IPL 2024: নাইটদের নেতা হয়ে গেলেন ম্যাজিশিয়ান, ম্যাজিক দেখিয়ে তাক লাগালেন শ্রেয়স, দেখুন ভিডিও

ব্যাট হাতে মাঠে নামলেই তাঁর থেকে থাকে বড় রানের প্রত্যাশা, চলতি মরশুমে নেতৃত্বের পরীক্ষাতেও এখনও পর্যন্ত সফল শ্রেয়স আইয়ার। ৭ ম্যাচের মধ্যে পাঁচটিতে জয় এনে দিয়েছেন। তবে শুধু রান করা বা দলকে নেতৃত্ব দানই নয়, শ্রেয়স আইয়ারের রয়েছেন আরও একটি গুণ। নাইটদের নেতা ম্যাজিক দেখাতেও জানেন। সম্প্রতি কেকেআরের একটি শো-তে ম্যাজিশিয়ানের ভূমিকায় দেখা গেল শ্রেয়সকে।

নাইট রাইডার্সের পক্ষ থেকে একটি অনুষ্ঠান শুরু করা হয়েছে যার নাম নাইট ডাগ আউট পডকাস্ট। প্রথম এপিসোডে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌতম গম্ভীর এবং মণীষ পাণ্ডে। দ্বিতীয় পর্বে হাজির হলেন অধিনায়ক শ্রেয়স আইয়াকর এবং নীতীশ রানা। এই অনুষ্ঠানে আলোচনায় একাধিক বিষয় উঠে এল। তবে সব থেকে মজার বিষয় ম্যাজিক দেখিয়ে তাক লাগিয়ে দিলেন শ্রেয়স।

Shreyas Iyer

সঞ্চালক শ্রেয়সকে বলেন আপনি নাকি দেশের সেরা ম্যাজিশিয়ান। তখন শ্রেয়স বলেন কী করতে হবে ম্যাজিক দেখাতে হবে? এরপর একটি তাসের বান্ডিল শ্রেয়সের হাতে তুলে দেওয়া হয়। তিনি সেগুলি অদল বদল করতে থাকেন। তারপর সঞ্চালক স্টপ বলার পর সেখানে একটি তাস বের করে নিজে না দেখে বাকিদের দেখান?

এরপর চ্যালেঞ্জ নেন না দেখেই তাসের না বলে দেবেন। প্রথম দুই বার ভুল বললে তৃতীয়বারে বলে কোন তাসটি তিনি বেছে নিয়েছিলেন। এভাবেই সবাইকে চমকে দিলেন শ্রেয়স।পাশে বসা নীতীশ অবশ্য বললেন, শ্রেয়স আমাদের যখনই এই ম্যাজিক দেখায় তখন একবারেই সঠিক উত্তরটি দেন, এখানেও তাও দুইবারে দিলেন।


এই অনুষ্ঠানে ২০২২ সালের নিলামের দিনের প্রসঙ্গে শ্রেয়স বলেন, আমরা রোহিত ভাইয়ের (রোহিত শর্মা) ঘরে বসে ছিলাম, এবং সবাই বলছিল আপনি সর্বোচ্চ বিড হবেন। আমরা সকলে উত্তেজিত ছিলাম, সেইসাথে নার্ভাস. আমার হৃদয় তোলপাড় হচ্ছিল এবং ঠিক যখন আমি কেকেআর-এর জন্য বাছাই করলাম, আমি সবার মুখে খুশি দেখতে পাচ্ছিলাম এবং আমাদের সিইও ভেঙ্কি মাইসোরও সেখানে বসে ছিলেন। অভিষেক নায়ারও সেখানে উপস্থিত ছিলেন সবাই খুব উচ্ছ্বসিত এবং খুশি ছিল।"

শ্রেয়সের কাছে তাঁর হাঁটার স্টাইল নিয়ে প্রশ্ন করা হলে শ্রেয়স বলেন, আমার পায়ে হয়তো একটু বাউন্স আছে, তাই আমি হাঁটলে ওই রকম মনে হয়। কেকেআরে তাঁর সতীর্থ রানা বলেন, 'আমি ওকে অনূর্ধ্ব-১৯ টিমে একসঙ্গে খেলার সময় থেকে চিনি। তখনও একইরকম ভাবে হাঁটত ও। সেই সময় থেকেই ওর হাঁটায় একটা আলাদাই আত্মবিশ্বাস ছিল।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+