IPL 2024: মালিক-অধিনায়কের বিতর্কের বিষয় নিয়ে মুখ খুললেন লখনউ দলের সহকারী কোচ, রাহুলের সঙ্গে গোয়েঙ্কার নৈশভোজ!

অধিনায়ককে প্রকাশ্যে তিরস্কার করে তীব্র জড়িয়েছেন লখনউ দলের মালিক সঞ্জীব গোয়েঙ্কা। গত বুধবার হায়দরবাদের বিরুদ্ধে হারের পর খেলা শেষ দেখা যায় যে, স্ট্যান্ড থেকে মাঠে নেমে এসেছেন লখনউ দলের মালিক সঞ্জীব গোয়েঙ্কা। এরপর ভরা স্টেডিয়ামে তিনি তীব্র ভর্ৎসনা করেন রাহুলকে!সেই ঘটনার পর কেটে গিয়েছে প্রায় এক সপ্তাহ।

মঙ্গলবার দিল্লির বিরুদ্ধে ম্যাচ খেলতে নামার আগে বিতর্কিত ঘটনা নিয়ে মুখ খুললেন লখনউ দলের সহকারী কোচ ল্যান্স ক্লুজনার। লখনউ দলের সহকারী কোচ বলেছেন, ''দু'জন ক্রিকেটপ্রেমীর মধ্যে হওয়া উত্তেজিত কথাবার্তার মধ্যে আমি কোনও সমস্যা দেখছি না। আমাদের কাছে বিষয়টি চায়ের কাপে ঝড় ওঠার মতো। গোটা বিষয়টি আমাদের কাছে অন্তত খুব বড় ইস্যু নয়।''

Sanjiv Goenka

ল্যান্স ক্লুজনার আরও বলেন, কেএল রাহুলের ব্যাটিং স্টাইল দারুণ। ক্রিকেট বিশ্বে সবাই ওকে সম্মান করে। এবারের আইপিএলে কঠিন পরিস্থিতিতে পড়তে হয়েছে ওকে। এই বিষয়টা নিয়েই আমরা আলোচনা করেছি। টুর্নামেন্টে কঠিন পরিস্থিতিতে আমরা উইকেট হারিয়েছি।ভারত সম্পর্কে যে জিনিসটি আমাকে মুগ্ধ করে তা হল ক্রিকেট সম্পর্কে এই অবিশ্বাস্য আবেগ। মাননীয় গোয়েঙ্কাও আলাদা নন। আমি আলাদা নই। কেএল আলাদা নয়।"

সেই ঘটনার ব্যাখ্যা দিতে গিয়ে লখনউ দলের সহকারী কোচ আরও বলেন, আসলে, এটি একটি বিপর্যয় ছিল। খেলার পরে, মাননীয় গোয়েঙ্কা মাঠে এসে কেএলকে জিজ্ঞাসা করলেন, 'কী হয়েছে? আমরা যে পরিকল্পনার কথা বলেছিলাম তা কাজ করেনি। আমরা এখন কী করব?


শোনা গিয়েছিল সেই ঘটনার পর গিয়েছিল লখনউয়ের নেতৃত্বে ইস্তফা দিতে পারেন অপমানিত রাহুল। সে বিষয় কোনও মন্তব্য করতে রাজি হননি ক্লুজনার। তিনি জানিয়েছেন, দলের মধ্যে সব কিছু স্বাভাবিক রয়েছে।

লখনউ দলের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছিল, এটা সব গুজব যে রাহুলকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হবে এবং নিলামে বাছাই করা হবে না। শেষ ম্যাচটি আমাদের কোনও কিছুই ভালো যায়নি, তবে দল এবং মালিকের মধ্যে এখন সবকিছু ঠিক আছে। এরই মধ্যে উঠে এল নতুন তথ্য। সঞ্জীব গোয়েঙ্কা সম্প্রতি বিতর্কের মধ্যে কেএল রাহুলকে তার বাড়িতে ডিনারের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। এখানে মালিকের সঙ্গে এলএসজি অধিনায়কের ভাইরাল ছবি।

লখনউ সুপার জায়ান্টস দিল্লি বিরুদ্ধে মঙ্গলবার সন্ধ্যায় ম্যাচ খেলতে নামবে। এই ম্যাচের পর মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলবেন রাহুলরা। লখনউয়ের ঝুলিতে ১২ ম্যাচে ১২ পয়েন্ট। ২টি ম্যাচ জিতলে ১৬ পয়েন্টে পৌঁছে যাবে। তাদের নেট রান রেট মাইনাস (-) ০.৭৬৯। ফলে লখনউকে বাকি ম্যাচগুলি বড় ব্যবধানে জিততে হবে, নেট রান রেট ভালো জায়গায় নিয়ে যেতে হলে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+