IPL 2024: ব্যাটিং বিভাগকে শক্তিশালী করতে নিলামের আগে নাইটরা ঘরে তুলতে পারে ভারতীয় তারকা ওপেনারকে
২০২৪ সালের আইপিএলে আগে গৌতম গম্ভীরকে শিবিরে ফিরিয়ে বড় চমক দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। কোচ হিসাবে চন্দ্রকান্ত পণ্ডিত থাকলেও এবার নাইট দলের নিয়ন্ত্রণ অনেকটাই গম্ভীরের হাতে থাকতে পারে বলেই মনে করা হচ্ছে। অধিনায়ক হিসাবে কেকেআরকে দুইবার চ্যাম্পিয়ন করা গৌতম এবার মেন্টরের ভূমিকায়। মাঠে নামার আগে শক্তিশালী দল গঠন করাই বড় চ্যালেঞ্জ কেকেআরের কাছে।
আসন্ন নিলামে বা দল গঠনের ক্ষেত্রে গম্ভীরের ক্রিকেটীয় মস্তিস্ককে পুরোমাত্রায় কাজে লাগাতে চাইছে কেকেআর শিবির। আসন্ন আইপিএলেির আগেই দলের ওপেনিং স্লটকে শক্তিশালী করতে চাইছে কেকেআর শিবির। বিগত মরসুমে ওপেনিং নিয়ে নানা পরীক্ষা-নীরীক্ষা করেছে নাইট শিবির। কখনও জেসন রয়ের সঙ্গী হিসেবে কখনও রহমানউল্লাহ গুরবাজ, কখনও ভেঙ্কটেশ আইয়ার, লিটন দাসদের দেখা গিয়েছে।

১৯ ডিসেম্বর আইপিএলের নিলাম। তার আগে ১২ ডিসেম্বর অবধি আইপিএলের ফ্র্যাঞ্চাইজি গুলোর কাছে সুযোগ থাকছে ট্রেডের মারফতে কোনও ক্রিকেটারকে দলে নেওয়া। বর্তমানে সানরাইজার্স হায়দরাবাদে দলে মায়াঙ্ক আগরওয়াল। তাঁকে রিটেইন করে রেখেছে নিজামের শহরের দল। শোনা গিয়েছে ৮.২৫ কোটি টাকায় কেকেআর নিতে চলেছেন মায়াঙ্ককে। তবে এখনও ডিল ডান হয়নি।
শাকিব আল হাসান, লিটন দাস, ডেভিড উইজে, টিম সাউদি, জনসন চার্লস,লকি ফার্গুসনের মতো বিদেশিদের পাশাপাশি আর্য দেশাই, নারায়ন জগদীশন, মনদীপ সিংহ, কুলবন্ত খেজরোলিয়া, শার্দূল ঠাকুর, ও উমেশ যাদবকেও দল থেকে বাদ দিয়েছে নাইটরা।কেকেআরের হাতে রয়েছে ৩২.৭ কোটি টাকা। তালিকায় চতুর্থ স্থানে আছে সিএসকে। তাদের হাতে আছে ৩১.৪ কোটি টাকা। এই দুই দলের কাছে ভালো ক্রিকেটার নেওয়ার সুযোগ আছে।












Click it and Unblock the Notifications