IPL 2024: হারের পরই বিরাট ধাক্কা নাইটদের, রাজস্থান ম্যাচ শেষে কড়া শাস্তি পেলেন কেকেআর ক্যাপ্টেন শ্রেয়স
একে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ঘরের মাঠে অপ্রত্যাশিত হার, তার উপর আবার শাস্তির মুখে পড়লেন কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ার। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচে স্লো ওভার রেটের জন্য শাস্তি পেলেন নাইট অধিনায়ক। তাঁকে ১২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
আইপিএল একটি বিবৃতিতে জানিয়েছে, "কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক শ্রেয়স আইয়ারকে স্লো ওভার রেটের জন্য জরিমানা ধার্য করা হচ্ছে। ইডেনে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচে স্লো ওভার রেটের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেকেআর প্রথম বার এই ভুল করেছে। আইপিএলের নিয়ম অনুযায়ী মন্থর বল করলে জরিমানা করা হয়। সেই নিয়মে শ্রেয়সকে ১২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।" এরফলে আগামী ম্যাচে একই অপরাধ করলে শাস্তির মাত্রা আরও বাড়বে।

এর পাশাপাশি শ্রেয়স আরও বলেন, 'টি২০ ক্রিকেট এমনই মজার খেলা। রোভম্যানও ভালো ভাবে স্ট্রাইক করছিল। কী ঘটেছে, তা বিস্তারিত ভাবে বলা কঠিন। তবে এই পরাজয় মেনে নিতে হবে। এই মুহুর্তে আমাদের বুঝতে হবে কঠিন পরিস্থিতিতে ঠিক কোথায় বল করতে হবে। সেটা এই ম্যাচে করতে পারিনি। এই মাঠে বল করা সহজও ছিল না।'
আইপিএলের ইতিহাসে এর আগে ২২৪ রান তাড়া করে জেতার নজির ছিল। একই স্কোর তাড়া করে জিতল রাজস্থান রয়্যালস। ইডেন গার্ডেন্সে অবিশ্বাস্য একটা ইনিংস কেকেআরের জয়ের স্বপ্নে জল ঢেলে দিলেন একাই বাটলার। তাঁর বিরুদ্ধে কোনও প্রতিরোধই গড়ে তুলতে পারলেন না নাইট বোলাররা। এমনকি কোনও প্যানই কার্যকর হল না।
IPL 2024: প্রিয় দলের পারফরম্যান্সে চূড়ান্ত হতাশ, আরসিবিকে বিক্রি করার বিস্ফোরক দাবি মহেশ ভূপতির
ম্যাচ শেষে দলের খেলা প্রসঙ্গে শ্রেয়স বলেন, ''হঠাৎ সব কী হল বুঝে উঠতে পারছি না। এই হার থেকে শিক্ষা নিতে হবে। মাথা উঁচু করে ঘুরে দাঁড়াতে হবে। আত্মবিশ্লেষণ করতে হবে এবং এই হার থেকে শিক্ষা নিয়ে আরও শক্তিশালী হয়ে ফিরে আসতে হবে। তবে নারিন এই দলের জন্য একটি বড় সম্পদ। যখন ও সুযোগ পায়, তখন সেটাই কাজে লাগায়। আমি খুশি যে, ও আমাদের দলের সদস্য।'












Click it and Unblock the Notifications