Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2024: ফাইনালে বল করবেন শ্রেয়সও! নারিনের স্টাইলে বোলিং করে তাক লাগালেন নাইটদের ক্যাপ্টেন, দেখুন ভিডিও

চোটের জন্য ২০২৩ মরশুমে শ্রেয়স আইয়ার আইপিএলে খেলতেই পারেননি। নামতে পারেননি মাঠে। তাঁর বদলে নীতীশ রানা অধিনায়কত্ব করেছিলেন। এবার দলকে নেতৃত্ব দিয়েই ফাই‌নালে তুললেন। টুর্নামেন্ট শুরুর আগে চোট আঘাতের সমস্যায় জেরবার ছিলেন, খারাপ ফর্মের জন্য সমালোচিত হয়েছেন, এমনকি শৃঙ্খলাভঙ্গের অপরাধে বিসিসিআইয়ের বার্ষিক চুক্তির তালিকা থেকেও বাদ পড়েছেন। তবে সেই সব এখন অতীত শ্রেয়সের কাছে। তাঁর ফোকাসে শুধু কেকেআরের ট্রফি জয়।

চিপকে উইকেট বরাবরাই স্পিন সহায়ক। ফলে স্পিনাররা বাড়তি সুবিধা পান। মেগা ফাইনালে ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংও করবেন শ্রেয়স। ম্যাচের আগে মহড়া দেখে অন্তত সেই ইঙ্গিতই পাওয়া গেল। স্পিন বোলিংয়ের অনুশীলন সারলেন শ্রেয়স। তাও আবার সুনীল নারিনের বোলিং অ্যাকশনের নকল করে।

কেকেআরের সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ভিডিওতে দেখা গিয়েছেন নারিনের মতোই অবিকল হাতের তালুতে বল লুকিয়ে মন্থর গতিতে ক্রিজের দিকে এগিয়ে গিয়ে মাথার পিছন থেকে বল ছাড়া। একেবারে হুবহু সুনীল ক্যারিবিয়ান তারকাকে নকল করে অবাক করে লাগিয়ে দিলেন কেকেআর অধিনায়ক। শ্রেয়স আইয়ারকে দেখে বোঝা দায় যে তিনি শুধু ব্যাটার ।

অতীতে ভারতীয় দলের জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটে হাত ঘুরিয়েছেন। তবে আইপিএলের কেরিয়ারে ১১৪ ম্যাচের মাত্র এক ওভার বল করতে দেখা গিয়েছে শ্রেয়সকে। সেই ওভারে তিনি সাত রান দিয়েছিলেন। চিপকের স্পিন সহায়ক পিচে হাত ঘোড়াবেন শ্রেয়স?১৩ ম্যাচে শ্রেয়স ৩৪৫ রান করেছেন। তাঁর গড় ৩৮.৩৩ ও স্ট্রাইক রেট ১৪৬.১৮। কেকেআরের জার্সিতে তিনি এই মুহূর্তে তৃতীয় সর্বাধিক রান শিকারি।


বিসিসিআইয়ের বার্ষিক চুক্তির তালিকা থেকে বাদ পড়া প্রসঙ্গে মুখ খুললেন শ্রেয়স। আইপিএল ফাইনালের আগে সাংবাদিক সম্মেলনে এসে শ্রেয়স বলে দিলেন, 'একদিনের বিশ্বকাপের পর বড় ফর্ম্যাটে ম্যাচে আমার সমস্যা হচ্ছিল। যখন আমি সে বিষয়ে জানাই, কেউই আমার কথা শোনেনি। ফলে নিজের সঙ্গেই লড়াই শুরু হয়েছিল, সেই সময় আইপিএল শুরু হওয়ার মুখে ছিল। আমি শুধু নিজের সেরাটা দিতে চেয়েছিলাম। সেভাবেই পরিকল্পনা সাজাই। সেই জন্যই ফাইনালে খেলতে পারছি।"

এই প্রথম কেকেআর শ্রেয়সের নেতৃত্বে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ফাইনালে উঠল। তিনি এর আগে ২০২০ সংস্করণের দিল্লি দলকেও ফাইনালে নিয়ে যান।২০২০ সালে দিল্লি ক্যাপিটালসকে নেতৃত্ব দিয়ে ফাইনালে নিয়ে যান শ্রেয়স, তবে রোহিত শর্মার নেতৃত্বাধীন মুম্বই ইন্ডিয়ান্সের কাছে পাঁচ উইকেটে হেরেছিল দিল্লি। কেকেআরকে কাপ জেতালে গম্ভীরের সঙ্গে এক আসনে বসবেন.

গম্ভীর তাঁর তুলনা প্রসঙ্গে শ্রেয়স বলেন, 'এটা গণমাধ্যমের তৈরি করা হাইপ। গৌতম ভাইয়ের ক্রিকেটের বিষয়ে প্রচুর জ্ঞান রয়েছে। জোড়া আইপিএল খেতাব জিতেছে। ওর রণকৌশলএকেবারে স্পট অন। ও দলে অনেক কিছু যোগ করেছে। আশা করি এই মোমেন্টাম ফাইনালেও ধরে রাখতে পারব।'

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+