IPL 2024: আরসিবি ম্যাচের প্রস্তুতি শুরু নাইটদের, বিরাটের ডেরায় ফোকাসে শুধুই গম্ভীর
শুক্রবার আরসিবির বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচ খেলতে লাগবে কলকাতা নাইট রাইডার্স মঙ্গলবারই বেঙ্গালুরু পৌঁছে গেছে কেকেআর দল ।বুধবার থেকে বেঙ্গালুরুতে আরসিবি ম্যাচের প্রস্তুতিও শুরু করে দিল শ্রেয়াস আইয়ার বিগ্রেড। বেঙ্গালুরু চিন্নাস্বামী স্টেডিয়ামে অনুশীলন করে নাইট রাইডার্স দল।
আরসিবি বনাম কেকেআর ম্যাচ হলেও ফোকাসে বিরাট এবং গম্ভীর। গত আইপিএলে দুই তারকার তিক্ততা চরম পর্যায়ে পৌঁছেছিল। এবার গম্ভীর দল বদলে কেকেআরের ডাগ আউটে। বুধবার বিকেলে অনুশীলন করে নাইটরা। চিন্নাস্বামীতে কেকেআর টিম ঢোকার সময় গৌতম গম্ভীরকে নিয়ে দারুণ উন্মাদনা দেখা যায়। যদিও গত আইপিএলে একটা তিক্ততা তৈরি হয়েছিল। লখনউ দলের মেন্টর ছিলেন গৌতম গম্ভীর। বিরাটদের ঘরের মাঠে শেষ বলে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিয়েছিল লখনউ।

এদিকে সূত্রের খবর কেকেআরের তারকা রিঙ্কু সিংয়ের আইপিএলে বেতন বৃদ্ধি হয়েছে। এতদিন তাঁর বেতন ছিল ৫৫ লক্ষ। আইপিএলের গত মরসুমে রিঙ্কুর একাধিক অনুরাগীরা সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে সরব হয়েছিলেন। কেন কেকেআর তারকা রিঙ্কু সিংয়ের আইপিএল বেতন বাড়ছে না? এই নিয়ে জোর চর্চা হচ্ছিল। অবশেষে শোনা যাচ্ছে রিঙ্কুর বেতন ১ কোটি টাকা হয়েছে।
Wahaan six maaru, Sir? 😂👀 pic.twitter.com/1jS9JravoI
— KolkataKnightRiders (@KKRiders) March 27, 2024
প্রথম ম্যাচ জিতে যখন ফুরফুরে মেজাজে কেকেআর দল। তখন নাইটদের সাজঘরের পরিবেশ নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন প্রাক্তন বিদেশি ক্রি্কেটার ডেভিড ওয়াইজ। তাঁর নিশানায় দের কোচ চন্দ্রকান্ত পণ্ডিত। ডেভিড জানিয়েছেন, দলের কোচ চন্দ্রকান্ত পণ্ডিত মিলিটারি মেজাজে দল পরিচালনা করে থাকেন। তিনি বিদেশি ক্রিকেটারদের সঙ্গে আচরণ ঠিক করতেন না।
সম্প্রতি একটি পডকাস্টে কেকেআর শিবিরের অভিজ্ঞতা নিয়ে মুখ খোলেন নামিবিয়ার তারকা। তাঁর কথায়, "মাঠের বাইরে অনেক কিছুই চলছিল। অনেক সময়, ড্রেসিংরুমের পরিবেশটা খুব কঠোর মনে হত। কারণ কোচ বদলের পর ড্রেসিংরুমেও অনেক কিছু পালটে গিয়েছিল। অনেক নতুন নিয়ম শুরু করেছিলেন কোচ, ভেবেছিলেন তাতে হয়তো সাফল্য আসবে। কিন্তু এত নিয়মের বেড়াজাল পছন্দ হয়নি বিদেশি ক্রিকেটারদের।'
— KolkataKnightRiders (@KKRiders) March 27, 2024
এখানেই শেষ নয় নাইটদের প্রাক্তন ক্রিকেটার বলেছেন, ভারতে সবাই তাঁকে রাগী কোচ হিসাবেই চেনে। ভীষণ শৃঙ্খলাপরায়ণ। বিদেশি ক্রিকেটারেরা যারা সারা বিশ্বে খেলে বেড়াচ্ছে তাদের বলার প্রয়োজন নেই কী পোশাক পরবে বা কেমন আচরণ করবে। আমার সমস্যা হয়নি তবে এমন অনেকে ছিল যারা অনেক বেশি জেদি ছিল।'












Click it and Unblock the Notifications