IPL 2024: কেকেআরের দাপটে ব্যাকফুটে সানরাইজার্স! আইপিএল ফাইনালে সবচেয়ে কম রানের পুঁজি নিয়ে জিতেছে কারা?

IPL 2024: তৃতীয়বার আইপিএল খেতাব জেতার ক্ষেত্রে কলকাতা নাইট রাইডার্সের সম্ভাবনা উজ্জ্বল। ২০১২ সালের পর ফের চেন্নাইয়ের পয়া মাঠ চিপকে নাইটদের ট্রফি জয়ের হাতছানি।

টস জিতে ব্যাটিং নিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। শুরু থেকেই প্যাট কামিন্সের দলকে চাপে রাখেন কেকেআরের পেসাররা।

IPL 2024

লাল মাটির পিচে বাউন্স কাজে লাগিয়ে ফায়দা তোলেন মিচেল স্টার্ক, বৈভব অরোরা, হর্ষিত রানা। প্রথম ওভারের পঞ্চম বলে অভিষেক শর্মাকে (৫ বলে ২) বোল্ড করেন স্টার্ক, যা টুর্নামেন্টের সেরা ডেলিভারি বলে চর্চা চলছে। ২ রানে প্রথম উইকেট পড়ার পর দ্বিতীয় ওভারের শেষ বলে ৬ রানে পড়ে দ্বিতীয় উইকেট।

ট্রাভিস হেড ১ বলে ০ রান, অর্থাৎ গোল্ডেন ডাক সঙ্গী করে ফেরেন। তিনি বৈভব অরোরার বলে কট বিহাইন্ড। ৪.২ ওভারে ২১ রানে পড়ে তৃতীয় উইকেট। রাহুল ত্রিপাঠী ১৩ বলে ৯ রান করে সাজঘরে ফেরেন। পাওয়ারপ্লে-তে মিচেল স্টার্কের বোলিং ফিগার ৩ ওভার ১৪ রান ২ উইকেট।

পাওয়ারপ্লে-তে ৬ ওভারে সানরাইজার্সের স্কোর ছিল ৩ উইকেটে ৪০। সপ্তম ওভারের শেষ বলে হর্ষিত ফেরান নীতীশ কুমার রেড্ডিকে। জন্মদিনে তিনি ১০ বলে ১৩ করে আউট হলে স্কোর দাঁড়ায় ৪ উইকেটে ৪৭। এইডেন মার্করাম ২২ বলে ২০ ও হেইনরিখ ক্লাসেন ৯ বলে ১০ রানে ক্রিজে। সুনীল নারিন ২ ওভারে মাত্র ৭ রান দিয়েছেন।

আইপিএলের ফাইনালে সবচেয়ে কম রানের পুঁজি নিয়ে জেতার রেকর্ডটি রয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের। ২০১৭ সালের আইপিএল ফাইনালে হায়দরাবাদে রোহিত শর্মার দল রাইজিং পুনে সুপার জায়ান্টের বিরুদ্ধে ৯ উইকেটে ১২৯ রান তুলে জয় ছিনিয়ে নিয়েছিল ১ রানে।

২০০৯ সালের আইপিএল ফাইনালে জোহানেসবার্গে ডেকান চার্জার্স ৬ উইকেট হারিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে করে ১৪৩। সেই ম্যাচে হায়দরাবাদের ফ্র্যাঞ্চাইজি জয় পেয়েছিল ৬ রানে। ২০১৩ সালের আইপিএল ফাইনালে কলকাতায় মুম্বই ইন্ডিয়ান্স ৯ উইকেটে ১৪৮ তোলার পর চেন্নাই সুপার কিংসকে হারিয়েছিল ২৩ রানে।

২০১৯ সালের আইপিএল ফাইনালে হায়দরাবাদে মুম্বই ইন্ডিয়ান্স ৮ উইকেট হারিয়ে ১৪৯ রান তুলেছিল। সেই ফাইনালেও রোহিতরা জেতেন ১ রানে, চেন্নাই সুপার কিংস ৭ উইকেটে ১৪৮ রানের বেশি যেতে পারেনি। এ ছাড়া ২০১০ সালের আইপিএল ফাইনালে নভি মুম্বইয়ে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে চেন্নাই সুপার কিংস ৫ উইকেটে ১৬৮ তোলার পর জয় পেয়েছিল ২২ রানে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+