IPL 2024: কেকেআর-সহ আরও দুই দলের প্রয়োজন ভারতীয় উইকেটরক্ষক, পন্থের বিকল্প কেন রাখতে চাইছে দিল্লি?
নিলাম শুরু হতে আর ২৪ ঘন্টাও বাকি নেই, ইতিমধ্যে রণকৌশল সাজিয়ে নিয়েছে দশ দল। ২০২৪ সালের আইপিএলের আগে দল গুছিয়ে নেওয়ার এটাই বড় সুযোগ সমস্ত ফ্যাঞ্চাইজিগুলির কাছে। ইতিমধ্যেই তারা তাদের ধরে রাখা ক্রিকেটারদের তালিকা গত ২৬ শে নভেম্বরের বিসিসিআইয়ের কাছে জমা দিয়েছে। এই পরিস্থিতিতে দলে যে ফাঁক ফোকর রয়েছে সেগুলি পূরণ করায় লক্ষ্য থাকবে দশটি দলের।
তবে প্রতিটি দলে চাহিদা ভিন্নধর্মী, কোন দলকে পেস আক্রমণকে শক্তিশালী করতে হবে, কোন দলের আবার প্রয়োজন মিডল অর্ডারের ব্যাটসম্যান। তবে একটি জায়গায় তিন দলের প্রয়োজন কমন তা হল ভারতীয় উইকেট রক্ষক। গুজরাত, কলকাতা এবং দিল্লি এই তিনটি দলেরই একজন করে ভারতীয় উইকেট রক্ষক প্রয়োজন। নিলামে তাদের সেই দিকে বাড়তি নজর রাখতে হবে।

একই রকম ভাবে উইকেট কিপিং নিয়ে বেশ সমস্যার মধ্যে রয়েছে দিল্লি ক্যাপিটালস। কারণ তাদের নিয়মিত উইকেটরক্ষক ঋষভ পন্থ গত বছর চোটের জন্য খেলতেই পারেননি। প্রথম দিকে অভিষেক পোড়েলকে খেলানো পরের দিকে বঙ্গ এই উইকেটরক্ষকের উপর আর আস্থা রাখতে পারেনি টিম ম্যানেজমেন্ট। এবার ঋষভ পন্থকে রেখেই দল সাজিয়েছেন দিল্লি ম্যানেজমেন্ট।
কিন্তু পন্থকে কতটা পাওয়া যাবে এবং পাওয়া গেলেও উইকেটরক্ষকের ভূমিকায় তিনি কতটা স্বচ্ছন্দ্যবোধ করবেন সেটা নিয়ে প্রশ্ন আছে। এই পরিস্থিতিতে শুধু অভিষেকের উপর ভরসা না রেখে একজন ভালো ভারতীয় উইকেট রক্ষক নিতে হবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের রিকি পন্টিংদের।
উইকেটরক্ষক নিয়ে সমস্যার মধ্যে রয়েছে কলকাতা নাইট রাইডার্সও। কেকেআর দলের উইকেটকিপিংয়ের দায়িত্ব ২০২৩ সালের আইপিএলে বেশিরভাগ ক্ষেত্রেই সামলে ছিলেন আফগানিস্তানের গুরবাজ। কিন্তু একজন ভারতীয় উইকেটরক্ষক না থাকলে বিদেশি কোটায় নষ্ট হচ্ছে। ফলে কেকেআরটি ম্যানেজমেন্ট চাইবে একজন ভারতীয় উইকেট রক্ষক নিতে, যাতে প্রয়োজন হলে বিদেশী কোটা গুরবাজের পরিবর্তে অন্য ক্রিকেটারকে খেলানো যেতে পারে।
IPL 2024: শাহরুখ খান থেকে বরুণ চক্রবর্তী, দেশের হয়ে খেলার আগেই নিলামে ঝড় তুলেছেন একাধিক ক্রিকেটার, রইল তালিকা
২০২২ এর আইপিএলে নিলামে রেকর্ড দাম পেয়েছিলেন উইকেটরক্ষক ঈশান কিষাণ, এবারও কী চমক দেবেন কোনও ভারতীয় উইকেটরক্ষক? উত্তর মিলবে মঙ্গলবার দুপুরেই।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications