IPL 2024: আইপিএলে মালিঙ্গাকে তাড়া জসপ্রীত বুমরাহর, মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে গড়তে পারেন একাধিক ঈর্ষণীয় নজির

IPL 2024: আইপিএলে জসপ্রীত বুমরাহর প্রত্যাবর্তন ঘটতে চলেছে। গত বছর চোটের কারণে তিনি খেলতে পারেননি। টি২০ বিশ্বকাপের আগে দেশের ১ নম্বর পেসারের দিকে নজর থাকবে নির্বাচকদেরও।

অধিনায়ক হার্দিক পাণ্ডিয়ার কথাতেও উঠে এসেছে বুমরাহর উপস্থিতির কথা। ড্রেসিংরুমের অন্যতম লিডার হিসেবে চিহ্নিত করেছেন। তরুণ বোলারদের গাইড করতেও বুমরাহ নিজের অভিজ্ঞতা ভাগ করে অগ্রণী ভূমিকা নেবেন বলে হার্দিক নিশ্চিত।

IPL 2024

আইপিএলে ২০১৩ সাল থেকে খেলছেন বুমরাহ। ১২০টি ম্যাচে নিয়েছেন ১৪৫ উইকেট। সেরা বোলিং ১০ রানের বিনিময়ে পাঁচ উইকেট। ইনিংসে চার উইকেট নিয়েছেন ২ বার, পাঁচ উইকেট একবারই- ২০২২ সালে। আইপিএলে সর্বাধিক উইকেটশিকারীদের তালিকায় ভারতীয় পেসারদের মধ্যে বুমরাহ রয়েছেন দুইয়ে।

ভুবনেশ্বর কুমার ১৬০ ম্যাচে আইপিএলে ১৭০ উইকেট নিয়েছেন এখনও পর্যন্ত। ভুবি পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়ার পাশাপাশি খেলেছেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে। বুমরাহ শুধুই মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে। ভুবির পর ভারতের দ্বিতীয় পেসার হিসেবে আইপিএলে ১৫০ উইকেট নিতে বুমরাহর আর ৫ শিকার প্রয়োজন।

ভুবির সঙ্গে শ্রীলঙ্কার প্রাক্তন স্পিডস্টার তথা মুম্বই ইন্ডিয়ান্সের প্রাক্তনী লাসিথ মালিঙ্গার রয়েছে ১৭০ উইকেট। এবার ভুবি খেলবেন সানরাইজার্সের হয়ে। ফলে তাঁকে ছোঁয়া এ বছর অসম্ভব হলেও বুমরাহ যে ছন্দে রয়েছেন তাতে মালিঙ্গার নজির ছুঁয়ে ফেলতেই পারেন, দরকার ২৫ উইকেট।

মালিঙ্গাকে টপকাতে প্রয়োজন ২৬ উইকেট। হরভজন সিংয়ের আইপিএলে রয়েছে ১৫০ উইকেট। বুমরাহ নিশ্চিতভাবেই ভাজ্জিকে টপকে যাবেন সর্বাধিক উইকেটশিকারীদের তালিকায়। রবীন্দ্র জাদেজার রয়েছে ১৫২ উইকেট, সুনীল নারিনের ১৬৩ উইকেট। বুমরাহ তাঁদের সঙ্গে ব্যবধানও কমাতেই পারেন।

হরভজন মুম্বই ইন্ডিয়ান্সের জার্সি গায়ে সবচেয়ে বেশি ৪৮৬.৩ ওভার বল করেছেন। সেই রেকর্ড ভাঙতে বুমরাহর দরকার আর ২৯ ওভার। আইপিএলের কোনও সংস্করণে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে সবচেয়ে বেশি ২৮টি উইকেট নিয়েছেন মালিঙ্গা। সেই রেকর্ড ভাঙা কঠিন হলেও অসম্ভব নয় বুমরাহর পক্ষে।

আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে সবচেয়ে বেশি ৮টি করে মেডেন ওভার রয়েছে বুমরাহ ও মালিঙ্গার। একটি মেডেন ওভার পিছনে ফেলে দিতে পারে মালিঙ্গাকে। মুম্বই ইন্ডিয়ান্সের ৬ বোলার ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন। আর একবার পাঁচ উইকেট নিলে বুমরাহ এই ফ্র্যাঞ্চাইজির প্রথম বোলার হিসেবে একাধিকবার ইনিংসে পাঁচ উইকেট দখলের কীর্তি গড়বেন।

আইপিএলে বুমরাহর ইকনমি ৭.৩৯, গড় ২৩.৩০। ২০২০ সালে তিনি ২৭ উইকেট দখল করেছিলেন। ২০২১ সালে ২১টি, ২০১৭ সালে ২০টি ও ২০১৯ সালে নেন ১৯ উইকেট। ২০২২ সালে ১৪ ম্যাচে তাঁর ঝুলিতে এসেছিল ১৫টি উইকেট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+