KKR: কেকেআরের প্রতি কৃতজ্ঞতা গম্ভীরের, ফাঁস রাসেল-নারিনদের নিয়ে অজানা তথ্য! শাহরুখকে দিলেন কোন আশ্বাস?

IPL 2024: আইপিএলে কলকাতা নাইট রাইডার্স ২৩ মার্চ ইডেনে সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে। তার আগে আজ দলের জার্সি প্রকাশ অনুষ্ঠান হলো টিম হোটেলে।

কেকেআরের আজ অপশনাল প্র্যাকটিস থাকলেও নেটে সময় কাটালেন অধিনায়ক শ্রেয়স আইয়ার, শেরফান রাদারফোর্ডরা। কেকেআর আনপ্লাগড অনুষ্ঠানে হাজির ছিলেন ক্রিকেটার ও সাপোর্ট স্টাফরা।

IPL 2024

কেকেআর ভক্তদের জন্য এই অনুষ্ঠানে ছিল ক্যুইজ থেকে শুরু করে ক্রিকেটারদের খুব কাছ থেকে দেখা ও তাঁদের বক্তব্য শোনার সুযোগ। কেকেআরের মেন্টর হয়ে প্রত্যাবর্তন ঘটেছে গৌতম গম্ভীরের। কেকেআরকে দু-বার আইপিএল খেতাব জেতানো প্রাক্তন অধিনায়ককে স্বাগত জানানো ব্যানারও চোখে পড়ল।

গৌতম গম্ভীর এদিন বলেন, আমার কাছে কেকেআর শুধু পার্পল আর গোল্ড কিংবা জার্সিতে থাকা দুটো তারা নয়। কেকেআরকে আমি সাফল্য দিইনি। আমাকে সফল অধিনায়ক করেছে কেকেআর। কেকেআরকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়ে আমি সম্মানিত।

গম্ভীরের কথায়, প্রথম যখন এই দলে আসি তখনকার মতো এবারেও শাহরুখ খান বলেছেন, এটা তোমার ফ্র্যাঞ্চাইজি। শাহরুখের কাছ থেকে আমি সততা, সম্মান প্রদর্শনের শিক্ষা পাই। এবার শাহরুখকে বলেছি, কথা দিচ্ছি কেকেআর যেখানে রয়েছে, তার চেয়ে ভালো জায়গায় নিয়ে যাব।

আবেগ, সততা, ত্যাগ ও নিঃস্বার্থতা জড়িয়ে রয়েছে কেকেআরের সঙ্গে, দাবি গম্ভীরের। তিনি বলেন, আন্দ্রে রাসেল কেকেআরের জার্সি গায়ে যেভাবে মাঠে নিজেকে উজাড় করে দেন, অধিনায়ক হিসেবে তাঁর প্যাশনে আমি অনুপ্রাণিত হই।

বোলিং অ্যাকশনের ত্রুটি মেটানো, বল করায় নিষেধাজ্ঞা-সহ ক্রিকেটার হিসেবে যেভাবে নানা প্রতিবন্ধকতা জয় করে স্বল্পভাষী, শান্ত স্বভাবের সুনীল নারিন আইপিএলের অন্যতম সেরা বোলার হিসেবে উপনীত হয়েছেন, তাঁর থেকে ত্যাগ শেখার কথা উল্লেখ করেন গম্ভীর। বলেন, নারিনের স্ট্রাগল আমি খুব কাছ থেকে দেখেছি।

রায়ান টেন দুশখাতে এখন নাইট শিবিরের সাপোর্ট স্টাফ। গম্ভীর বলেন, ২০১১ সালের বিশ্বকাপে দারুণ খেলেছিলেন দুশখাতে। কিন্তু আমি সেবার যখন অধিনায়কত্ব করি চার বিদেশি না খেলিয়ে তিন বিদেশিকে রেখেছিলাম। সেই ম্যাচে জল নিয়ে মাঠে এসেছিলেন দুশখাতে, হতাশ হননি দলে না থেকে। এটাই নিঃস্বার্থতার দারুণ উদাহরণ। এই বিষয়গুলিতেই মেন্টর হিসেবে জোর দিতে চান জিজি।

দলে একঝাঁক ম্য়াচ উইনারদের উপস্থিতি আত্মবিশ্বাসী করছে অধিনায়ক শ্রেয়স আইয়ারকে। তিনি বললেন, চন্দ্রকান্ত পণ্ডিত ঘরোয়া ক্রিকেটে কোচ হিসেবে প্লেয়ার ম্যানেজমেন্টে খুব পারদর্শী। গম্ভীরের নেতৃত্বে অন্য জায়গায় খেলেছি। দুজনেই ক্রিকেটারদের সাপোর্ট করেন। আশা করছি, এবার কাপ আমরাই জিতব।

চন্দ্রকান্ত পণ্ডিত আশাবাদী দলের ভারসাম্য দেখে। প্রশংসা করলেন সাপোর্ট স্টাফদের। গত বছর শ্রেয়সের অনুপস্থিতিতে সিনিয়রদের সঙ্গে তরুণ ক্রিকেটাররা যেভাবে মেলে ধরেছিলেন, তাতে স্বল্প ব্যবধানে কয়েকটি ম্যাচে পরাজয়ের সম্মুখীন না হলে কেকেআর ফাইনাল খেলতো বলে দাবি চন্দ্রকান্তের। ফ্যানেদের আশ্বস্ত করে আন্দ্রে রাসেলও জানিয়ে দিলেন, এবার স্মরণীয় আইপিএল উপহার দিতে চান। এদিনের অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন ঊষা উত্থুপ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+