IPL 2024: কলকাতায় শিবিরের আগে কোথায় আইপিএলের প্রস্তুতিতে কেকেআর? কীভাবে চলছে অনুশীলন?
IPL 2024: ওয়ানইন্ডিয়া বাংলার খবরেই সিলমোহর। কলকাতার ইডেন গার্ডেন্সে ১৫ মার্চ থেকে আইপিএলের প্রি-সিজন ক্যাম্প হবে কলকাতা নাইট রাইডার্সের।
আপাতত যা সূচি ঘোষিত হয়েছে, তাতে ৭ এপ্রিল অবধি নাইটদের তিনটি ম্যাচ রয়েছে। তার মধ্যে প্রথমটিই হোম ম্যাচ।

আইপিএল শুরু হচ্ছে মার্চের ২২ তারিখ থেকে। কেকেআরের প্রথম ম্যাচ ২৩ মার্চ ইডেনে, সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে। এরপর ২৯ মার্চ বেঙ্গালুরুতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মুখোমুখি হবে কেকেআর। ৩ এপ্রিল বিশাখাপত্তনমে নাইটরা খেলবে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে।
কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ার রঞ্জি সেমিফাইনালে খেলবেন মুম্বইয়ের হয়ে। মুম্বই ফাইনালে উঠলেও শ্রেয়স খেলবেন বলে জানা যাচ্ছে। রঞ্জি ট্রফির ফাইনাল যদি পুরো পাঁচ দিন চলে তাহলে ১০ মার্চ শুরু হয়ে চলবে ১৪ মার্চ পর্যন্ত। তার ঠিক পরের দিনই শুরু কলকাতায় কেকেআরের শিবির।
কেকেআর দলে থাকা অনেক ক্রিকেটারই এখন নভি মুম্বইয়ে ডিওয়াই পাতিল টুর্নামেন্টে খেলছেন। যাঁরা সেই টুর্নামেন্টে খেলছেন না বা রঞ্জিতে রাজ্য দলের হয়েও খেলছেন না, সেই সমস্ত ক্রিকেটারদের জন্য মুম্বইয়ে কেকেআর আকাদেমিতে অস্থায়ী শিবিরের বন্দোবস্ত করা হয়েছে।
কেকেআরের সহকারী কোচ অভিষেক নায়ারের তত্ত্বাবধানে চলছে শিবির। সপ্তাহব্যাপী শিবিরে যে ক্রিকেটাররা যোগ দিয়েছেন তাঁরা হলেন নীতীশ রানা, রিঙ্কু সিং, বরুণ চক্রবর্তী, সুযশ শর্মা, অনুকূল রায়, বৈভব অরোরা, চেতন সাকারিয়া, সাকিব হুসেন, রামনদীপ সিং।












Click it and Unblock the Notifications