IPL 2024: দিল্লিকে হারিয়ে নাইটদের রেকর্ডের ছড়াছড়ি, সৌরভের সামনে তাঁর নজির ভাঙলেন সল্ট

আইপিএল শুধু চার ছক্কার লড়াই বা জয় পরায়জয়ের খেলা নয়। যে কোনও টুর্নামেন্টের সঙ্গে জড়িয়ে থাকে রেকর্ড বা পরিসংখ্যান। ব্যতিক্রম নয় আইপিএলও। এই টুর্নামেন্টের প্রতিটি ম্যাচের পরই কোনও না কোন রেকর্ড হয়। তবে সোমবার দিল্লি ক্যাপিটালস বনাম কেকেআর ম্যাচেও রেকর্ড বইয়ের পাতায় যুক্ত হল আরও একাধিক তথ্য। ব্যক্তিগত এবং দলগত উভয় বিভাগেই রেকর্ড গড়ল এই ম্যাচ।

প্রথমে আসা যাক দলগত রেকর্ডের কথায়। মুম্বই ইন্ডিয়ান্সের মাইলস্টোন স্পর্শ করল কেকেআর। একটি ভেন্যুতে জয় পাওয়ার নিরিখে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে একই আসনে এখন কেকেআর। সোমবার রাতে নিজেদের ঘরের মাঠে দিল্লিকে হেলায় হারিয়েছে নাইট ব্রিগেড।

IPL 2024

উল্লেখযোগ্যভাবে, এটি ছিল আইপিএল ইতিহাসে ইডেন গার্ডেনে কেকেআর-এর ৫১তম জয়, একটি ভেন্যুতে জয় পাওয়ার নিরিখে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে সনান জায়গায় কেকেআর, মুম্বই দলও তাঁদের ঘরের মাঠ ওয়াংখেড়েতে ৫১ ম্যাচে জয় পেয়েছে। তালিকায় তৃতীয় স্থানে আছে সিএসকে। চিপকে সিএসকে জয় পেয়েছে ৫০ ম্যাচ। চিন্নাস্বামীতে আরসিবি জয় পেয়েছে ৪১ ম্যাচে।

এবার দেখা নেওয়া যাক ব্যক্তিগত রেকর্ড কি হল সোমবারের ম্যাচে। সৌরভের সামনে তাঁরই রেকর্ড ভাঙলেন ফিল সল্ট। ইডেনে আইপিএলের এক মরশুমে সব থেকে বেশি রানের রেকর্ড এত দিন ছিল সৌরভের।

৭ ম্যাচে ৩৩১ রান করেছিলেন প্রাক্তন নাইট অধিনায়ক। ২০১০ সালের আইপিএলে ইডেনে ৩৩১ রান করেছিলেন সৌরভ। সেই রেকর্ড ভেঙে দিলেন ফিল সল্ট। এ বারের আইপিএলে ইডেনে এখনও পর্যন্ত ছ'টি ম্যাচ খেলেছে কেকেআর। আর সেই ছ'ম্যাচে সল্ট করেছেন ৩৪৪ রান। ১৪ বছর সময় লাগল সেই রেকর্ড ভাঙতে।

এখানেই শেষ নয় ব্যক্তিগত রেকর্ড আরও আছে। লাসিথ মালিঙ্গার রেকর্ড ভাঙলেন সুনীল নারিন। আইপিএলের ইতিহাসে একটি ভেন্যুতে সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন মালিঙ্গা। ওয়াংখেড়েতে তাঁর উইকেট সংখ্যা ছিল ৬৮। সোমবার দিল্লির বিরুদ্ধে ম্যাচে সেই রেকর্ড ভেঙে দিলেন নারিন। ইডেনে ক্যারিবিয়ান তারকার উইকেট সংখ্যা হল ৬৯।

বহুদিন পর একটা লো-স্কোরিং ম্যাচ দেখা গেল। এ বারের আইপিএল বোলারদের কাছে আতঙ্কের হয়ে দাঁড়িয়েছে। ২০০ রান অতীত, এখন যেন ২৫০ রানও নিরাপদ নয়।। ইডেনে পঞ্জাব কিংসের বিরুদ্ধে ২৬১ রান করেছিল কলকাতা নাইট রাইডার্স। সেই রান তাড়া করেও জিতেছিল পঞ্জাব কিংস। এ বার কোনও স্কোরই যেন সুরক্ষিত নয়। তবে দিল্লি কলকাতা ম্যাচ লো স্কোরিং হলেও তাতে কিন্তু রেকর্ডের কমতি হল না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+