুয়াহাটিতে।

তবে রাত ১০টার দিকে জানানো হয়, কলকাতায় আসার ছাড়পত্র পাওয়া গিয়েছে। ১১টার দিকে কলকাতায় নামবে কেকেআর। রাত একটার পর কলকাতায় নামার ফের চেষ্টা করে কেকেআরের বিমান। কিন্তু আবহাওয়ার কারণে সেই চেষ্টা ফের ব্যর্থ হয়। দ্বিতীয়বার ব্যর্থ হওয়ার পর বিমান নিয়ে যাওয়া হয় বারণসীতে। গভীর রাতে বারাণসীর হোটেলে প্রবেশ করে টিম কেকেআর।
Update: Finally, after Lucknow, Guwahati, Varanasi... We are on our way back to Kolkata 😀✌️
— KolkataKnightRiders (@KKRiders) May 7, 2024
How's the weather now, #KnightsArmy? pic.twitter.com/MZqTnR0FHn
যদিও এই বিলম্বিত সফরে কিছুটা লাভও হল কেকেআর দলের। কারণ মঙ্গলবার সকালে বৈভব-বরুণদের হয়ে গেল কাশী বিশ্বনাথ দর্শন। সকালে গঙ্গাবক্ষে নৌকো ভ্রমণ। দুপুর নাগাদ বেনারস থেকে কেকেআরের ফ্লাইট রওনা হয়। দুপুর গড়িয়ে টিম পৌঁছয় কেকেআর। বিকেল নাগাধ নাইটদের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল দল কলকাতা এসে পৌঁছেছে এবং হোটেলে প্রবেশও করেছে।১১ মে ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলতে নামবে কলকাতা নাইট রাইডার্স।
এই সফরের বর্ণনা করে কেকেআর ক্রিকেটার বরুণ চক্রবর্তী লিখেছেন, লখনউ থেকে উড়ার ২০ ঘন্টা পরে, চরম উত্তেজনার সঙ্গে ৮ ঘন্টারও বেশি মাঝ-আকাশে ঘুরতে হয়। এরপর গুয়াহাটি এবং বারাণসীতে ২টি হল্ট নিয়ে এবং কাশী বিশ্বনাথ শিব মন্দির এবং গঙ্গা নদীর অপ্রত্যাশিত দর্শন পাওয়ার পরে, আমরা অবশেষে আনন্দের আবার কলকাতাতে অবতরণ করতে পারলাম।'
এদিকে মায়ের অসস্থতার জন্য দেশে ফিরে গেলেও আবার কলকাতা শিবিরে যোগ দেবেন বলে জানিয়েছেন আফগান ক্রিকেটার গুরবাজ। এবার সল্টের জন্য তাঁকে প্রথম একাদশে দেখা যাচ্ছে না।টুইটে গুরবাজ লিখেছেন, "মায়ের অসুস্থতার জন্য সাময়িক বিরতি নিয়েছি। খুব শীঘ্রই কেকেআর পরিবারে যোগ দেব। আপনাদের বার্তা এবং প্রার্থনার জন্য অসংখ্য ধন্যবাদ। এখন আগের থেকে ভালো আছেন মা।"
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications